Data Security

যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগ ও ই-মেইলের পাসওয়ার্ড অফিস বা স্কুল কর্তৃপক্ষ চাইতে পারবে না

(প্রিয় টেক) অফিস বা স্কুল কর্তৃপক্ষ ইচ্ছে করলে সামাজিক যোগাযোগ ও ই-মেইলের পাসওয়ার্ড চাইতে পারবেন না। আর এমন একটি বিলের প্রস্তাবনা দিলেন যুক্তরাষ্ট্রের একদল আইন প্রণেতা। দেশটির অনেক অফিস ও স্কুলের কর্তাব্যক্তি কর্মী ও ছাত্র ছাত্রীদের কাছে পাসওয়ার্ড চাইতেন। ব্যাপারটি ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্নের শামিল বলে মনে করেন আইন প্রণেতারা। খবর এএফপির।

বাড়ছে তথ্যচুরি, সতর্ক থাকার পরামর্শ নিরাপত্তা বিশেষজ্ঞদের

সম্প্রতি পরিচালিত এক গবেষণার ফলাফলে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাত্র ৪ মাসে অনলাইনে জালিয়াতরা ১২ মিলিয়ন ব্যাক্তিগত অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিতে সমর্থ হয়েছে। এক্সপেরিয়ান নামের এক কোম্পানি কর্তৃক পরিচালিত এই গবেষণার ফলাফল অনুযায়ী, এই সংখ্যা ২০১০ সালের তুলনায় তিনগুণ বেশি।

পুরানো হার্ড ড্রাইভ থেকে তথ্য মুছে ফেলতে ভুলে যাচ্ছেন ব্যবহারকারীরা

(প্রিয় টেক) প্রতি দশটির মধ্যে একটি ব্যবহৃত হার্ড ড্রাইভেই মূল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য রয়ে যায় বলে জানিয়েছে একটি তদন্ত দল। তদন্তকারীরা পুরাতন এই হার্ড ড্রাইভগুলো ইবে এবং কম্পিউটার মেলা থেকে সংগ্রহ করেন। দলটি জানিয়েছে তারা যে ২০০ টি হার্ড ড্রাইভ ক্রয় করেন তার ১১% ব্যক্তিগত তথ্য সংরক্ষিত ছিল।

Syndicate content