Submitted by Farhana_Sharmin on Thu, 13/12/2012 - 5:32pm
আমি যখন প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করি আজ থেকে ১১/১২ বছর আগে। সেটা প্যান্টিয়াম ছিল। আমার সেজোবাবুর লন্ডনে কেনা কম্পিউটারে বেশ কাজ শিখেছিলাম। ইচ্ছে ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার। বাসার সামনে এক প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। নামটি বেশ মজার ইউ.আই.ইউ। বাসার কাছে, মেয়ের যাতায়াতের নিরাপত্তার কথা ভেবে নর্থ সাউথ, এ.আই.ইউ.বি ইত্যাদি ছেড়ে এই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই। বর্তমানে এই প্রাইভেট ইউনিভার্সিটির পড়ার মান ও শিক্ষার পরিবেশ এত ভাল লেগেছে দেখে উত্তরা থেকেও মাষ্টার্সের ক্লাস করতে আসি।