জিমেইলে আপলোড করা ফাইল স্বয়ংক্রিয়ভাবে ক্লাউড সার্ভিসে সেভ করুন

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) অপেক্ষাকৃত দ্রুত অ্যাটাচমেন্ট পাঠানোর জন্য আমরা অনেকেই জিমেইল ব্যবহার করি। অনেকে জিমেইলকে ফাইল স্টোরেজ হিসেবেও ব্যবহার করে থাকেন। তবে এই সেবাটি আপনাকে ১০গিগাবাইটের চাইতে বেশী স্টোরেজ করতে দিবে না। এবং আপনি ২৫ মেগাবাইটের বেশী ডাটা কখনোই পাঠাতেও পারবেন না। কেমন হয় যদি জিমেইলের এই অ্যাটাচ করা ফাইলগুলো স্বয়ংক্রিয় ভাবে কোন ক্লাউড সার্ভিসে সেভ হয়ে যায়? নিশ্চয়ই দারুণ হবে।

অ্যাটাচমেন্ট.মি একটি ফ্রি সার্ভিস যা আপনার জিমেইলের অ্যাটাচমেন্ট কোন ঝামেলা ছাড়াই ড্রপবক্সে আপলোড করার সুবিধা প্রদান করবে। ড্রপবক্স বহুল ব্যবহৃত একটি ওয়েব স্টোরেজ সার্ভিস। আপনি চাইলে আপনার জিমেইলে আপলোড করা ডাটা ড্রপ বক্স থেকে সংগ্রহ করতে পারবেন। ফলে এখন আপনাকে জিমেইলের মেমোরি ফুল হবার ঝামেলায় পরতে হবে না। অ্যাটাচমেন্ট.মি শুধু যে ড্রপবক্সে আপলোড করে দিবে তা নয়, আপনি চাইলে আপনার ডাটা গুগল-বক্স ও স্কাই ড্রাইভের মত ক্লাউড সার্ভিসেও আপনার ডাটা সংরক্ষিত হতে পারে।

এজন্য আপনার ব্রাউজারে একটি প্লাগ ইন সংযুক্ত করতে হবে। কেবল ফায়ারফক্স ও গুগল ক্রোমে এই প্লাগইন ইন্সটল করা যাবে।

অ্যাটাচমেন্ট.মি এর জন্য গুগল ক্রম প্লাগ ইন
অ্যাটাচমেন্ট.মি এর জন্য ফায়ারফক্স প্লাগ ইন

skydrive-gmail.png

প্লাগ ইন ইন্সটল করা হয়ে গেলে আপনার কাজ শেষ, এবার শুধু কয়েক ক্লিক করেই আপনি আপনার ফাইল দেখতে, শেয়ার করতে বা ডাউন লোড করতে পারবেন।
এবার আসা যাক, জিমেইলের ক্ষেত্রে কি করবেন?

এমন একটি মেইল খুলুন যাতে অ্যাটাচমেন্ট আছে। এরপর নীল রঙের অ্যাটাচমেন্ট.মি বাটনে ক্লিক করে আপনার পসন্দের ক্লাউড সার্ভিসে আপনার ফাইল সেভ করুন।

আইওএস ডিভাইসের ক্ষেত্রে আই টিউনস ব্যবহার করে আপনি যে কোন ফাইল আপনার ডিভাইসে ডাউনলোড না করেই ক্লাউড সার্ভিসে আপলোড করতে পারবেন।

Tags: