Cyber Attack

সাইবার আক্রমণের শিকার ‘আমেরিকান এক্সপ্রেস’

(প্রিয় টেক) আমেরিকান এক্সপ্রেস (সংক্ষেপে অ্যামেক্স) গত বৃহস্পতিবার ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অব সার্ভিস (ডিডিওএস) সিস্টেমের ভয়ঙ্কর সাইবার হামলার শিকার হয়। নিউইয়র্ক টাইমস সহ বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়া থেকে জানা গেছে গত বৃহস্পতিবার এ সাইবার হামলার ফলে আমেরিকান এক্সপ্রেস এর ওয়েবসাইট ২ ঘণ্টা বন্ধ থাকে।

শুধু মাত্র অ্যান্টিভাইরাসই পিসি-এর সুরক্ষার জন্য যথেষ্ট নয় - সিমেনটেক

(প্রিয় টেক) বিশ্বের শীর্ষ অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান সিমেনটেক স্বীকার করল শুধু মাত্র অ্যান্টিভাইরাসই পিসি-এর সুরক্ষার জন্য যথেষ্ট নয়। সম্প্রতি কোম্পানিটির পণ্যের অন্যতম শীর্ষ ক্রেতা নিউইয়র্ক টাইমস দাবি করে, তাদের কম্পিউটার নেটওয়ার্কে চীনা সাইবার হামলা শনাক্ত করতে ব্যর্থ হয়েছে সিমেনটেকের অ্যান্টিভাইরাস। এর জবাবে সিমেনটেক জানায়, সাইবার হামলা রোধে অ্যান্টিভাইরাসের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা পদ্ধতিও প্রয়োগ করতে হয়। খবর টেকটুর।

যুক্তরাষ্ট্রের সরকারি সাইট গুলোতে অ্যানোনিমাসের হামলা

(প্রিয় টেক) মুক্ত ইন্টারনেট অধিকারকর্মী অ্যারোন সোয়ার্জের মৃত্যুর প্রতিশোধ হিসেবে মার্কিন বিচার বিভাগের একটি ওয়েবসাইট অকেজো করে দিয়েছে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস।

আমেরিকা বিরোধী সাইবার অ্যাটাক গত তিন বছরে দ্বিগুণ হয়েছে !

(প্রিয় টেক) সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা যায় গত তিন বছরে আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার অ্যাটাক এর সংখ্যা পূর্বের তুলনায় প্রায় দুই গুন বৃদ্ধি পেয়েছে। সাইবার অ্যাটাক সমূহ আমেরিকার বিভিন্ন অর্গানাইজেশনকে টার্গেট করে পরিচালিত হচ্ছে।

রাষ্ট্রের সহযোগিতায় সাইবার আক্রমণ চলছে জানিয়ে গুগলের সতর্কবার্তা!

(প্রিয় টেক) গত জুনে গুগলের ব্যবহারকারীরা তাদের জিমেইল ইনবক্স, গুগলের হোম পেজ অথবা ক্রোম ব্রাউজারে একটি সতর্ক বার্তা লক্ষ্য করে বেশ অবাক হয়েছিল। "সতর্কবার্তা: আমাদের ধারণা রাষ্ট্র সহযোগিতায় সাইবার আক্রমণকারীরা আপনার অ্যাকাউন্ট অথবা কম্পিউটারকে দুর্বল করার পেছনে কাজ করছে।"

সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জের আয়োজন করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ে সাইবার হামলার ঘটনা অনেক বেড়ে যাওয়ার ফলে দেশটির সরকার সাইবার হামলা ঠেকাতে দক্ষ লোক খুঁজছে। তবে গতানুগতিক উপায়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার বদলে ইন্টারনেটে আয়োজিত এক প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান সাইবার সিকিউরিটি এক্সপার্ট ও সফটওয়্যার ডেভেলপার খুঁজতে যাচ্ছে তারা।

আগামীতে সাইবার আক্রমণের বিশাল ঝুঁকি রয়েছে: এইচপি প্রধান

(প্রিয় টেক) এইচপির প্রধান নির্বাহী মেগ হুইটম্যান ইন্টারনেট ব্যবহারকারী এবং উদ্যোক্তাদের সতর্ক করে দিয়ে বলেছেন আগামীতে ইন্টারনেট দুনিয়ায় বড় ধরনের আক্রমণের সম্ভাবনা রয়েছে। লন্ডনে এইচপির একটি ভোক্তা ইভেন্টে তিনি আশংকা করে বলেন, যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার মতো ইন্টারনেট দুনিয়ায় অবিশ্বাস্য হামলার ঘটনা ঘটতে পারে এবং সেটা নিকট ভবিষ্যতে।

ইরানের বিরুদ্ধে সাইবার আক্রমণের অভিযোগ আনবে বিবিসি

(প্রিয় টেক) মাত্র কিছুদিন আগে বিশ্বব্যাপী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস এর ‘এনিমিস অফ দ্যা ইন্টারনেট’ বা ইন্টারনেটের শত্রু নামের প্রতিবেদনে ইরানকে ইন্টারনেটের শত্রু হিসেবে আখ্যা দেয়া হয়। এবার ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন সংক্ষেপে বিবিসি ইরানের বিরুদ্ধে সাইবার আক্রমণের অভিযোগ আনবে বলে খবর পাওয়া গিয়েছে।

সাইবার যুদ্ধ চলছে: বাংলাদেশী দু'শ ওয়েবসাইট হ্যাক, বাংলাদেশীদের দখলে দশ হাজারেরও বেশি

(প্রিয় টেক) বাংলাদেশী হ্যাকারদের সঙ্গে ভারতীয় হ্যাকার গ্রুপ গুলোর শুরু হওয়া সাইবার যুদ্ধ চলছে। ইতিমধ্যে ভারতীয় হ্যাকাররা প্রায় দু’শ বাংলাদেশী ওয়েবসাইট হ্যাক করেছে, প্রকাশ করে দিয়েছে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের ডাটাবেজ সহ গোপন অনেক তথ্য। তবে সিকিউরিটি রে জানিয়েছে, ইন্ডিশেল এ পর্যন্ত একশটি ওয়েবসাইট হ্যাকিংয়ে সক্ষম হয়েছে। অপরদিকে বাংলাদেশী হ্যাকার গ্রুপগুলোর দখলে রয়েছে ১০ হাজারেরও বেশি ভারতীয় ওয়েবসাইট। সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ছাড়াও ব্যক্তিগত, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায় প্রতিষ্ঠানের ওয়েবসাইটও রয়েছে এ তালিকায়। বাংলাদেশী হ্যাকার গ্রুপগুলোর ক্রমাগত আক্রমণ এখনও চলছে।

Cyber War

মিলিয়ন ডলারের ডিএনএস সার্ভার জালিয়াতি চক্র ধরা পড়ল এফবিআই-এর হাতে

ডিএনএসচেন্জার (DNSChanger) নামক একটি ম্যালওয়্যারের মাধ্যমে মিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার একটি জালিয়াতি চক্র সনাক্ত করেছে যুক্তরাস্ট্রের নিরাপত্তা সংস্হা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন(এফবিআই). এই অভিযোগে ছয় জন এস্টোনিয়ান নাগরিক কে গ্রেফতার করেছে তারা। কর্মকর্তারা বলেন, প্রায় ১০০ দেশে ছড়িয়ে থাকা এই আক্রমনের মাধ্যমে ২২ মিলিয়ন ডলারের ও বেশী আয় করেছে এই চক্রটি।

Syndicate content