গুগলের নেক্সাস সেভেন সম্পর্কে বিশ্লেষকদের মতামত

(প্রিয় টেক) সম্প্রতি গুগল তার আই/ও সম্মেলনে নিয়ে এলো নেক্সাস ৭ ট্যাবলেট। অ্যাসাস নির্মিত ট্যাবটির মূল্য আকর্ষণ স্বল্প মূল্য। মাত্র $১৯৯ ডলার মূল্যের এই ট্যাবটি অ্যামাজনের কিন্ডল ফায়ার গোত্রের মধ্যে পরলেও বৈশিষ্ট্যের দিক থেকে সম্পূর্ণ ট্যাবলেট ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করবে ভোক্তারা। তবে বাজারে ট্যাবলেটটি কেমন করবে তা নির্ভর করবে বাস্তব জীবনে পারফরমেন্সের উপর নির্ভর করে।

আপনারা যারা এই ট্যাবটিকে বাংলাদেশের বাজারে পেতে আগ্রহী তারা আনন্দিত হবেন জেনে যে বিশ্বের প্রযুক্তি বোদ্ধারা ট্যাবটি সম্পর্কে তাদের প্রাথমিক যে ধারণা প্রকাশ করেছেন তা বেশ ইতিবাচক। তাদের মতে, পরবর্তী ট্যাবলেট বাজার নেক্সাসের এবং হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশনের দিক থেকে অ্যামাজনের ৭" ট্যাবকে ছাড়িয়ে গিয়েছে - মাল্টিমিডিয়ার দিক থেকে না পারলেও - বৈচিত্র্যের দিক থেকে তো অবশ্যই।
এখানে বেশ কিছু আন্তর্জাতিক বিশ্লেষক এর সিদ্ধান্ত দেয়া হল:

অ্যাসোসিয়েটেড প্রেসের পিটার সেনসন মনে করেন, "পরিষ্কার বোঝা যাচ্ছে গুগল অ্যামাজনের কিন্ডল ফায়ার এবং নুক ট্যাবলেটকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে।" ট্যাব দুইটি অ্যানড্রয়েডের বিশেষ একটি নিজস্ব সংস্করণ ব্যবহার করায় এ দুটিকে তিনি "কর্কশ অ্যানড্রয়েড" বলে অভিহিত করেন।
তার মতে, "সফলতা পেয়েছে, মাত্র কয়েকদিনের ব্যবহারেই নেক্সাস ৭কে আমার কাছে অত্যন্ত ভালো বলে মনে হয়েছে।"
এনগ্যাজেটের টিম স্টিভেনস কাছে মূল্যটাই সবচেয়ে প্রাধান্য পেয়েছে। তবে ব্যবহারের সময় ট্যাবটি তার কাছে সস্তা বলে মনে হয় নি।
"ঠিক আছে, প্যানাশের চাইতেও অত্যধিক পলিকার্বনেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু নেক্সাস ৭ এর ডিজাইন মোটামুটিভাবে উচ্চ-মানের বলে মনে হয়েছে।" স্বল্প মূল্যের হলেও গুগল ভালো মানের ডিসপ্লে দেবার ক্ষেত্রে কিপটামি করেনি - "রেটিনা" স্তরের না হলেও স্টিভেনস এর মতে "যথেষ্ট ভালো"
ট্যাবলেটটির অডিও মাণ খুব একটা ভালো নয় উল্লেখ করলেও তিনি বলেন ডিভাইসটির ভলিউম বাড়িয়ে দিলে "আপনি কানের উপর হাত চাপা" দিবেন বলে উল্লেখ করেছেন।
বিশেষ করে অ্যামাজনের কিন্ডল ফায়ারে ক্যামেরা এবং মাইক্রোফোনের অভাব থাকায় এবং নেক্সাস ৭ এ দুটি দেবার সিদ্ধান্ত নেয়ায় সেনসন বিষয়টা বিশেষভাবে উল্লেখ করেন। কিন্তু সিনেটের বিশ্লেষক এরিক ফ্র্যাঙ্কলিন উল্লেখ করেন, গুগল+ এর হ্যাংআউট বৈশিষ্ট্য ব্যবহার করে ভিডিও চ্যাট করা যাবে বিধায় ট্যাবলেটের সাথে গুগল কোন ক্যামেরা অ্যাপ দেয় নি।
তবে বিশ্লেষকদের মতে পোর্ট এবং স্টোরেজ সুবিধার দিক থেকে নেক্সাস ৭ অন্যদের থেকে পিছিয়ে পরেছে। ট্যাবলেটটির স্টোরেজ বাড়ানোর কোন উপায় নেই (কার্ড স্লট নেই), নেই এইচডিএমআই পোর্ট এবং ট্যাবলেটটি পাওয়া যাচ্ছে মাত্র ৮ গিঃবাঃ এবং ১৬ গিঃবাঃ সংস্করণে।
তবে সকল বিশ্লেষকের মতে গুগল যদি ৭" ট্যাবলেট বাজারকে দখল করতে চায় তাহলে তার মিডিয়া স্টোর তৈরি করতে হবে। গিগাওম এর বিশ্লেষক কেভিন টোফেল মনে করেন এই অভাবটাই অ্যামাজনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় গুগলকে সবচেয়ে বড় আঘাত করবে।
নেক্সাস ৭ এর যে বিষয়টি ভোক্তাদেরকে আকৃষ্ট করবে সেটি হচ্ছে কত সহজে সে অ্যাপ, বই, গান এবং সিনেমা ক্রয় করতে পারছে। কিন্তু অ্যামাজন প্রাইম এবং আইটিউনস এর মত পরিসেবা থেকে ভোক্তাকে গুগল প্লের সাথে যুক্ত করতে হলে গুগলকে এখনো অনেক কিছু যোগ করতে হবে।












