Security

মীরাক্কেলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কৌতুক করায় জি-বাংলার ৩টি সাইট হ্যাকড

(প্রিয় টেক) ভারতীয় স্যাটেলাইট চ্যানেল জি-বাংলা, জি-সিনেমা ও জি-টিভির ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার ‘ফোর্স এক্স’।

রেইনসের মতে বিশ্বব্যাপী আবার ক্ষতিকর ভাইরাস আক্রমণের হার বাড়ছে

(প্রিয় টেক) মাইক্রোসফটের নিরাপত্তা বিশেষজ্ঞ টিম রেইনসের মতে বিশ্বব্যাপী আবার কম্পিউটার সিস্টেমের জন্য ক্ষতিকর এমন সব ভাইরাসের পরিমাণ বেড়েছে। এছাড়া ফক্স নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মাইক্রোসফট থেকে জানান হয়েছে যে বর্তমানে হ্যাকিং এর ব্যাপারে ভাইরাসের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

ইয়াহু জাপান পোর্টালের ২২ মিলিয়ন আইডি চুরি হওয়ার আশংকা

ইয়াহু জাপান করপোরেশন সন্দেহ করছে তাদের পোর্টালের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে অনধিকার প্রবেশের চেষ্টা চালানোর সময় ২২ মিলিয়ন ব্যবহারকারীর আইডি চুরি হয়েছে।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাইট হ্যাক করে এডমিন আইডি ও পাসওয়ার্ড ফাঁস

(প্রিয় টেক) বাংলাদেশ সরকারের বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ওয়েব সাইট হ্যাক করেছে টিম টাইগার নামের হ্যাকার সংগঠন। হ্যাক করার পর সাইটটির এডমিন আইডি ও পাসওয়ার্ড ফাঁস করে দেওয়া হয়েছে। এর আগে ২০১১ সালের ৩১ আগস্ট এই হ্যাকার টিমটি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছিল।

তথ্য মন্ত্রণালয় ও পুলিশের সাইট হ্যাকড; আক্রান্ত বিটিআরসি এবং প্রথম আলো

(প্রিয় টেক) দেশে চলমান সাইবার হামলার ধারাবাহিকতার এবার হ্যাকড হলো তথ্য মন্ত্রণালয় ও পুলিশের ওয়েবসাইট। এ দিকে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ওয়েবসাইটে ম্যালওয়্যার ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর ডিডসে (DDoS) আক্রান্ত হয়েছে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইট।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য!

(প্রিয় টেক) আজ বৃহস্পতিবার (৯ মে ২০১৩) এস.এস.সি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। যারা ঘরে বসে ফলাফল দেখবেন, তাদের জন্য বরাবরের মতই শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। কিন্তু ফলাফল দেখতে গিয়ে অনেকে জানিয়েছেন যে, অনেক পুরোনো পরিক্ষার্থীর রোল নাম্বার দিয়ে তাদের ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন। ব্যক্তিগত তথ্যের মধ্যে, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ ইত্যাদি তথ্য পাওয়া যাচ্ছে। এ নিয়ে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন, কারণ এটি প্রাইভেসী ভঙ্গের চরম নজির।

'সেন্ট্রাল মনিটরিং সিস্টেম' চালু করেছে ভারত সরকার

(প্রিয় টেক) ভারত সরকার নিরাপত্তার কথা মাথায় রেখে সে দেশে বিশেষ একটি সিকিউরিটি সার্ভিস সিএমএস বা 'সেন্ট্রাল মনিটরিং সিস্টেম' গত মাসে চালু করেছে। বিশেষ এই প্রকল্পের আওতায় ব্যবহারকারীদের ফোন কলসহ, এসএমএস, অনলাইন চ্যাটসহ যাবতীয় অনলাইন কার্যক্রম নজরদারি করতে পারবে সরকার। এতে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৪০০ কোটি রুপি।

বাংলানিউজ২৪.কম হ্যাক করলো অ্যানোনিমাস

(প্রিয় টেক) হলুদ সাংবাদিকতা এবং সরকারের চাটুকারিতার কারণ দেখিয়ে বিশ্বখ্যাত হ্যাকার সংগঠন অ্যানোনিমাস হ্যাক করেছে বাংলানিউজ২৪.কম এর ওয়েবসাইট।

১৩টি সরকারি সাইট হ্যাক করেছে অ্যানোনিমাস রিস্টোর করলো গ্রে হ্যাট হ্যাকারস

(প্রিয় টেক) বাংলাদেশের ১৩টি সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে বিশ্বখ্যাত হ্যাকার সংগঠন অ্যানোনিমাস। এদিকে হ্যাকিং এর পরপরেই ওয়েবসাইটগুলো রিস্টোর করে দিয়েছে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস।

একাত্তর টিভির ওয়েবসাইট হ্যাক করে প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর প্রকাশ

(প্রিয় টেক) বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল "একাত্তর টিভি" হ্যাক করেছে অ্যানোনিমাস হ্যাকাররা। হ্যাক করা সাইটে দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি টানিয়ে দিয়ে ইংরেজিতে লেখা হয়েছে "ব্রেকিং নিউজ: শেখ হাসিনা মারা গেছেন"।

Syndicate content