iPhone

আবারো শীর্ষ স্থানটি দখল করলো আইফোন

(প্রিয় টেক) বাজারে সবচেয়ে বিক্রিত স্মার্টফোন হিসেবে চতুর্থ প্রান্তিকে সর্ব শীর্ষে রয়েছে অ্যাপলের আইফোন। কান্টার ওয়ার্ল্ডপ্যানেল এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যতগুলো স্মার্টফোন বিক্রি হয়েছে তার ৫১.২% ছিল অ্যাপলের দখলে।

চাহিদা কমে যাওয়ায় যন্ত্রাংশ চাহিদা পত্রে কাটছাঁট করছে অ্যাপল!

(প্রিয় টেক) অবস্থা দৃষ্টিতে আইফোন ফাইভের জনপ্রিয়তা অনেকটা কমে এসেছে বলে মনে হচ্ছে। এক খবরে অ্যাপল তার জনপ্রিয় ফোনটির যন্ত্রাংশের চাহিদা পত্রে কাটছাঁট করা শুরু করেছে বলে জানা গিয়েছে। প্রতিষ্ঠানটির এই পদক্ষেপকে আইফোনের চাহিদা ভোক্তাদের কাছে কমে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছে প্রযুক্তি বিশেষজ্ঞেরা।

সস্তা আইফোন বের করা নিয়ে ধূম্রজালের সৃষ্টি

(প্রিয় টেক) স্মার্টফোনের বাজার দখল করতে সস্তা দরের কোনো আইফোন বাজারে আনবে না অ্যাপল। এ ধরনের প্রতিবেদন ভিত্তিহীন বলে জানিয়েছেন অ্যাপলের বিপণন বিভাগের প্রধান ফিল শিলার। চীনের সংবাদপত্র ‘দা সাংহাই ইভিনিং নিউজ’কে দেয়া সাক্ষাৎকারে সস্তা আইফোন বাজারে আনার খবরটি উড়িয়ে দেন ফিল শিলার।

আইফোন মিনি বের করবে অ্যাপল!

(প্রিয় টেক) বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের গবেষক নিল মস্টনের মতে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বিভাগে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এবার আইফোনের ছোট সংস্করণ ‘আইফোন মিনি’ বাজারে ছাড়তে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। বর্তমানে এ ক্ষেত্রে বাজারে আধিপত্য বিস্তার করেছে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। আর তাই ২০১৩ সালে বাজারে নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্যে অ্যাপল আইফোনের ক্ষুদ্র সংস্করণ ছাড়তে পারে বলে ধারণা করছে বিশ্লেষকটি।

অ্যাপল পেল আইফোন পেটেন্ট

(প্রিয় টেক) অবশেষে অ্যাপল জিতে নিল আইফোনের পেটেন্ট। গতকাল যুক্তরাষ্ট্রের পেটেন্ট এবং ট্রেডমার্ক কর্তৃপক্ষ অ্যাইফোনের পেটেন্ট প্রদান করে।

অ্যাপল ম্যাপ ব্যবহারে সতর্কতা জারি করলো অস্ট্রেলিয়ার পুলিশ

(প্রিয় টেক) অস্ট্রেলিয়ার পুলিশ সম্প্রতি অ্যাপল ম্যাপস ব্যবহারে দেশটির নাগরিকদের সতর্ক করে দিয়েছে। সূত্র জানিয়েছে, দেশটিতে বেড়াতে যাওয়া দর্শনার্থীরা অ্যাপল ম্যাপস দেখে যাত্রা করায় ঝুঁকিপূর্ণ অবস্থানে চলে গিয়েছিলেন।

ইন্টেল শক্তিতে চলবে আইপ্যাড!

(প্রিয় টেক) আরবিসি ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক ডগ ফ্রিডম্যানের মতে অ্যাপল এবং চিপনির্মাতা ইন্টেলের মধ্যে নতুন একটি সম্পর্ক সৃষ্টি হতে চলেছে। তবে এই সম্পর্ক শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন চিপনির্মাতাটি অ্যাপলের নিজস্ব ডিজাইনকৃত আর্ম-ভিত্তিক স্মার্টফোনের চিপ তৈরি করতে সচেষ্ট হবে তখন। অবশ্য এর পরিবর্তে আগামী প্রজন্মের আইপ্যাড এ অ্যাপল ইন্টেলের এক্স৮৬ প্রসেসর ব্যবহার করবে!

মেক্সিকোতে আইফোন ব্র্যান্ডের পণ্য বিক্রয়ে নিষেধাজ্ঞা

(প্রিয় টেক) মেক্সিকোতে আইফোন ব্র্যান্ডের পণ্য বিক্রয় করতে পারবে না অ্যাপল। সম্প্রতি মেক্সিকো সিটির এক আদালতে এ ঘোষণা দেয়া হয়। একই নামের দুটি প্রতিষ্ঠান থাকার ফলে এই ঘটনার সূত্রপাত।

ভারতের বাজারে আইফোন ফাইভ এর যাত্রা শুরু, মুল্য শুরু হচ্ছে ৪৫,৫০০ রুপি থেকে

(প্রিয় টেক) অবশেষে ভারতের বাজারে এসে পৌঁছলও অ্যাপলের সর্বশেষ আইফোন সংস্করণ আইফোন ফাইভ। নভেম্বর এর ২ তারিখ থেকে বাজারে আইফোন ফাইভ পাওয়া যাবে বলে জানিয়েছে ভারতে অ্যাপল পণ্যের পরিবেশক রেডিংটন। প্রতিষ্ঠানটি জানিয়েছে ভারতে ১৬ গিগাবাইটের প্রারম্ভিক-স্তরের মডেলটির মূল্য ৪৫,৫০০ রুপি, ৩২ গিগাবাইট ৫২,৫০০ রুপি এবং ৬৪ গিগাবাইটের মূল্য ৫৯,৫০০ রুপি হিসেবে নির্ধারণ করা হয়েছে।

ওয়ার্ডপ্রেসের আইফোন অ্যাপ্লিকেশনে এলো নতুন সুবিধা

(প্রিয় টেক) ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা হয়তো এর আইফোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকবেন। ওয়ার্ডপ্রেস ডটকমেই হোক আর নিজস্ব সার্ভারে ইন্সটল করা ওয়ার্ডপ্রেস সাইটই হোক, এই অ্যাপ্লিকেশন থেকে নতুন পোস্ট লেখা, পোস্ট সম্পাদনা করা, পরিসংখ্যান দেখা ইত্যাদি প্রায় সব সাধারণ কাজই করা যায়। সম্প্রতি ওয়ার্ডপ্রেস তাদের আইওএসের অ্যাপ্লিকেশনে মেজর একটি আপডেটের মাধ্যমে পুশ নোটিফিকেশন সহ নতুন কয়েকটি সুবিধা চালু করেছে।

Syndicate content