হার্ড ডিস্কে থাকা অসংখ্য ফাইল থেকে আপনার প্রয়োজনীয় ফাইলটি খুঁজে বের করুন নিমিষেই

বর্তমানে হার্ড ডিস্কের জায়গার পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে সমুদ্রের সাথে তুলনা করা চলে। ৫০০জিবি, ১ টেরা এখন ছেলে খেলায় পরিণত হয়েছে। কম্পিউটারের এই বিশাল পরিমাণ স্পেস যখন ফাইলে, মুভিতে পরিপূর্ণ তখন কাঙ্ক্ষিত ফাইল খুঁজে বের করা খড়ের গাদায় সুই খোজারই নামান্তর। ডিফল্ট সার্চ ইঞ্জিন যেটা থাকে তা দিয়ে ফাইল খোজা আর কচ্ছপ দিয়ে রেস খেলা একই কথা।

তাহলে উপায়? হ্যাঁ উপায় একটা আছে। আর তা হলো সার্চ এভরিথিং নামের ছোট কিন্তু অসাধারণ একটা সফটওয়্যার ব্যবহার করা। কি এমন আছে যা অন্য সফটওয়্যারে নেই?
আপনি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন এর কার্যকারিতা।

এভরিথিং সার্চ ইঞ্জিন এর সিম্পল ফিচার:
- ছোট ইন্সটলেশন ফাইল। (পোর্টেবলও আছে)
- পরিষ্কার পরিচ্ছন্ন ইন্টারফেস।
- কুইক ফাইল ইনডেক্সিং। ( সেকেন্ডে ২০০০০ ফাইল)
- কুইক সার্চ ইঞ্জিন।
- অল্প রিসোর্স লাগে।
সব চেয়ে বড় কথা হলো সম্পূর্ণ ফ্রি।
বিস্তারিত জানুন এখানে
Download Everything for Windows 2000, XP, 2003, Vista, 2008 and Windows 7
কিভাবে ব্যবহার করবেন? খুব সিম্পল। শুধু আপনার প্রয়োজনীয় ফাইলের নাম লিখবেন আর নিমিষেই সেই ফাইল চলে আসবে। আপনি ইচ্ছা করলে সেখান থেকেই ঐ ফাইল ওপেন করতে পারবেন। টুলস থেকে আপনার প্রয়োজনমত কাস্টমাইজ করে নিন।
তাহলে এত কষ্ট করে ফোল্ডার লোকেশন মনে রাখার কি দরকার? এভরিথিং সার্চ ইঞ্জিন আছে না!
ডাউনলোডঃ
ইন্সটল করার পর কিছুক্ষণ সময় দিন ইনডেক্স করার জন্য। তারপর কম্পিউটার আপনার হাতে মুঠোয়!












