কিভাবে স্পটিফাই ব্যবহার করবেন

PriyoTech's picture

(প্রিয় টেক) ইউরোপকে জয় করে এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে জয় করতে এলো বিখ্যাত অনলাইন মিউজিক সাইট স্পটিফাই। ধরে নেয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনলাইন মিউজিক ইন্ড্রাস্টির মাথা ঘুরিয়ে দিবে এই স্পটিফাই।

কিভাবে স্পটিফাই ব্যবহার করব? কিভাবে এই সাইটটি কাজ করে? এ ধরণের কিছু প্রশ্নের উত্তর নিয়ে এলাম আমরা এখানে।

প্রথমে আসা যাক কয় ধরণের অ্যাকাউন্ট রয়েছে স্পটিফাইয়ে:

ফ্রি: ইতোমধ্যেই কারো স্পটিফাইয়ের অ্যাকাউন্ট রয়েছে, শুধুমাত্র এমন কেউ যদি আপনাকে আমন্ত্রণ জানায় তাহলে এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন আপনি। মাত্র একটি কম্পিউটার থেকে গান শুনতে পারবেন এই অ্যাকাউন্টের সাহায্য নিয়ে। তবে প্লেলিস্ট তৈরি এবং তা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। অ্যাকাউন্টটি বিজ্ঞাপন নির্ভর হবে।

আনলিমিটেড: প্রতি মাসে $৪.৯৯ (৩৮৪ টাকা প্রায়) বিনিময়ে ব্যবহার করতে পারেন এই অ্যাকাউন্টটি। ফ্রি অ্যাকাউন্টে যে সকল সুবিধা এতেও একই রকম সুবিধা ভোগ করবেন, তবে কোন বিজ্ঞাপন এখানে দেখানো হবে না।

প্রিমিয়াম: ফ্রি এবং আনলিমিটেড অ্যাকাউন্টে যে সকল সুবিধা রয়েছে সে সকল সুবিধার সাথে যুক্ত হবে মোবাইলে ব্যবহারের সুবিধা, মিউজিকগুলোকে ক্যাসেতে ধরে রাখতে পারবেন যাতে অফলাইন অবস্থাতেও শুনতে পান। এ ছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে প্রিমিয়াম অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টের জন্য আপনাকে খরচ করতে হবে মাসে $৯.৯৯ (৭৬৮ টাকা)।

প্রিমিয়াম এবং আনলিমিটেড অ্যাকাউন্ট আপনি যে কোন সময়ে খুলতে পারবেন। তবে যদি ফ্রি অ্যাকাউন্টটি পেতে চান তাহলে অনুরোধ করুন স্পটিফাই ইউএস ল্যান্ডিং পেজে।

যে অ্যাকাউন্টধারীই আপনি হন কেন আপনাকে ডাউনলোড করতে হবে স্পটিফাই ডেস্কটপ ক্লায়েন্ট। আপনি যদি প্রিমিয়াম অ্যাকাউন্টধারী হয়ে থাকেন তাহলে ডেস্কটপ ক্লায়েন্টের সাথে সাথে ডাউনলোড করুন অ্যান্ড্রোয়েড এবং আইফোন অ্যাপ্লিকেশন। তবে একসাথে একাধিক ডিভাইসে একই অ্যাকাউন্ট ব্যবহার করে গান শুনতে পারবেন না। যখনই আপনি দ্বিতীয় কোন ডিভাইসে গান শুনতে শুরু করবেন তখন প্রথমটি স্বয়ংক্রিয়ভাবে বাজনা বন্ধ করে দিবে।

অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে সাইন-ইন করুন।

স্পুটিফাই আপনার লোকাল মিউজিক লাইব্রেরির সাথে সঙ্গে সঙ্গে সংযোগ ঘটিয়ে ফেলবে নিমিষেই, আপনার পিসিতে যদি আগে থেকেই কোন প্লে লিস্ট অথবা কোন মিউজিক যদি থেকে থাকে তাহলে তা চলে আসবে স্পটিফাইয়ের ডেস্কটপ ক্লায়েন্টে।

আপনি মিউজিক অনুসন্ধান, প্লে লিস্ট তৈরি ও শেয়ার, অফলাইনে শোনার জন্য মিউজিক সংরক্ষণ, অ্যাকাউন্টটি ফেসবুক এবং টুইটারের সাথে সংযুক্ত ইত্যাদি আরো অনেক কিছু করতে পারবেন ডেস্কটপ অ্যাপটির সাহায্যে। প্লে লিস্টটি ডিফল্টভাবে পাবলিক নির্বাচন করা রয়েছে, ফলে আপনার বন্ধুরা আপনার স্পটিফাই অ্যাকাউন্ট দেখার সাথে সাথে আপনার প্লেলিস্টটি দেখতে এবং সাবসক্রাইব করতে পারবে। এই ব্যবস্থাকে পরিবর্তন করতে চাইলে প্লেলিস্টের উপর রাইট ক্লিক করে পাবলিশের পাস থেকে টিক চিহ্নটি উঠিয়ে ফেলুন।

অফলাইনে শুনতে হলে প্লেলিস্ট সেভ করতে হবে, তার জন্য প্লেলিস্টের একদম উপরে একটি সুইচ রয়েছে সেটি অন করুন। গানগুলি আপনার কম্পিউটারে অথবা মোবাইল ডিভাইসে সেভ হয়ে যাবে এবং শুনতে পারবেন যখন কোন ইন্টারনেট সংযোগ থাকবে না।

এখানে দেখুন স্পটিফাই-এর উপর একটি ভিডিও:

Tags: