Software

Software on Desktop, PC, Laptop and any other platforms

নতুন স্ট্যাবল কার্নেল ৩.৯.৩ অবমুক্ত

(প্রিয় টেক) রিলিজ হল লিনাক্স কার্নেল ৩.৯.৩। কার্নেলের অফিসিয়াল সাইটে ডাউনলোডের জন্য এটি উন্মুক্ত। এর ফাইল সাইজ প্রায় ৬৯ মেগাবাইট।

প্রোগ্রামিং এর জন্য ১০ টি অ্যানড্রয়েড অ্যাপলিকেশন

প্রোগ্রামিং এর আনন্দ শুধু প্রোগ্রামাররাই বুঝে ! অর্থাৎ যারা কোন না কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানে এবং কাজ করে তারাই জানে কোড নিয়ে কাজ করা কত মজার । বাসায়, অফিসে, ক্যাম্পাসে, পার্কে এমনকি বাসে বসেও মাথায় চলে আসতে পারে কোন প্রোগ্রাম এর আইডিয়া যা প্রোগ্রামারের মাথা খারাপ করে দেয়ার জন্য যথেষ্ট । এমনকি সেটা ভুলে গেলে হারিয়ে যেতে পারে কোন যুগান্তকারী আইডিয়া !!

স্বাধীন কাজে স্বাধীন সফটওয়্যার

(প্রিয় টেক) তরুণ প্রজন্ম এখন ঘরে বসেই তৈরি করছে নানা অ্যাপ্লিকেশন। এ ধরনের কাজে লিনাক্স, উবুন্টুর মতো মুক্ত অপারেটিং সিস্টেমই তাদের পছন্দ। দৈনন্দিন কাজে মুক্ত সফটওয়্যারের সুবিধা নিয়ে এই প্রতিবেদন।

সুস্বাস্থ্যের জন্য মোবাইল অ্যাপস!

(প্রিয় টেক) স্বাস্থ্যই সকল সুখের মূল, অর্থাৎ সুখে থাকার জন্য সকলের সুস্থ থাকা উচিত। কিন্তু সেই সুস্থতা বজায় রাখতে গিয়ে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। তাই গবেষকরা এই সুস্থতা বজায় রাখার জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করতে শুরু করেছেন।

গুগল আই/ও আপডেটঃ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারদের জন্য বিশেষ টুল 'অ্যান্ড্রয়েড স্টুডিও' আনল গুগল

(প্রিয় টেক) অপারেটিং সিস্টেম হিসেবে শীর্ষস্থান ধরে রাখতে হলে প্রথমেই নজর দিতে হবে ডেভেলপারদের প্রতি এ কথা ভালই জানে গুগল। আর সে চিন্তা থেকেই গুগলের এবারের আই/ও তে ডেভেলপারদের বেশ বড় একটি উপহারই দিল শীর্ষস্থানীয় মোবাইল অপারেটিং সিস্টেম 'অ্যান্ড্রয়েড' এর নির্মাতা প্রতিষ্ঠান গুগল। অ্যান্ড্রয়েডের অ্যাপস তৈরিতে ডেভেলপারদের জন্য 'অ্যান্ড্রয়েড স্টুডিও' নামে বিশেষ একটি ডেভেলপার এনভায়রনমেন্ট তৈরি করেছে তারা। ডেভেলপাররা এটি দিয়ে একই সাথে কোডিং এর পাশাপাশি ডিভাইসগুলোতে ফলাফল ও দেখতে পারবেন।

ভিডিও গেমস খেলুন মেধাশক্তি বৃদ্ধি করুন

(প্রিয় টেক) আমরা অনেকে মনে করি যে, ভিডিও গেমস আমাদের মেধাশক্তি লোপে সাহায্য করে, কথাটি যেমন এক দিক থেকে সঠিক আবার অন্য দিক থেকে ভুলও বটে। অনেক ভিডিও গেমস আছে যেগুলো খেললে আপনার মেধাশক্তি বৃদ্ধি পাবে।

গুগল আই/ও আপডেটঃ প্লে বুক সার্ভিসে যোগ হল বই আপলোড করার সুবিধা

(প্রিয় টেক) গতবছর গুগল তাদের প্লে বুক সার্ভিস চালু করে। এতে অনেকগুলো ফিচার থাকলেও কিছু প্রয়োজনীয় ফিচারের অভাব ছিল। এবারের আই/ও তে গুগল তাদের প্লে বুক সার্ভিস এ আরো কিছু সুবিধা যোগ করেছে যার মাধ্যমে বই আপলোড করা সহ আরো কিছু সুবিধা রয়েছে।

অ্যাপলের ৫০ বিলিয়ন তম অ্যাপ ডাউনলোডের সৌভাগ্য অর্জন করলেন ‘ওহিও’

(প্রিয় টেক) শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপলের ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি তম অ্যাপটি ডাউনলোড করে ১০ হাজার ডলারের পুরস্কার লাভের সৌভাগ্য অর্জন করলেন ‘ওহিও’। তিনি অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Say the Same Thing’ অ্যাপটি ডাউনলোড এর মাধ্যমে এই সৌভাগ্য অর্জন করেন।

জিমেইল ব্যবহার করে এখন থেকে অর্থ লেনদেন করা যাবে

(প্রিয় টেক) গুগল ওয়ালেটের কথা মোটামুটি আমরা সবাই জানি। এটি হচ্ছে লেনদেনের জন্য ব্যবহৃত গুগলের একটি সেবা। এর মাধ্যমে গুগল ওয়ালেট ব্যবহারকারীরা তাদের যেকোনো লেনদেনের জন্য বিল পরিশোধ করতে পারে।

ফায়ারফক্সের পরিবর্তে গুগল ক্রোমের ওপেনসোর্স সংস্করণ বেছে নিচ্ছে উবুন্টু?

মোজিলা ফায়ারফক্সের পরিবর্তে গুগল ক্রোমের ওপেনসোর্স সংস্করণকে ব্রাউজার হিসেবে ব্যবহার করার প্রস্তাব উবুন্টুর ভার্চুয়াল ডেভেলপার সামিটে উঠে এসেছে। গত মঙ্গলবারের ডেভেলপার সামিটটিতে উবুন্টু পরবর্তী ১৩.১০ সংস্করণের কথা মাথায় রেখে ডেভেলপাররা বলেন, "ক্রোমিয়াম (ক্রোমের ওপেনসোর্স সংস্করণ) বর্তমানে ফায়ারফক্সের মত বা এর চেয়েও উত্তম। এটিকে উবুন্টুর ডিফল্ট ব্রাউজারের পাশাপাশি উবুন্টু টাচ এবং ওয়েবঅ্যাপসের জন্য ফাউন্ডেশন বা ভিত্তি হিসেবে ব্যবহার করা উচিৎ। "

Syndicate content