পরিবেশ বান্ধব দশটি অফিস পণ্য

PriyoTech's picture

(প্রিয় টেক) সৌরশক্তি চালিত ল্যাপটপ সকলের হাতে হাতে পৌঁছে না গেলেও পরিবেশ বান্ধব প্রযুক্তিগুলো এখন মোটামুটিভাবে সহজলভ্য হয়ে উঠছে। আপনার কার্বন ফুট প্রিন্ট কমিয়ে আনার জন্য এখন রয়েছে সহজ, আরও সাশ্রয়ী মূল্যের উপায়।
s

পরিবেশ বান্ধব পণ্য তৈরি এবং ব্যবহার করার বিষয়টি বর্তমান সময়ে নির্মাতা এবং ভোক্তাদের মধ্যে গৌরবের বিষয় হিসেবে পরিচিত হয়ে উঠেছে। নির্মাতারা তাদের নির্মাণ কৌশলে পরিবেশ বান্ধব প্রক্রিয়া ব্যবহার করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার সাথে সাথে সমাজ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন সময় হয়েছে দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পক্ষ থেকে এই ভালো উদ্যোগগুলোকে উৎসাহ প্রদান করার। কিভাবে? আপনার দপ্তরে এবং বাসায় পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করার মাধ্যমে।

এখানে দশটি পরিবেশ বান্ধব পণ্যের তালিকা দেয়া হল যা আপনি দপ্তরে এবং যোগাযোগের সময় ব্যবহার করতে পারেন।

ল্যাপটপ ব্যাগ:

গ্রিনস্মার্ট নামক একটি প্রতিষ্ঠান রিসাইকেল প্লাস্টিক বোতল ব্যবহার করে ল্যাপটপ স্লিভ, মেসেঞ্জার ব্যাগ এবং বুক ব্যাগ তৈরি করে। মূল্য:$ ২৪.৯৯-$৫৯.৯৯।

ভ্যাম্পায়ার স্লেয়ার:

অনেক সময় খুজে পাওয়া যাবে না এই ভয়ে মোবাইল চার্জারগুলোকে আমরা সবসময় প্লাগের সাথে লাগিয়ে রেখে দেই। এতে কিন্তু বিদ্যুতের অপচয় হয়। এর সাহায্যে আপনি আপনার চার্জার বা যেকোন ডিভাইসের তার সকেটের কাছেই ঝুলিয়ে রাখতে পারবেন। মূল্য:$ ৮ মার্কিন ডলার।

পানি চালিত ঘড়ি:

ব্যাটারি বা বিদ্যুতের প্রয়োজন নেই - শুধু প্রয়োজন পানি। একবার পানি দিলে ঘড়িটি এক সপ্তাহ চলতে সক্ষম। মূল্য: $১৯ ডলার।

লেড ডেস্ক ল্যাম্প:

পরিবেশ বান্ধব এই বাতি থেকে আপনি চার ধরণের আলোকচ্ছটা পাবেন। মূল্যটা একটু বেশি $১৪৯ মার্কিন ডলার

ডিএক্স-ইকো মাউস:

সম্পূর্ণ ব্যাটারি বিহীন, একটি মাইক্রো ইউএসবি ক্যাবল ব্যবহার করে চার্জ নিয়ে তৈরি হয়ে যায় মাত্র তিন মিনিটে। মূল্য: $৫৯.৯৯।

হস্ত চালিত কাগজ ধ্বংশকারী যন্ত্র:

মূল্য $২৪ মার্কিন ডলার

পানি চালিত ক্যালকুলেটর:

পাউডার করা কার্বন ক্যাপাসিটরের তৈরি ব্যাটারিটি চালু হয় পানির মাধ্যমে যা এই ক্যালকুলেটরকে চালিকা শক্তি প্রদান করে থাকে। মূল্য: $১২.৯৯ মার্কিন ডলার।

মাউস প্যাড:

চামড়া নির্মিত বলে মনে হলেও আসলে এই মাউস প্যাডগুলো নির্মাণে ৭০% ওয়েস্ট ব্যবহার করা হয়েছে যা আবার রিসাইকেল করা যাবে। মূল্য:$২৩.৯৪ মার্কিন ডলার।

নিওগিয়ার পরিবেশ বান্ধব স্পিকার:

মাত্র দশ ডলারের বিনিময়ে পেতে পারেন পরিবেশ বান্ধব এই স্পিকারগুলো।

ইউএসবি সেল ব্যাটারি:

আপনি নিয়মিত ব্যাটারি ব্যবহারকারী হলে কিনতে পারেন এই ব্যাটারিগুলো যাদেরকে চার্জ করার জন্য শুধু প্রয়োজন ইউএসবি পোর্ট। মূল্য:$১৭.৬৮ মার্কিন ডলার।

Rating: 
0
Tags: