কিভাবে অ্যানড্রয়েড ৪.০ ডিভাইসে জেলী বিন কিবোর্ড পাবেন

(প্রিয় টেক) আপনি কি আপনার স্মার্ট ফোনে অ্যানড্রয়েডের নতুন কোন কিবোর্ডের সংস্করণ পেতে আগ্রহী? তাহলে জেলী বিন কিবোর্ড ট্রাই করে দেখতে পারেন। সহজ কয়েকটি ধাপে কিভাবে এটি পেতে পারেন, দেখে নিন।

ধাপ ১: আপনার স্মার্ট ফোনের জন্য 'বিন সফট' এর জেলী বিন কিবোর্ড ইন্সটল করে নিন।

ধাপ ২: আপনার অ্যানড্রয়েডের সেটিংস মেনুতে যান এবং ‘ল্যাঙ্গুয়েজ & ইনপুট’ অপশনে প্রবেশ করুন।
ধাপ ৩: স্ক্রল করে জেলী বিন কিবোর্ড অপশনে আসুন এবং বায়ের চেক বক্স চেপে এনঅ্যাবল করুন। ডানের সেটিংস অপশন থেকে সামান্য কিছু সেটআপ করার অপশন পাবেন।
ধাপ ৪: আপনার পছন্দের কোন অ্যাপ ওপেন করুন সেটি চেপে ধরে রেখে টেক্সট ইনপুট এরিয়াতে যান।
এখানে টেক্সট ইনপুট পদ্ধতি পরিবর্তনের সুযোগ পাবেন।

ধাপ ৫: পপ-আপ লিস্ট থেকে জেলী বিন কিবোর্ড সিলেক্ট করে নিন।














