photo sharing

ফেসবুক ই্নন্সটাগ্রাম; ছবি শেয়ার করা যাবে ফেসবুকে

(প্রিয় টেক) ছবি শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগ সাইট ইনস্টাগ্রামের নতুন গোপনীয়তা নীতি গত ১৯ জানুয়ারি শনিবার থেকে চালু হয়েছে। নতুন নীতির ফলে এখন থেকে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান ফেসবুকের সঙ্গে ছবি শেয়ার করতে পারবে। তবে ছবি বিক্রি বা ভাড়া দেয়ার বিতর্কিত নীতিটি নতুন নীতিমালায় থাকছে না। খবর সিডনি মর্নিং হেরাল্ডের।

মোবাইল থেকে ছবি স্বয়ংক্রিয় ভাবে আপলোড করার সুবিধা যুক্ত করলো ফেসবুক

(প্রিয় টেক) জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যবহারকারীরা দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ছবি আপলোড করে থাকে। কিন্তু এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। বিশেষ করে প্রতিষ্ঠানটি তার নতুন মোবাইল অ্যাপে ব্যাকগ্রাউন্ড আপলোড বৈশিষ্ট্য যুক্ত করায় দুইটি ট্যাপের মাধ্যমে আপনার উত্তোলিত শেষ ২০ টি এবং পরবর্তী সময়ে তোলা সকল ছবি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক এ আপলোড হয়ে যাবে।

অবশেষে পিন্টারেস্ট সকলের জন্য উন্মুক্ত হল ।

(প্রিয় টেক) সামাজিক যোগাযোগ ও ছবি পাবলিশিং সাইট পিন্টারেস্ট এখন সকলের জন্য কোন প্রকার নিমন্ত্রণ ছাড়াই লগ ইন করার জন্য উন্মুক্ত হয়েছে। সম্প্রতি তারা শুধু নিমন্ত্রণ দ্বারা সদস্য হবার অপশনের পরিবর্তে, সাইটকে সকলের জন্য উন্মুক্ত করেছে।

কমছে পিন্টারেস্টের ব্যবহারকারী

(প্রিয় টেক) ছবি শেয়ারিংয়ের সাইট পিন্টারেস্ট অল্পদিনেই জনপ্রিয় হয়ে ওঠে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সাইটটির ব্যবহারকারী হঠাৎ করেই বেড়ে যায়। কিন্তু কিছুদিন যেতেই তাতে ভাটার টান পড়েছে। কমে গেছে পিন্টারেস্ট ব্যবহারকারীর সংখ্যা। বিজনেস ইনসাইডার এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ক্লাউড ভিত্তিক ছবি শেয়ারিং সাইট আনবে সনি

(প্রিয় টেক) স্মৃতি ধরে রাখার জন্য ছবির জনপ্রিয়তা অনেক আগে থেকেই। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ছবি তোলার এবং সংরক্ষণের পদ্ধতি বদলে গিয়েছে। আর সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর বদৌলতে অন্যদের সাথে ছবি শেয়ার করার ধারণাটাই আমূল বদলে গিয়েছে। আর ভোক্তাদের ছবি এবং ভিডিও শেয়ারিং আরও সুবিধাজনক করতে সনি একটি অনলাইন শেয়ারিং সাইট নিয়ে আসার পরিকল্পনা করেছে।

ইনস্টাগ্রাম এখন ফেসবুকের

(প্রিয় টেক) জনপ্রিয় স্মার্ট ফোন অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম কিনে নেয়ার ঘোষণা দিলো ফেসবুক। নগদ ১ বিলিয়ন ডলার এবং শেয়ারের বিনিময়ে ইনস্টাগ্রামের মালিকানা হস্তান্তরিত হলো। সামাজিক নেটওয়ার্কিং সাইটের ইতিহাসে এটাই সবচেয়ে বেশি মূল্যের বিনিময়ে মালিকানা হস্তান্তরের ঘটনা।

Syndicate content