Social Media

গ্রাফ সার্চ শুরুর আগেই আপনার ফেসবুকের প্রাইভেসি বাড়াতে পারেন!

(প্রিয় টেক) সম্প্রতি ফেসবুক আমাদের মাঝে গ্রাফ সার্চ নামে নতুন একটি সার্ভিস নিয়ে এসেছে। বর্তমানে এটি বেটা ভার্সনে আছে।আপনি যখন ফেসবুকে কিছু অনুসন্ধান করবেন তখন এটি আপনার সার্চকে আরও প্রাণবন্ত করতে সার্চ এর শুরুতে আপনার পছন্দের বিষয় বস্তু সার্চের ফলাফল হিসাবে প্রকাশ করবে।

facebook-300.jpg

অ্যাপল-ফেইসবুকের সমালোচনায় গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ

(প্রিয় টেক) সম্প্রতি সার্চ ইঞ্জিন গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ প্রযুক্তি বিষয়ক প্রকাশনা উইয়ার্ড ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক এবং অ্যাপলের সীমিত সেবার ফলে আগ্রহীরা পছন্দের সব সেবা পাচ্ছেন না। অপরদিকে তিনি বলেছেন, অ্যাপল তাদের পণ্যের আওতা সন্তোষজনক ভাবে বাড়ায়নি।

ফেসবুক হ্যাকার কাপ নিবন্ধনের শেষ তারিখ ২৭ জানুয়ারি

(প্রিয় টেক) বাংলাদেশ হ্যাকিং এর ক্ষেত্রে অনেকদূর এগিয়ে গিয়েছে। গেল বছর ভারত এবং মায়ানমারের সাথে সাইবার যুদ্ধে বাংলাদেশ বিশ্ব মিডিয়াতে নাম লেখিয়েছে। এবার তাদের জন্য সু-খবর আছে। ফেসবুক গতবারের মতো এবারও ‘হ্যাকার কাপ কম্পিটিশন ২০১৩’ আয়োজন করেছে। চাইলে যে কেউ এখানে নিবন্ধন করতে পারেন। নিবন্ধনের শেষ তারিখ আগামী ২৭ জানুয়ারি।

ফেসবুকের নতুন বৈশিষ্ট্য "গ্রাফ সার্চ"

(প্রিয় টেক) সংবাদ সম্মেলনে "গ্রাফ সার্চ" নামে নতুন একটি অনুসন্ধান সুবিধা নিয়ে এলো জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক। এর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের মধ্যে বিভিন্ন ব্যক্তি ও স্থান বিষয়ক তথ্য জানতে পারবে। সুবিধাটির সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেন, "গ্রাফ সার্চ আপনাকে নির্দিষ্ট প্রশ্নের উত্তর পেতে সহায়তা করবে। যেমন ধরুন, 'সান ফ্রান্সিসকোতে আমার কোন বন্ধু থাকে?'"

মার্ক জুকারবার্গকে বার্তা পাঠাতে হলে $১০০ চার্জ দিতে হবে!

(প্রিয় টেক) অবস্থা দেখে মনে হচ্ছে অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছে সামাজিক সাইট ফেসবুক। কিন্তু প্রতিষ্ঠানটি যে এতটা মরিয়া হয়ে উঠেছে তা জানা ছিল না। প্রযুক্তি সাইট ম্যাশেবল জানিয়েছে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের কাছে বার্তা পাঠালে সেই বার্তা "আদার" ইনবক্স এর বদলে মূল ইনবক্সে রাখার জন্য $১০০ মার্কিন ডলার চাইতে পারে।

জটিল স্ট্যাটাস দিয়ে জিতে নিন পুরস্কার

(প্রিয় টেক) তরুণ প্রজন্মের মোবাইল পোর্টাল ‘জটিল’ আয়োজন করেছে জটিল স্ট্যাটাস কনটেস্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে যে কোন পাঠক জটিল স্ট্যাটস দিয়ে পেতে পারেন আকর্ষনীয় সব পুরস্কার।

বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১২: ঢাকার বাইরের মানুষ কি প্রযুক্তিবান্ধব নয়?

কিছুদিন আগে হয়ে গেল 'বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১২'। মেলা কেমন হয়েছে বা কি কি ভাল দিক বা খারাপ দিক সেই দিকে যাবো না। এই ধরণের যে কোন মেলা বা প্রোগ্রাম সব সময়ই প্রশংসার যোগ্য। সামনেই আবার চলে আসছে 'স্মার্টফোন এক্সপো ২০১৩' আর যথারীতি সেটাও ঢাকায়! আমার কথা হচ্ছে এই ধরণেই প্রায় সকল মেলা, সেমিনার সব কিছুই কেমন যেন ঢাকা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ।

গুগল প্লাস ব্যবহারে আপনাকে বাধ্য করবে গুগল

গুগলের সাম্প্রতিক সোশাল নেটওয়ার্কিং সাইট চালুর করার বিষয়টি আজ কারোরই অজানা নয়। কমবেশি অনেকেই গুগল প্লাস ব্যবহার করে দেখেছেন। কিন্তু বন্ধুদের বেশিরভাগই অনুপস্থিত থাকায় সিংহভাগ মানুষের ক্ষেত্রেই জমে ওঠেনি গুগল প্লাস ফিড। আর এ কারণেই অ্যাকাউন্ট খোলার পর খুব একটা সক্রিয় থাকছেন না অধিকাংশ মানুষ।

ইউটিউবের গ্যাংনাম নাচকে বিদায় জানালেন সাই!

(প্রিয় টেক) তুমুল জনপ্রিয় "গ্যাংনাম স্টাইল" নাচকে বিদায় জানালেন দক্ষিণ কোরীয় র‌্যাপ সংগীতশিল্পী সাই। গত ৩১ ডিসেম্বর নিউইয়র্কের টাইমস স্কয়ারে আয়োজিত এক কনসার্টে এমনটিই জানিয়েছেন তিনি। ইউটিউবে আজকে ২ জানুয়ারি পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ১১০,৯৬,১১,৪৫৬ বার।

আজ "বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স" এর প্রথম জন্মদিন

(প্রিয় টেক) আজ ২ জানুয়ারি "বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স" এর প্রথম জন্মদিন। গত বছরের এই দিনে বাংলাদেশের শীর্ষ হ্যাকার গ্রুপের আত্মপ্রকাশ ঘটে। আজকের এই জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স এর ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছে।

priyo.com

Syndicate content