ডেস্কটপ সফটওয়্যারের বিকল্প ওয়েব-ভিত্তিক অ্যাপ্লিকেশন সফটওয়ার: ২

৫) icloud ওয়েব-ভিত্তিক অপারেটিং সিস্টেম:
এতক্ষণ আমরা অনেকগুলো সফটওয়ারের ডেক্সটপ ভার্সনের বাইরে অনলাইন ভার্সনের কথা জানলাম। এবার আমরা অপারেটিং সিস্টেমের অনলাইন ভার্সন সম্পর্কে জানব। I cloud ওয়েব-ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম যা আপনাকে বেশ কিছু বিল্টইন অ্যাপ্লিকেশান প্রোগ্রামসহ অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগ দেবে। বিল্টইন হিসাবে আপনি অফিস অ্যাপ্লিকেশন, মিডিয়াপ্লেয়ার, আরও কিছু গুরুত্বপূর্ণ সফটওয়ার পাবেন।
৬) Wobzip আনজিপ করার অনলাইন অ্যাপ্লিকেশন টুল:
Wobzip আপনাকে দিচ্ছে আনজিপ করার গতানুগতিক সফটওয়ারের অনলাইন সমাধান । জিপ(zip), রাড়(rar), এবং 7z ফরম্যাটের মত প্রচলিত ফাইল আপনি এর মাধ্যমে আনজিপ করতে পারেন ।

৭) Zamzar অনলাইন ফাইল কনভার্সন সফটওয়ার:
ফাইল কনভার্সনের জন্য হাজারও সফটওয়ার ডাউনলোড করার চাইতে আপনি zamzar কে আপনার ফাইল কনভার্সনের দায়িত্ব দিতে পারেন । .docx অথবা .pptx ফাইল আপনি zamzar এ আপলোড করে খুব সহজেই কনভার্ট করে নিতে পারবেন । zamzar এ আপনি পাবেন ছবি, মিউজিক, ডকুমেন্ট,ভিডিও ফাইলের ডজন খানেক ফাইল ফরম্যাট ।

৮)East অনলাইন অ্যান্টি ভাইরাস অ্যাপ্লিকেশন:
অনলাইন অ্যান্টি ভাইরাস সফটওয়ার অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলোর এক চমৎকার বিকল্প হতে পারে । গতানুগতিক অ্যান্টিভাইরাসের মতই এটি স্ক্যান শেসে আপনার ভাইরাস কে কোয়ারেন্টিন বা চেস্ট এ স্থানান্তরের বা মুছে ফেলার সুযোগ দেবে।














