Linux

ফায়ারফক্সের পরিবর্তে গুগল ক্রোমের ওপেনসোর্স সংস্করণ বেছে নিচ্ছে উবুন্টু?

মোজিলা ফায়ারফক্সের পরিবর্তে গুগল ক্রোমের ওপেনসোর্স সংস্করণকে ব্রাউজার হিসেবে ব্যবহার করার প্রস্তাব উবুন্টুর ভার্চুয়াল ডেভেলপার সামিটে উঠে এসেছে। গত মঙ্গলবারের ডেভেলপার সামিটটিতে উবুন্টু পরবর্তী ১৩.১০ সংস্করণের কথা মাথায় রেখে ডেভেলপাররা বলেন, "ক্রোমিয়াম (ক্রোমের ওপেনসোর্স সংস্করণ) বর্তমানে ফায়ারফক্সের মত বা এর চেয়েও উত্তম। এটিকে উবুন্টুর ডিফল্ট ব্রাউজারের পাশাপাশি উবুন্টু টাচ এবং ওয়েবঅ্যাপসের জন্য ফাউন্ডেশন বা ভিত্তি হিসেবে ব্যবহার করা উচিৎ। "

অনুষ্ঠিত হলো মুক্ত সফটওয়্যার ও জিএনইউ-লিনাক্স বিষয়ক দিনব্যাপী কর্মশালা

(প্রিয় টেক) অনুষ্ঠিত হলো মুক্ত সফটওয়্যার ও জিএনইউ-লিনাক্স বিষয়ক দিনব্যাপী কর্মশালা। দুর্নীতির গ্লানি মুক্ত, উন্মুক্ত সোর্স ও মুক্ত প্রযুক্তি নির্ভর, সুখী-সমৃদ্ধ, স্বনির্ভর ও সম্মানজনক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গত ২৪ নভেম্বর শনিবার "ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ"-এর আয়োজনে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ ভবনে এ আয়োজন করা হয়।

সিস্টেম ৭৬ এর লিনাক্স ভিত্তিক গেমিং ল্যাপটপ বনোবো এক্সট্রিম

(প্রিয় টেক) লিনাক্স ব্যবহারকারীদের জন্য আনন্দ সংবাদ। একটি নয় দুইটি। ভালভ যে কোন মুহূর্তে তার গেমিং প্ল্যাটফর্ম স্টিম এর লিনাক্স সংস্করণ বের করবে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বেটা টেস্ট কার্যক্রম শুরু করে দিয়েছে। আর গেমিং প্ল্যাটফর্মের সাথে সাথে গেমিং মেশিন না হলেও চলে। আর এ ব্যাপারে আপনাকে সহায়তা করবে সিস্টেম ৭৬। প্রতিষ্ঠানটি সম্প্রতি লিনাক্স ভিত্তিক গেম পাগলদের জন্য নিয়ে এসেছে বনোবো এক্সট্রিম নামক গেমিং ল্যাপটপ।

গুরুত্বপূর্ণ লিনাক্স গবেষণা কেন্দ্র বন্ধ করে দিল এএমডি

(প্রিয় টেক) সম্প্রতি চিপ নির্মাতা এএমডি খরচ কমানোর লক্ষ্যে কর্মী ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই ছাঁটাই কাল হয়েছে উন্মুক্ত কম্যুনিটির জন্য। প্রতিষ্ঠানটি যদি তার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলবত রাখে তাহলে জার্মানির ড্রেসডেনে অবস্থিত ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লিনাক্স ওএস গবেষণা কেন্দ্রটিকে বন্ধ করে দিতে হবে।

ডাটাপার্কে ২০ নভেম্বর ২০১২-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে রেডহ্যাট লিন্যাক্স সার্টিফিকেশন পরীক্ষা

(প্রিয় টেক) ডাটাপার্ক রেডহ্যাট সার্টিফাইড ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের জন্য ৫ দিনের ফ্রি প্রস্তুতিমূলক ক্লাসসহ RHCE-6 এর পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। প্রস্তুতিমূলক ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ডাটাপার্ক (বিডি) লিমিটেড-এর ঢাকাস্থ কার্যালয়ে। রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী নভেম্বর ১২, ২০১২।

