অ্যান্ড্রয়েড স্মার্টফোন
এই সময়ে বাজারে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের চাহিদা ও জনপ্রিয়তা তুঙ্গে। এর মূল কারণ, ব্যবহারকারীদের নিকট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের গ্রহণযোগ্যতা অব্যাহত থাকা। তাছাড়া অ্যান্ড্রয়েডধর্মী স্মার্টফোনসমূহে দারুণ দারুণ অ্যাপস এর সমারোহ বেড়ে চলা। সম্প্রতি বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং নিয়ে আসতে যাচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন গ্যালাক্সি এস৪। আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান এটিএন্ডটি(AT&T) গত ১৬ এপ্রিল ২০১৩ থেকে তাদের ওয়েবসাইটে অফিসিয়ালি স্যামসাং গ্যালাক্সি এস৪ এর প্রি-অর্ডার গ্রহণ করছে। উল্লেখ্য, এটিএন্ডটি ছাড়াও স্প্রিন্ট, টি-মোবাইল এন্ড ভেরিজোন ওয়্যারলেস, ইউ.এস সেলুলার, ক্রিকেট এন্ড সি স্পায়ার প্রতিষ্ঠানসমূহ স্যামসাং এর এই অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারজাত করতে যাচ্ছে।