উইন্ডোজ ফোন অ্যাপ ডেভ এর প্রস্তুতি ৯: "Tap to Color Change" app

আজকে আমরা যে অ্যাপ বানাবো তার নাম “Tap to Color Change”। অর্থাৎ যখনই একটা নির্দিষ্ট এলিমেন্ট (এই ক্ষেত্রে TextBox) ট্যাপ করব তখন সেই এলিমেন্ট এর কালার(এই টিউটোরিয়ালের ক্ষেত্রে ফন্ট কালার) একটি random কালার এ পরিবর্তিত হবে। সেই এলিমেন্ট(এক্ষেত্রে TextBox) ব্যতীত screen এর যে কোন স্থানে ট্যাপ করলে এলিমেন্ট টি(এক্ষেত্রে “Tap to Color Change” টেক্সটবক্স এর ফন্ট কালার) আগের মত হয়ে যাবে অর্থাৎ প্রথমে যে কালার ছিল সেই কালারে ফিরে যাবে।

এর জন্য প্রথমে গ্রিড ট্যাগ এর ভিতর নিচের কোডগুলো লিখতে হবে।

XML ফাইল টি ওপেন করলে নিচের মত বডি দেখা যাবে।

“tapText_ManipulationStarted” ইভেন্টের ভিতর নিচের কোড গুলো লিখতে হবে। তবে তার আগে
ডিক্লেয়ার করে আসতে হবে।
FormArgb চারটি প্যারামিটার সাপোর্ট করে যার প্রথমটি অপাসিটি বুঝাতে ব্যবহার করা হয়(রেঞ্জ ০ থেকে ২৫৫) এবং পরের প্যারামিটার গুলো যথাক্রমে লাল, সবুজ, নীল রঙের ভ্যালু বুঝায়। এই ভ্যালুর প্রত্যেকটি কে অবশ্যই byte এ কাস্টিং করতে হবে। এই অবস্থায় অ্যাপ টি রান করলে যখনই “Tap to Color Change” লিখা টেক্সটব্লক এ ট্যাপ করা হবে তখনই তার ফন্ট কালার পরিবর্তন করবে।
এখন ফর্মে একটি নতুন বাটন সংযুক্ত করি যেটাতে ক্লিক করলে আমাদের অ্যাপ এর “Tap to Color Change” টেক্সটব্লক এর ফন্ট কালার আবার আগের মত হয়ে যাবে।
“btnReset_ManipulationStarted” ইভেন্টের ভিতরে নিচের মত কোড লিখুন।
এখানে reset হচ্ছে Brush class এর একটা অবজেক্ট। মেইনপেজ constructor এর ভিতর reset=tapText.Foreground; ডিক্লেয়ার করতে হবে।

আমরা এতক্ষণ যে অ্যাপ টা বানালাম সেটা আমরা প্রথমে যে অ্যাপ বানাতে চেয়েছি সেটা থেকে কিছুটা আলাদা হয়েছে। আমাদের অ্যাপে রিসেট বাটন এর কাজ টা সম্পূর্ণ স্ক্রিন(টেক্সটব্লক ব্যতীত) এর করার কথা। তাই প্রথমেই reset বাটন কে কমেন্ট আউট করি।

“tapText_ManipulationStarted” ইভেন্ট নিচের মত আপডেট করতে হবে।

সবশেষে “OnManipulationStarted” ইভেন্ট নিচের মত override করতে হবে।
এখন টেক্সটব্লক ব্যতীত স্ক্রিনের যে কোন স্থানে ট্যাপ করলে টেক্সটব্লক এর কালার পরিবর্তন হবে। আজ এ পর্যন্তই ।

আগামী পর্বে ডাটা বাইন্ডিং দেখাব।








