Submitted by priyodesk on Wed, 11/01/2012 - 10:21am
ভয়েস কন্ট্রোল সুবিধার টেলিভিশন তৈরি করেছে স্যামসাং। টেলিভিশনটিতে আরো রয়েছে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি প্রতিবছর হার্ডওয়্যার হালনাগাদ করার সুবিধা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিকস পণ্য প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) এ টেলিভিশন প্রদর্শন করে স্যামসাং। অনুষ্ঠানে স্যামসাংয়ের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের প্রেসিডেন্ট বু-কুন উন এই টেলিভিশনের বিভিন্ন দিক তুলে ধরেন। জানা গেছে, টেলিভিশনটিতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের প্রসেসর, ফেইস ডিটেকশন সুবিধাসহ বিল্ট-ইন ক্যামেরা। ফলে নির্দিষ্ট ব্যবহারকারীর চেহারা শনাক্ত না করলে চালু হবে না টেলিভিশনটি। এ ছাড়া রয়েছে কণ্ঠস্বরের পাশাপাশি হাত নাড়াচাড়া করেই বিভিন্ন চ্যানেল পরিবর্তন করার সুবিধা। শুধু তা-ই নয়, টেলিভিশন থেকেই খুব সহজে ভিডিও চ্যাটও করা যাবে বলে জানিয়েছে স্যামসাং। মোট ২০ ভাষায় টেলিভিশনটি ব্যবহার করা যাবে।