ফিস্কারের নতুন কনসেপ্ট কারঃ আটলান্টিক

(প্রিয় টেক) সম্প্রতি মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিসকার উন্মোচন করেছে তাদের নতুন কনসেপ্ট কার। আটলান্টিক নামক এই গাড়িটি চালিকা শক্তি হিসবে ব্যবহার করছে ফিস্কারের ইভার বা ইলেকট্রিক ভিহাইক্যাল এক্সটেনডেড রেঞ্জ প্রযুক্তি। চমৎকার দেখতে, মনোমুগ্ধকর ডিজাইন এবং নজরকাড়া গাড়িটির পরীক্ষা মূলক চালানো শেষ হয়েছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

এটি নতুন ধরনের সেডান, তবে ‘কারমা’ কারের চেয়ে আকারে ছোট। গাড়িটিতে যে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে তা পেছনের চাকা দুটো চালানোর কাজে ব্যবহৃত হবে। গাড়ির ব্যাটারিগুলো বসানো হয়েছে মাঝখানে ফলে একবার চার্জ দিলে গাড়িটি প্রায় ৩০ মাইল পর্যন্ত চলতে পারবে। এর চেয়ে বেশি দূর যেতে চান, কোন চিন্তা নেই, আছে চার সিলিন্ডার বিশিষ্ট বিএমডব্লিউ ইঞ্জিন! তবে দুঃখের বিষয় এর সাথে কোন চাকার সম্পর্ক নেই। ইঞ্জিনটি রাখা হয়েছে শুধুমাত্র ব্যাটারিগুলো চার্জ দেবার জন্য।

ড্রাইভট্রেইন ছাড়াও ফিস্কার গাড়িটির স্পাইডার রোল কেজ নিয়ে বেশ গর্বিত। প্রতিষ্ঠানটি জানিয়েছে এই রোল কেজটি থাকার কারণে পেছনের যাত্রীদের মাথার উপরে অনেকখানি ফাঁকা স্থান থাকবে ফলে কোন দুর্ঘটনা ঘটলে গাড়ির ছাদটি কাঁচের হলেও যাত্রীরা নিরাপদ থাকবেন।
কবে থেকে গাড়িটি বাজারে পাওয়া যাবে সে ব্যাপারে কোন তথ্য দিতে রাজি নয় ফিস্কার। তবে দামের দিক থেকে টেসলার এস মডেলের কাছাকাছি বলে আশা করা যাচ্ছে। প্রতিষ্ঠানটির কর্ণধার হেনরিক ফিস্কার গাড়িটি বিএমডব্লিউ থ্রি সিরিজের উপরের দিকের একটি বলে মনে করছেন। সে ক্ষেত্রে ধরে নেয়া যেতে পারে গাড়িটির মূল্য প্রায় ৬০ হাজার ডলারের কাছাকাছি।
নিচে ছবি আর ভিডিও দেয়া হলঃ


















