Hacking

ব্যাংক ও সরকারি-বেসরকারি ১০টি সাইট হ্যাক করেছে সাইলেন্ট হ্যাকার

(প্রিয় টেক) আইএফআইসি ব্যাংক, বাংলা-নিউজ২৪.কম, দৈনিক খবরসহ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ১০টি সাইট হ্যাক করেছে সাইলেন্ট হ্যাকার নামের নতুন একটি হ্যাকার সংগঠন। বাংলাদেশের সম্প্রতি আত্মপ্রকাশ পাওয়া মুসলিম সাইবার শেলের ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছে।

ইসরাইলে সাইবার হামলায় অ্যানোনিমাসের সাথে থাকবে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস

(প্রিয় টেক) পৃথিবীর শক্তিশালী হ্যাকার টিম ‘অ্যানোনিমাস’ এর সাথে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস ইসরাইলে সাইবার হামলার ব্যাপারে একাত্মতা ঘোষণা করেছে। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে দ্বিতীয় দফা আক্রমণের জন্য বিশ্বের হ্যাকার গ্রুপগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অ্যানোনিমাস। ইসরাইলের বিরুদ্ধে এ আক্রমণ ‘অপ-ইসরাইল’ নামে পরিচিত।

৮৬টি ভারতীয় ওয়েবসাইট হ্যাক করলো বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকারস

(প্রিয় টেক) বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস টিমের একজন সদস্য ভারতের ৮৬টি ওয়েবসাইট হ্যাক এবং ডিফেশ করে দিয়েছে। হংকং ভিত্তিক হ্যাকারদের নিউজ সাইট "হ্যাক রিড" এ খবর জানিয়েছে।

আবারও জাতীয় ই-তথ্য কোষ, ডেইলি স্টার এবং শিবিরের ওয়েবসাইট হ্যাকড!

(প্রিয় টেক) যুদ্ধাপরাধীদের ইস্যুতে আবারও বাংলাদেশ সরকারের তথ্য-ভাণ্ডার নামে পরিচিত জাতীয় ই-তথ্য কোষ, জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি স্টার এবং শিবিরের ওয়েবসাইট হ্যাকিং এর শিকার হয়েছে। গতকাল শনিবার এবং আজ রবিবার এসব হ্যাকিং এর ঘটনা ঘটে। গত এক মাসে জাতীয় ই-তথ্য কোষ এবং শিবিরের ওয়েবসাইট দ্বিতীয়বারের মতো হ্যাক হলেও ডেইলি স্টার এবার দিয়ে গত এক মাসে পাঁচ বার হ্যাক হয়েছে।

হ্যাকিং এড়াতে ডেইলি স্টারের নতুন উদ্যোগ

(প্রিয় টেক) বারবার হ্যাকিং এর শিকার হওয়া জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার হ্যাকারদের নাগাল এড়াতে ঢেলে সাজানো হচ্ছে তাদের ওয়েব সংস্করণ। অন্তর্বর্তী সময়ের জন্য অস্থায়ী ওয়েবসাইট দিয়ে অনলাইনে সংবাদ সেবা বহাল রাখা হয়েছিল। কিছু সময়ের জন্য বন্ধ থাকার পর মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে চালু হয় এই সাইটটি।

আবারও চট্টগ্রামরেঞ্জ পুলিশের ওয়েবসাইট হ্যাক!

(প্রিয় টেক) মাত্র ৬ দিনের মাথায় আবারও চট্টগ্রামরেঞ্জ পুলিশের ওয়েবসাইট হ্যাক হয়েছে। গত দুই মাসে এই নিয়ে এই ওয়েবসাইটটি ৩ বার হ্যাক হলো। প্রথম ও দ্বিতীয়বার পাকিস্তানি হ্যাকাররা হ্যাক করলেও এবার আলবেনিয়ার হ্যাকাররা চট্টগ্রামরেঞ্জ পুলিশের ওয়েবসাইট হ্যাক করেছে।

এবার নিজেদেরকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দাবী করলো "মুসলিম সাইবার শেল"

(প্রিয় টেক) সম্প্রতি বাংলাদেশ সরকারের তথ্য-ভাণ্ডার নামে পরিচিত জাতীয় ই-তথ্য কোষ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এর ওয়েবসাইট হ্যাক করে মুসলিম সাইবার শেল নামের একটি বাংলাদেশি হ্যাকার সংগঠন। তারা এবার জামায়েতের "জামায়াত সাপোর্টার" নামের সাইট হ্যাক করে নিজেদেরকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বলে দাবী করেছে।

ই-তথ্য কোষ, ডেইলি স্টার, শিবিরের সাইট, নাসিক মেয়রের ফেসবুক পেজ হ্যাকড

(প্রিয় টেক) দেশে নানা ইস্যুতে পাল্টাপাল্টি হ্যাকিং এর ঘটনা ঘটছে। বিশেষ করে চলমান যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতেই হ্যাকিং বেশি হচ্ছে। আর সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের তথ্য-ভাণ্ডার নামে পরিচিত জাতীয় ই-তথ্য কোষ, ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি স্টারের ওয়েবসাইট, ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দাফতরিক ওয়েবসাইট, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নামে করা ফেসবুক পেইজ হ্যাকিং এর শিকার হয়েছে।

জানুয়ারিতে হ্যাকিংয়ের শিকার হয়েছিল ফেসবুক!

(প্রিয় টেক) হ্যাকারদের হাত থেকে নিস্তার পাচ্ছে না ছোট বড় কোন ধরনের ওয়েবসাইট। সামাজিক যোগাযোগে বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকও শিকার হয়েছে হ্যাকিংয়ের। সম্প্রতি এই তথ্য জানিয়েছে এই সোস্যাল নেটওয়ার্ক সাইটটি। ফেসবুকের দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসেই ফেসবুকের একজন প্রকৌশলীর কম্পিউটারে হামলা চালিয়েছে হ্যাকাররা।

ভারতের ২৫০টি সাইট হ্যাক করলো বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস

(প্রিয় টেক) বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস ভারতের ২৫০টির বেশি সাইট হ্যাক করেছে রবিবার রাতে। এই তালিকায় সুপ্রিম সিকিউরিটি অব ইন্ডিয়া, মানি রিজন ইন্ডিয়া, ইন্ডিয়ান ওয়েবসাইট কোম্পানি, পে পার ক্লিক ওয়েবসাইট, ওয়েব ডিজাইন ২৪, ফিল্ম ম্যাকার ওয়েবসাইট, অনলাইন গ্যাম্বলিং, অনলাইন পোকার ওয়েবসাইট, ইন্ডিয়ান এডুকেশনাল ওয়েবসাইট ছাড়াও ডট ইন নামের অসংখ্য সাইট হ্যাক করা হয়েছে।

Syndicate content