আইপ্যাড মিনি বনাম দি নিউ আইপ্যাড বনাম দি নিউ নিউ আইপ্যাড!

PriyoTech's picture

(প্রিয় টেক) মাত্র সাত মাসের মাথায় অ্যাপল নতুন একটি আইপ্যাড ট্যাবলেট এর ঘোষণা দিল। নতুন এই আইপ্যাড সম্পর্কে কারো কোন ধারণাই ছিল না। প্রযুক্তি জগতের সাথে যাদের উঠাবসা তারা গত কয়েক সপ্তাহ আইপ্যাড মিনি কি রকম হতে পারে সেই নিয়ে জল্পনা-কল্পনা করছিল। বিভিন্ন সাইট নানা ভাবে আইপ্যাড মিনি সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করে। কিন্তু তাদের কেউই অ্যাপল যে আইপ্যাড এর নতুন সংস্করণ বের করতে চলেছে সে ব্যাপারে কোন তথ্য জানতে পারেনি।

যাই হোক আগামী ২ নভেম্বর থেকে চতুর্থ প্রজন্মের আইপ্যাড এবং আইপ্যাড মিনি বিশ্ব বাজারে পাওয়া যাবে। যে সকল ভোক্তা গত ৩০ দিনের মধ্যে দি নিউ আইপ্যাড ক্রয় করেছেন তাদেরকে অ্যাপল আপগ্রেড করার সুযোগ দিবে বলে জানিয়েছেন। যারা আপগ্রেড করতে চান বা যারা নতুন কেনার কথা ভাবছেন তাদের সাহাযার্থে জন্য আইপ্যাড মিনি, দি নিউ আইপ্যাড এবং চতুর্থ প্রজন্মের আইপ্যাডের মধ্যেকার বিভিন্নতা একটি টেবিলের মাধ্যমে প্রকাশ করা হল-

  আইপ্যাড মিনি আইপ্যাড (পুরাতন) আইপ্যাড(নতুন)
পর্দা ৭.৯” লেড ব্যাকলিট আইপিএস এলসিডি ৯.৭” লেড ব্যাকলিট আইপিএস এলসিডি ৯.৭” লেড ব্যাকলিট আইপিএস এলসিডি
রেজ্যুলুশন ১০২৪X৭৬৮ ২০৪৮X১৫৩৬ ২০৪৮X১৫৩৬
পিক্সেলের ঘনত্ব ১৬৩ পিপিআই ২৬৪ পিপিআই ২৬৪ পিপিআই
প্রসেসর ১ গিঃহাঃ ডুয়েল-কোর অ্যাপল এ৫ ১ গিঃহাঃ ডুয়েল-কোর অ্যাপল এ৫X ১ গিঃহাঃ ডুয়েল-কোর অ্যাপল এ৬X
গ্রাফিক্স পাওয়ারভিআর এসজিএক্স এমপি৪+ (টিবিসি) পাওয়ারভিআর এসজিএক্স এমপি৪+ পাওয়ারভিআর এসজিএক্স এমপি৪+
মেমরি ৫১২ মেঃবাঃ (টিবিসি) ১ গিঃবাঃ ১ গিঃবাঃ
স্টোরেজ ১৬/৩২/৬৪ গিঃবাঃ ১৬/৩২/৬৪ গিঃবাঃ ১৬/৩২/৬৪ গিঃবাঃ
সামনের ক্যামেরা ১.২ মেঃপিঃ ভিজিএ ১.২ মেঃপিঃ
মূল ক্যামেরা ৫ মেঃপিঃ এফ/২.৪ এএফ ৫ মেঃপিঃ এফ ৫ মেঃপিঃ এফ/২.৪ এএফ
সেলুলার জিএসএম অথবা সিডিএমএএইচএসপিএ+/ফোরজি ৩জি, এইচএসপিএ+, ফোরজি, ডিসি-এইচপিএ জিএসএম অথবা সিডিএমএএইচএসপিএ+/ফোরজি
ওয়াইফাই ডুয়েল-ব্যান্ড ৮০২.১১ এ/বি/জি/এন ৮০২.১১ এ/বি/জি/এন ডুয়েল-ব্যান্ড ৮০২.১১ এ/বি/জি/এন
ব্লুটুথ ৪.০ ৪.০ ৪.০
অ্যাকসেলোরোমিটার ৩-এক্সিস ৩-এক্সিস ৩-এক্সিস
জাইরোস্কোপ ৩-এক্সিস ৩-এক্সিস ৩-এক্সিস
আকৃতি ২০০ x ১৩৪.৭ x ৭.২ মিমি ২৪১.২ x ১৮৫.৭ x ৯.৪ মিমি ২৪১.২ x ১৮৫.৭ x ৯.৪ মিমি
ওজন (ওয়াইফাই) ৩০৮ গ্রাম ৬৫২ গ্রাম ৬৫২ গ্রাম
ওজন (সেলুলার) ৩১২ গ্রাম ৬৬২ গ্রাম ৬৬২ গ্রাম
ব্যাটারি ১৬.৩-ওয়াট-ঘণ্টালিথিয়াম পলিমার ৪২.৫-ওয়াট-ঘণ্টালিথিয়াম পলিমার ৪২.৫-ওয়াট-ঘণ্টালিথিয়াম পলিমার
পোর্টস লাইটনিং, ৩.৫মিমি হেডফোন ৩০-পিন, ৩.৫মিমি হেডফোন লাইটনিং, ৩.৫মিমি হেডফোন
স্থান (ওয়াইফাই) ওয়াইফাই, ডিজিটাল কম্পাস ওয়াইফাই, ডিজিটাল কম্পাস ওয়াইফাই, ডিজিটাল কম্পাস
স্থান (সেলুলার) এজিপিএস, গ্লোন্যাস, সেলুলার, ওয়াইফাই এজিপিএস, ৩জি/৪জি, ডিজিটাল কম্পাস, ওয়াইফাই এজিপিএস, গ্লোন্যাস, সেলুলার, ওয়াইফাই
সর্বনিম্ন মূল্য $৩২৯ ওয়াইফাই, $৪৫৯ সেলুলার $৪৯৯ ওয়াইফাই, $৬২৯ সেলুলার $৪৯৯ ওয়াইফাই, $৬২৯ সেলুলার
Rating: 
0
Tags: