উইন্ডোজ ফোন অ্যাপ ডেভ এর প্রস্তুতি ৭: "ট্যাপ কাউন্টার” অ্যাপলিকেশন

shahriar_7.1's picture

আজ আমরা বানাবো “ট্যাপ কাউন্টার” অ্যাপলিকেশন। অ্যাপলিকেশন টা খুব সাধারণ। যখন স্ক্রিনে ট্যাপ করবেন তখন এই অ্যাপ আপনার ট্যাপ কাউন্ট করবে। নিশ্চয়ই ভাবছেন এ ধরনের অ্যাপ কোন কাজে আসবে কিনা। অ্যাপ টা সাধারণ হলেও এটা বিভিন্ন কাজে আসতে পারে। যাদের মনোযোগ কম তারা কাউন্ট করার সময় ভুল হবার সম্ভাবনা ছাড়াই এই অ্যাপ ব্যবহার করতে পারেন।
অ্যাপ টা দেখতে নিচের ছবির মত হবে।

7(3No).JPG

ডিজাইন ভিউ বা এক্সএমএল কোড একটা দিয়ে আমাদের অ্যাপ ডিজাইন করলেই হবে। আমি এখানে এক্সএমএল কোড এ পরিবর্তনের মাধ্যমে কিভাবে আমাদের অ্যাপ ডিজাইন করতে হয় তা দেখাব।

কাজের সুবিধার্থে প্রথমে xaml কোড এর grid ট্যাগ এর ভিতরের সব কিছু মুছে ফেলি।

7(1).JPG

এর পর নিচের মত কোড লিখে ফেলি।
7(2).JPG

এর পর আমাদের কাজ হবে স্ক্রিনে একটা TextBlock ও একটি Button নেওয়া। এর জন্য নিচের কোড গুলো grid ট্যাগ এর মধ্যে লিখি।

7(4).JPG

এর ফলে নিচের মত ডিজাইন হবে।

7(5).JPG

প্রথমে CountTextBlock এর মধ্যে MouseLeftButtonDown এর জন্য event বানাতে হবে।

7(6).JPG

7(7).JPG

এরপর CounterTextBlock এ MouseLeftButtonDown এর জন্য যে Event Handler বানানো হয়েছে সেটা তে রাইট ক্লিক করে “Navigate to Event Handler” এ ক্লিক করতে হবে।

7(8).JPG

এর ফলে নিচের xaml.cs ফাইল টি ওপেন হবে।

7(9).JPG

এর পর নিচের মত কোড লিখে ফেলি।

7(10).JPG

এখন যতবার স্ক্রিনে ট্যাপ করা হবে ততবার ই ট্যাপ কাউন্টারে ১ করে বৃদ্ধি পাবে।

7(11).JPG

Reset বাটন কে কাজ করানোর জন্য xaml.cs ফাইলে নিচের কোড গুলো লিখি।

7(12).JPG

এখন reset বাটনে ক্লিক করলে তা আবার পুনরায় প্রথম থেকে কাউন্ট শুরু করবে।

7(13).JPG

এতক্ষণ যে অ্যাপ টা করলাম সেটা শুধু মাত্র বক্স করা জায়গায় ক্লিক করলে কাউন্টারে ১ বৃদ্ধি পায়। AppName, PageTitle এ ক্লিক করলে কোন কিছু কাউন্ট হয় না। আমরা যে অ্যাপ টা বানাতে চাচ্ছি সেটা টে reset বাটন ছাড়া screen এর অন্য যে কোন জায়গায় ক্লিক করলে ট্যাপ কাউন্ট হওয়ার কথা।

এর জন্য প্রথমে MouseLeftButtonDown টা comment out করি। এর পর current application class এর OnMouseLeftButtonDown override করতে হবে।

7(14).JPG

আমাদের এই প্রোগ্রামের কিছুটা সীমাবদ্ধতা আছে। একবার যদি অ্যাপ থেকে বের হয়ে যাওয়া হয় তবে কাউন্টারের ভ্যালু রিসেট হয়ে যায় অর্থাৎ অ্যাপ এ পুনরায় ঢুকলে আবার প্রথম থেকে কাউন্ট শুরু হয়। Isolated Storage ব্যবহার করে এই সমস্যার সমাধান করা সম্ভব, তবে Isolated Storage topic নিয়ে এখনও যেহেতু এই টিউটোরিয়াল সিরিজে আলোচনা করি নাই তাই Isolated Storage ব্যবহার করা হয় নাই।

আজ এ পর্যন্তই। আগামী পর্বে OnScreen Keyboard কিভাবে নির্দিষ্ট Key চেপে hide করা যায় তা শিখব।