Investment

ডেটা সেন্টারের মান উন্নয়নে ৩৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে গুগল

(প্রিয় টেক) ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল ইউরোপিয়ান অঞ্চলে ডেটা সেন্টারের মান উন্নয়নে প্রায় ৩৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। গুগল ইন কর্পোরেশন বুধবার এক প্রতিবেদনে বলেন, ‘বেলজিয়ামে অনলাইন সার্ভিসের মান উন্নয়নে কাজ করবে গুগল’। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

ডেলে ৩০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট

(প্রিয় টেক) কম্পিউটার বিক্রিতে শীর্ষ পাঁচে থাকা প্রতিষ্ঠান ডেলে বিনিয়োগ নিয়ে বেশ আগ্রহী মাইক্রোসফট। সিএনবিসি এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, আলোচনা সফল হলে ডেলে ১০০-৩০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে মাইক্রোসফট।

শর্ত অনুসারে বিনিয়োগ করেনি এয়ারটেল। দেনা পরিশোধকেই বিনিয়োগ দেখানো হয়েছে

(প্রিয় টেক) ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার কিনে বাংলাদেশে এয়ারটেলের যাত্রার সময় নতুন করে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করাসহ বেশ কিছু প্রতিশ্রুতি ভারতীয় অপারেটরটি বিটিআরসিকে দিয়েছিল। ওই বছর ৪ জানুয়ারি বিটিআরসি শেয়ার হস্তান্তর সংক্রান্ত যে অনুমোদন দেয় সেখানেই এ বিষয়ে উল্লেখ আছে।

ক্লাউড কম্পিউটারে ১.৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাইদু

(প্রিয় টেক) চীনের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক অনুসন্ধান প্রতিষ্ঠান বাইদু আগামী বেশ কিছু বছর ক্লাউড কম্পিউটারের পেছনে ১.৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা। প্রতিষ্ঠানটি এক বিবৃতির মাধ্যমে বিনিয়োগকৃত অর্থ তথ্য কেন্দ্র এবং অনলাইন তথ্য-সংরক্ষণ পরিসেবা পরিচালনার জন্য লোক নিয়োগের পেছনে ব্যয় করা হবে বলে উল্লেখ করলেও বিস্তারিত কোন তথ্য প্রকাশ করে নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

ইন্টেল ক্যাপিটাল ভারতের ৬টি হাইটেক কম্পানীতে ২০মি. ডলার বিনিয়োগ করছে

(প্রিয় টেক) - বিশ্ববিখ্যাত চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল-এর অঙ্গ প্রতিষ্ঠান ইন্টেল ক্যাপিটাল ঘোষনা দিয়েছে যে তারা ভারতের ৬টি হাইটেক প্রতিষ্ঠানে ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই ছ'টি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি কম্পানী সংখ্যা ল্যাব (Saankhya Labs), টেস্টিং জার (TestingCzars) এবং ফিনো (FINO)-এর সাথে বিনিয়োগ করা হয়ে গিয়েছে; আর বাকি তিনটি কম্পানী হোয়াটস অন ইন্ডিয়া (What’s On India), এনষ্টেজ (enStage) এবং ডুরন এনার্জি (DURON Energy)-এর সাথে ইতোমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে।

Syndicate content