অজ্ঞাতপরিচয়ে আপনার বস বা যাকে খুশি মেইল করুন!

Hasan Jubair's picture

(প্রিয় টেক) অফিসের বড় কর্তাকে সামনা সামনি কোন প্রশ্ন করতে ভয় পাচ্ছেন? বা আপনার পরিচয় গোপন রেখে কিছু বলতে চান তাকে? আপনাকে সাহায্য করার জন্য এসেছে নতুন একটি সাইট। এর সাহায্যে শুধু বস কেন যে কাউকে আপনি অজ্ঞাতভাবে মেইল করতে পারেন। তবে এই সাইটটি বিশেষভাবে বসকে কেন্দ্র করে বানানো হয়েছে।

Tell Your Boss Anything

কিভাবে মেইল করবেন? তাহলে জেনে নিন। প্রথমে আপনার নিজের মেইল অ্যাড্রেস দিন। তবে ভয় পাবেন না ঐ মেইল আইডি আপনার বস দেখতে পাবে না। বস যদি কোন রিপ্লাই দেয় তাহলে আপনার মেইলে তা চলে আসবে।

আপনার মেইলের পর আপনার বসের মেইল আইডি দেন। অর্থাৎ যে আইডিতে আপনি অজ্ঞাত মেইল পাঠাতে চান তা উল্লেখ করুন। তারপর বক্স থেকে আপনার পছন্দের অপশন সিলেক্ট করে দিন।

অনেকগুলো অপশন পাবেন যেমন, happy, frustrated, irritated, confused, এবং proud ইত্যাদি। এটা আপনার মেইলের বিষয় হিসেবে কাজ করবে।

তারপরের বক্সে আপনি আপনার কথাগুলো টাইপ করুন। কমপক্ষে ১০০ শব্দ হলে ভাল হয়। সব শেষে Tell my boss এ ক্লিক করে মেইল পাঠিয়ে দিন। আপনার বস মেইল পাবে তবে কে পাঠিয়েছে তা জানতে পারবে না। আর যদি আপনার বস মেইল রিপ্লে করে তাহলে আপনার দেয়া মেইলে তা চলে আসবে।

তবে এই সাইট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। ভদ্রতা, সম্মান ও সাহায্যমূলক কাজেই শুধু এই সাইট ব্যবহার করবেন। বসের সাথে সরাসরি কথা বলতে অসুবিধা হলে এই সাইট ব্যবহার করতে পারেন।

আপনার বসের জন্যেও এই সাইট কাজে লাগতে পারে। যেমন কর্মচারীরা সরাসরি বসকে পরামর্শ দিতে ভয় পায়। সেক্ষেত্রে তারা যদি অজ্ঞাত পরিচয়ে এভাবে পরামর্শ দেয় তাহলে বসও জানতে পারলো কি সমস্যা আর কর্মচারীও জানাতে পারলো কোন রকম ভয় ছাড়া।

আপনার কি মনে হয়? এই সাইট কাজে লাগবে? বা আপনি কখনো এই রকম সার্ভিস ব্যবহার করেছেন কি? মন্তব্য করে জানাবেন অবশ্যই।