পূর্ণ সংস্করণের উবুন্টু চালান নেক্সাস সেভেন এ

(প্রিয় টেক) নেক্সাস ৭ এর জেলি বিন ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন কি? তাহলে ক্যানোনিকালের উবুন্টু নেক্সাস ৭ ডেস্কটপ ইনস্টলার আপনাকে সাহায্য করতে পারে। তবে ইনস্টলারটি একটু ভিন্ন ধরণের। তবে উবুন্টু ইনস্টল করতে হলে ডিভাইসটির বুটলোডারটি আনলক করতে হবে। এ সময় ট্যাবলেটটি ফরম্যাট করতে হবে বলে সকল তথ্য মুছে যাবে। অতএব এই কাজটি করার আগে আপনার প্রয়োজনীয় সকল তথ্য ব্যাকআপ রাখতে ভুলবেন না।

নিজেই তৈরি করুন লিনাক্সের পোর্টেবল সফটওয়্যার

কখনো কখনো লিনাক্সে সফটওয়্যার ইন্সটলেশনের ক্ষেত্রে dependency একটা যন্ত্রণাদায়ক ব্যাপার হয়ে দাড়ায়। এ সমস্যার সমাধানের জন্য আমি বহুদিন ধরেই লিনাক্সের জন্য portable software খুজছিলাম। অবশেষে পেয়ে গেলাম http://www.portablelinuxapp.org। তবে পুরোপুরি সন্তুষ্ট হতে পারলাম না। কারণ এখানে অল্প কিছু সফটওয়্যার পেলাম যা দিয়ে সব প্রয়োজন মেটানো সম্ভব না। আবার, সব ডিস্ট্রিবিউশনে এগুলো কাজও করেনা। অনেক googling করতে করতে শেষ পর্যন্ত পেয়ে গেলাম সমাধান। ছোট্ট এই সফটওয়্যার দিয়ে আপনি নিজেই বানিয়ে ফেলতে পারেন লিনাক্সের জন্য portable software যা যেকোনো ডিস্ট্রিবিউশনে চলবে।

ওপেনসোর্স সফটওয়্যার প্রজেক্টে কেন অবদান রাখবেন?

আচ্ছা বলুন তো, আপনার কম্পিউটার মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি কে তৈরি করেছে? কিংবা অভ্র কীবোর্ড বা ভিএলসি মিডিয়া প্লেয়ার? উত্তরে হয়তো আপনি বলবেন মোজিলা ফাউন্ডেশন, অমিক্রনল্যাব বা ভিডিওল্যান। প্রকৃতপক্ষে এগুলো ওপেনসোর্স সফটওয়্যার প্রজেক্ট এবং কোর ডেভেলপারদের পাশাপাশি অসংখ্য স্বেচ্ছাসেবকের অবদান এসকল সফটওয়্যার তৈরি হয়। সাধারণ ক্লোজড সোর্স বা বদ্ধ সফটওয়্যারের সঙ্গে ওপেনসোর্স বা মুক্তসোর্স সফটওয়্যারের তফাৎ হল, চাইলে আপনিও সেই সফটওয়্যারের উন্নতিতে অবদান রাখতে পারবেন। মূলত কয়েক সহস্রাধিক সফটওয়্যার ডেভেলপার বর্তমানে নিয়মিত স্বেচ্ছাসেবার ভিত্তিতে বিভিন্ন ওপেনসোর্স সফটওয়্যার প্রজেক্টে অবদান রেখে ক্রমাগত তাদের মানোন্নয়নে অবদান রেখে চলেছে।

লিনাক্স ফাউন্ডেশনে যোগ দিলো টুইটার

(প্রিয় টেক) সম্প্রতি মাইক্রোব্লগিং-এ সর্ববৃহৎ প্লাটফর্ম টুইটার জানিয়েছে, তারা লিনাক্স ফাউন্ডেশনে যোগ দিচ্ছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি লিনাক্সের অগ্রগতি, প্রচারণা ও সুরক্ষায় অংশ নেবে।

আসছে লিনাক্সের নতুন ৩১ টি ডিস্ট্রো

নতুন লিনাক্স ডিস্ট্রো খুঁজছেন? সামনের আগস্টের ৩১ দিনে আসছে লিনাক্সের ৩১ টি নতুন ফ্লেভারের নতুন সব ডিস্ট্রো। লিনাক্স প্রেমীদের জন্য এবার থাকছে নতুন চমক, লিনাক্স সামনের আগস্টের প্রতিদিন একটি করে নতুন ডিস্ট্রো উন্মোচন করতে যাচ্ছে। এই ডিস্ট্রো গুলো আগে কখনো ব্যবহার করা হয়নি। লিনাক্স তাদের এই নতুন গবেষণা শুরু করতে যাচ্ছে ১লা আগস্ট থেকে।

Syndicate content