Software

Software on Desktop, PC, Laptop and any other platforms

ওরাকল ই-বিজনেস স্যুট ১২.১ সফটওয়্যার এখন ফ্লেমিংগোতে

(প্রিয় টেক) কোম্পানির বিভিন্ন ইউনিটের ব্যবসা প্রক্রিয়ার সমন্বয়, সব ইউনিটের তথ্য দ্রুত প্রাপ্তির নিশ্চয়তা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে ওরাকলের ই-বিজনেস স্যুট ১২.১ সফটওয়্যার ব্যবহার বেছে নিয়েছে দেশের অন্যতম পোশাক শিল্প প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের বিজনেস ইউনিট ফ্লেমিংগো ফ্যাশন লিমিটেড।

আসছে লিনাক্সের নতুন ৩১ টি ডিস্ট্রো

নতুন লিনাক্স ডিস্ট্রো খুঁজছেন? সামনের আগস্টের ৩১ দিনে আসছে লিনাক্সের ৩১ টি নতুন ফ্লেভারের নতুন সব ডিস্ট্রো। লিনাক্স প্রেমীদের জন্য এবার থাকছে নতুন চমক, লিনাক্স সামনের আগস্টের প্রতিদিন একটি করে নতুন ডিস্ট্রো উন্মোচন করতে যাচ্ছে। এই ডিস্ট্রো গুলো আগে কখনো ব্যবহার করা হয়নি। লিনাক্স তাদের এই নতুন গবেষণা শুরু করতে যাচ্ছে ১লা আগস্ট থেকে।

কাজ করছে না গুগলের তাৎক্ষণিক বার্তা পরিসেবা 'গুগল টক'

আপডেট: সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি তার ব্যবহারকারীদেরকে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে কেউ যদি এখনো সমস্যার সম্মুখীন হন তাহলে গুগল সাহায্য কেন্দ্রের মাধ্যমে তাদের সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছে।

অবশেষে ব্ল্যাক হ্যাট সম্মেলনে অ্যাপল

(প্রিয় টেক) আজ ২৬ জুলাই, প্রথমবারের মত হ্যাকারদের সম্মেলন ব্ল্যাক হ্যাট এ অংশ নিতে চলেছে অ্যাপল। অনুষ্ঠানে অ্যাপলের প্ল্যাটফর্ম সিকিউরিটি দলের ব্যবস্থাপক ডালাস দা অ্যাতলি আইওএস অপারেটিং সিস্টেম এর নিরাপত্তা প্রযুক্তির বিশেষ বৈশিষ্ট্যগুলো তুলে ধরবেন বলে জানা গিয়েছে।

বি.বি.সি স্পোর্টস স্মার্ট ফোনের জন্য নিয়ে এলো অলিম্পিক অ্যাপস

(প্রিয় টেক) অ্যানড্রয়েড ও আই.ও.এস সমর্থিত স্মার্ট ফোনের জন্য বিবিসি নিয়ে এলো লন্ডন ২০১২ অলিম্পিক অ্যাপস। নতুন এই অ্যাপ্লিকেশনে রয়েছে বেশ সুন্দর কিছু ফিচার। এতে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অলিম্পিকের সর্বশেষ তথ্য সহ বিভিন্ন অনলাইন এবং অফলাইন ফিচার সংযুক্ত করা হয়েছে।

২৬ অক্টোবর মুক্তি পাচ্ছে উইন্ডোজ এইট

(প্রিয় টেক) ২৬ অক্টোবর এই উইন্ডোজ এইট বের হবে বলে ঘোষণা দিল মাইক্রোসফট। বাৎসরিক বিক্রয় সভায় ঘোষণাটি দেয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ঘোষণাটি প্রতিষ্ঠানটির ব্লগে প্রকাশিত হয়। সংস্থাটি উইন্ডোজ এইটের এর ইন্টারফেস পরিবর্তনকে এক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিডিজাইন বলে উল্লেখ করেছে।

