গুগল ক্রোমে সিঙ্ক ডাটা কিভাবে মুছে ফেলবেন?

(প্রিয় টেক) গুগলে ক্রোম ব্রাউজার একাধিক কম্পিউটারের মাঝে পাসওয়ার্ড, অটোফিলস এবং পছন্দ সমূহকে সিঙ্ক করার সুবিধা প্রদান করে থাকে। কিন্তু একাধিক কম্পিউটারে আপনি যদি আপনার তথ্যগুলো সিঙ্ক করেন তাহলে অন্য ব্যবহারকারীদের কাছে আপনার গোপন বা ব্যক্তিগত তথ্যাদি চলে যেতে পারে। আর এ থেকে রক্ষা পাবার জন্য ব্রাউজারটির সেটিংস থেকে তথ্য এনক্রিপ্ট করার সুবিধাটি চালু করে দিতে পারেন। কিন্তু আপনি যদি তথ্যগুলো কম্পিউটার থেকে একদম মুছে দিতে চান তাহলে -- তাহলে আপনাকে গুগলের ড্যাশবোর্ড ব্যবহার করতে হবে।

এর জন্য প্রথমে আপনাকে গুগল ড্যাশবোর্ডে লগইন করতে হবে, তারপর গুগল ক্রোম সিঙ্ক অংশে যেতে হবে এবং সেখান থেকে “স্টপ সিঙ্ক অ্যান্ড ডিলিট ডাটা ফ্রম গুগল” লিঙ্কে ক্লিক করতে হবে। আপনি যে মুছে ফেলতে চাইছেন সে ব্যাপারে আপনাকে একটা সতর্কতা বার্তা প্রদান করা হবে।

আপনি চাইলে সরাসরি গুগল এর সিঙ্ক সেটিং পেজে যেতে পারেন। এখানে আপনাকে একটি গ্রিড লেআউটের মাধ্যমে কতগুলো আইটেম সিঙ্ক হয়েছে তা দেখানো হবে। এই আইটেমগুলোর উপর মাউস নিয়ে গেলে কি ধরণের তথ্য সিঙ্ক হয়েছে তা দেখানো হবে।
তথ্য মোছার জন্য "স্টপ অ্যান্ড ক্লিয়ার" বাটনে ক্লিক করুন। মুছে ফেলার আগে আপনাকে সতর্ক করবে গুগল।
এইতো, আপনি মুছে ফেলার নির্দেশ দেবার কয়েক ঘণ্টার মধ্যে তথ্যগুলো গুগলের সার্ভার থেকে মুছে ফেলা হবে। ক্রোম সিঙ্ক পুনরায় চালু করতে হলে, ক্রোমের সেটিং এ গুগল অ্যাকাউন্ট ব্যাবহার করে লগইন করুন। তারপর গুগল অ্যাডভানস সিঙ্ক সেটিংস এ যে তথ্যগুলো আপনি সিঙ্ক করতে চান তা চেক করুন।













