Social Media

আসাম সমস্যা: ভারত সরকার সামাজিক যোগাযোগ সাইটগুলোর উপর আরো কঠোর

(প্রিয় টেক) ভারতীয় কর্তৃপক্ষ সামাজিক অস্থিরতা এবং অভিবাসী শ্রমিকরা প্রতিশোধমূলক আক্রমণ করতে পারে এই ভয়ে সামাজিক যোগাযোগের সাইটগুলোর উপর কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে। "উদ্দীপনাময়" বিষয়বস্তুগুলো ওয়েবসাইট থেকে না সরানো হলে এই সাইটগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি প্রদান করেছে সরকার।

ফেসবুকে ছড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপ স্ক্যাম

(প্রিয় টেক) সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে মোবাইল অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ-এর নামে বিভিন্ন স্ক্যাম অ্যাপ্লিকেশন। ব্যবহারকারীর প্রোফাইল থেকে ব্যক্তিগত তথ্য হাতানোই এসব অ্যাপ্লিকেশনের উদ্দেশ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এখন থেকে সত্যিই ছবি মুছবে ফেসবুক

(প্রিয় টেক) ফেসবুক বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট। এর অনেক বৈশিষ্ট্যই প্রশংসনীয় হলেও এর সমালোচনার দিকও মোটেই কম নয়। তার মধ্যে গত তিন বছর ধরে একটি বিষয়ে ফেসবুক সবসময়ই সমালোচিত থেকেছে। আর সেটি হলো ছবি মুছে দেয়া। কোনো ব্যবহারকারী কোনো ছবি আপলোড করার পর তা মুছে ফেললেও ফেসবুক বছরের পর বছর তা তাদের সার্ভারে রেখে দিতো। তবে সম্প্রতি ফেসবুক সত্যি সত্যিই ছবি মুছে দেয়া শুরু করেছে বলে জানা গেছে।

অ্যাপ্লিকেশন ডেভেলপারদের জন্য কঠোর নীতিমালা: সমালোচনার মুখে টুইটার

(প্রিয় টেক) সম্প্রতি টুইটার ডেভেলপারদের এপিআই ব্যবহার করার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, টুইটারের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের ১.১ সংস্করণ থেকে এসব নতুন নীতিমালা কার্যকর হবে।

ফটো ম্যাপের সুবিধা যুক্ত হল ইনস্টাগ্রাম ৩.০'এ

(প্রিয় টেক) জনপ্রিয় ছবি শেয়ারের সাইট ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা এখন থেকে অ্যাপ্লিকেশনটির নতুন ম্যাপিং বৈশিষ্ট্য ব্যবহার করে ছবিগুলোকে ভৌগোলিক অবস্থান অনুযায়ী সাজাতে পারবে এবং ঠিক কোন স্থানে ছবিগুলো তোলা হয়েছে তা মানচিত্রের মাধ্যমে দেখাতে পারবে।

এবার নিউজ ফিডেই বিজ্ঞাপন শুরু করতে যাচ্ছে ফেসবুক

(প্রিয় টেক) সম্প্রতি সর্ববৃহৎ সোশাল নেটওয়ার্কিং প্লাটফর্ম ফেসবুক জানিয়েছে, বিভিন্ন ব্র্যান্ড পেজের জন্য নতুন এক প্রকার বিজ্ঞাপন পদ্ধতির পরীক্ষা করছে তারা। এই পদ্ধতিতে যেসব ব্যবহারকারী নির্দিষ্ট কোনো পেজে লাইক দেননি, তাদের নিউজ ফিডেও পোস্ট প্রকাশ করতে পারবে বিভিন্ন ব্র্যান্ড।

মনে রাখার মতো ছোট ঠিকানা প্রকাশ করতে যাচ্ছে গুগল প্লাস

(প্রিয় টেক) ইন্টারনেট অনুসন্ধান খ্যাত গুগলের সামাজিক মাধ্যমে পদার্পণ ঘটে গুগল প্লাসের উদ্বোধনের মধ্য দিয়ে। সেই থেকে নিত্যনতুন সুবিধা চালু করে আসছে গুগল প্লাস। গুগলের প্রায় সবক'টি সেবার সঙ্গে গুগল প্লাসকে জুড়ে দেয়াসহ প্রতিনিয়তই গুগল প্লাসকে আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে গুগল। সম্প্রতি কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীদের প্রোফাইল ও গুগল+ পেজের জন্য 'ভ্যানিটি ইউআরএল' প্রকাশ করতে যাচ্ছে তারা।

ঈদের কেনাকাটা ফেসবুকে

(প্রিয় টেক) মানুষের জীবন যাত্রার সাথে ফেসবুক গভীর ভাবে জড়িয়ে গেছে। ফেসবুকের ছোঁয়া লেগেছে সবখানে। কোন আনন্দের খবর বন্ধুদের সাথে ভাগাভাগি ফেসবুকের দ্বারস্থ হয়। তেমনি মন খারাপের খবর ফেসবুকের মাধ্যমে মুহূর্তে মধ্যেই পৌঁছে যায় প্রিয়জনে কাছে। বাঙালী মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। ঈদের সময় পছন্দের নতুন নতুন পোশাক কেনার জন্য এই মার্কেট সে মার্কেট ঘুরে পাওয়া যায় না। আপনার প্রযুক্তির প্রিয় বন্ধু ফেসবুক ঈদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ঈদের এই সময় ফেসবুকে ক্লিক করেই কিনতে পারবেন আপনার পছন্দের পোশাক, গয়নাসহ বিভিন্ন উপকরণ।

গবেষণা প্রতিবেদনের তথ্য: শাস্তি না হওয়ায় বাড়ছে যৌন অপরাধ

(প্রিয় টেক) পর্নোগ্রাফির অবাধ বিস্তারের এই সময়ে যৌন অপরাধ বাড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে, অপরাধীর বিচার না হওয়া। এ ছাড়া পর্নো-ডিভিডি, সিডি, ক্যাসেটের সহজপ্রাপ্যতা এবং শিশুদের জন্য পর্নো-ওয়েবসাইটে ঢোকা সহজ হয়ে যাওয়া যৌন অপরাধ বাড়ার আরেকটি কারণ। মেয়েশিশুদের যৌন অপরাধ ও পর্নোগ্রাফির শিকার হওয়ার পেছনে এ কারণগুলো মুখ্য ভূমিকা পালন করছে বলে মনে করেন আইনজীবী, মনঃচিকিৎসক ও সমাজবিজ্ঞানীরা।

অবশেষে পিন্টারেস্ট সকলের জন্য উন্মুক্ত হল ।

(প্রিয় টেক) সামাজিক যোগাযোগ ও ছবি পাবলিশিং সাইট পিন্টারেস্ট এখন সকলের জন্য কোন প্রকার নিমন্ত্রণ ছাড়াই লগ ইন করার জন্য উন্মুক্ত হয়েছে। সম্প্রতি তারা শুধু নিমন্ত্রণ দ্বারা সদস্য হবার অপশনের পরিবর্তে, সাইটকে সকলের জন্য উন্মুক্ত করেছে।

Syndicate content