অফিস ২০১৩ প্রাক প্রদর্শন: আউটলুক ২০১৩ এর ডিলিট বাগ

(প্রিয় টেক) মাইক্রোসফট তার নতুন অফিস ২০১৩'র প্রাক প্রদর্শন সংস্করণ বের করার ঘোষণা দেয় ১৭ জুলাই। সময়ের সাথে তাল মিলিয়ে স্পর্শ পর্দা উপযোগী এবং ক্লাউড পরিসেবার সাথে সমন্বয় করতে যেন সে ব্যাপারে নজর দেয়া হয়েছে এই সংস্করণে। বেশ কিছু নতুন বৈশিষ্ট্য থাকায় অনেকেই আগ্রহী হয়ে ডাউনলোড করেছেন নতুন সংস্করণটি। আর ডাউনলোড করেই পরেছেন বিপদে। বেশ কিছু ব্যবহারকারী আউটলুক ১৩ ব্যবহার করতে গিয়ে লক্ষ্য করেন এম্পটি ডিলিটেড বাটনে ক্লিক করলে সবকিছু মুছে যাচ্ছে।

উইন্ডোজ আরটি ভিত্তিক ট্যাবলেটের সাথে বান্ডল হিসেবে পাবেন অফিস হোম এবং স্টুডেন্ট ২০১৩

(প্রিয় টেক) ট্যাবলেট বাজারে মাইক্রোসফট তার প্রতিদ্বন্দ্বিতার লক্ষণ প্রদান করতে শুরু করেছে। অফিস সম্মেলনে মাইক্রোসফট যে ঘোষণা দিয়েছে তা ছাত্রদের জন্য আনন্দ সংবাদ হিসেবে বিবেচিত হলেও প্রতিদ্বন্দ্বী ওএস নির্মাতাদের জন্য চিন্তার বিষয় হয়ে দেখা দিতে পারে বলে ধরে নেয়া যেতে পারে। উইন্ডোজ আরটি ভিত্তিক সকল ট্যাবলেটের সাথে মাইক্রোসফট তার অফিস হোম এবং স্টুডেন্ট ২০১৩ বান্ডল হিসেবে দেবার ঘোষণা দিয়েছে।

১০ বছর বয়স্ক প্রধান নির্বাহী আর ১২ বছর বয়স্ক প্রেসিডেন্টের কোম্পানি গো ডাইমেনশন

(প্রিয় টেক) এখনো বিদ্যালয়ে যায় তারা, এক ভাইয়ের বয়স ১২ আরেক জনের ১০ বছর। কিন্তু এরই মধ্যে তারা নিজেদের মোবাইল অ্যাপ্লিকেশন ফার্ম তৈরি করে ফেলেছে। গো ডাইমেনশন নামক প্রতিষ্ঠানটিতে ১০ বছর বয়স্ক সঞ্জয় কুমারন প্রধান নির্বাহী হিসেবে আর ১২ বছর বয়স্ক বড় ভাই শ্রাবণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

লিনাক্স সংক্রান্ত "কুসংস্কার" ঝেড়ে ফেলার সময় কি আসে নি?

"লিনাক্স" শব্দটি শুনলেই বুকের ভেতর হঠাৎ করে কেমন যেন করে ওঠে, ঠিক যেন সাক্ষাৎ শ্যাওড়া গাছের ভূত, কিংবা তার চেয়েও ভয়ংকর কিছু! শ্যাওড়া ভূতের মত লিনাক্সকে নিয়ে কেন্দ্র করে ওঠা গুজব, ভয় ইত্যাদিরও অভাব নেই আজ। লিনাক্স সম্পর্কে আপনাদের ধারণা বদলে দেবার চেষ্টা করার পূর্বে বলার চেষ্টা করি লিনাক্স মূলত কি এবং এর কাজ কি।

Syndicate content