আইপ্যাড মিনি'র সাথে অন্যান্য ৭" ট্যাবলেটের তুলনা

(প্রিয় টেক) সবেমাত্র আইপ্যাড মিনির ঘোষণা প্রদান করলো অ্যাপল। যদিও প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস কখনো এই আকৃতির আইপ্যাড বের করবেন না বলে উল্লেখ করেছিলেন, কিন্তু তার অবর্তমানে প্রতিষ্ঠানের গায়ে পরিবর্তনের ছোঁয়া যে লেগেছে তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। তবে প্রতিদ্বন্দ্বী সকল প্রতিষ্ঠান যখন এই আকৃতির ট্যাবলেটের মাধ্যমে বাজার দখল করতে সচেষ্ট তখন অ্যাপল কেন এই ক্ষেত্র থেকে দূরে দাঁড়িয়ে থাকবে তাও বোধগম্য নয়।
বাজারে নতুন এই ট্যাবলেটটিকে যে তিনটি ডিভাইসের সাথে যুদ্ধ করতে হবে তার সাথে এর স্পেকের একটি তুলনা নিচে দেয়া হল। প্রিয় টেকের পাঠকরা যদি এই ট্যাবলেটটি কিনতে চান, তাহলে এই চার্টটি মিলিয়ে নিতে পারেন।
আইপ্যাড মিনি |
নেক্সাস ৭ |
৭" কিন্ডল ফায়ার এইচডি |
নুক এইচডি |
| ওএস | আইওএস ৬.০ | অ্যানড্রয়েড ৪.১ | অ্যানড্রয়েড ৪.০ | অ্যানড্রয়েড ৪.০ |
| পর্দা | ৭.৯" লেড-ব্যাকলিট আইপিএস, ১৬৩ পিপিআই | ৭" আইপিএস, ২১৬ পিপিআই | ৭" এলসিডি আইপিএস, ২১৬ পিপিআই | ৭" এলসিডি আইপিএস, ২৪৩ পিপিআই |
| রেজ্যুলুশন | ১০২৪ x ৭৬৮ | ১২৮০ x ৮০০ | ১২৮০ x ৮০০ | ১৪৪০ x ৯০০ |
| প্রসেসর | ডুয়েল-কোর এ৫ | ১.২ গিগাহার্জ কোয়াড-কোর এনভিডিয়া টেগ্রা ৩ | ডুয়েল-কোর ১.২গিগাহার্জ টিআই ওম্যাপ৪ ৪৪৬০ | ডুয়েল-কোর ১.৩ গিগাহার্জ টিআই ওম্যাপ ৪৪৭০ |
| মেমরি | ৫১২ মেঃবাঃ (unc) | ১ গিঃবাঃ | ১ গিঃবাঃ | ১ গিঃবাঃ |
| স্টোরেজ | ১৬/৩২/৬৪ গিঃবাঃ | ৮/১৬/ গিঃবাঃ | ১৬/৩২ গিঃবাঃ | ৮/১৬/ গিঃবাঃ + মাইক্রোএসডি |
| পোর্টস | লাইটনিং, ৩.৫ মিমি অডিও | মাইক্রোইউএসবি, ৩.৫ মিমি অডিও | মাইক্রোএসডি, মাইক্রোএইচডিএমআই, ৩.৫ মিমি অডিও | ৩০-পিন কানেক্টর, ৩.৫ মিমি অডিও |
| সামনের ক্যামেরা | ফেসটাইম এইচডি | ১.২ মেঃপিঃ | এইচডি | নাই |
| মূল ক্যামেরা | ৫ মেঃ পিঃ ১০৮০পি ভিডিও | নাই | নাই | নাই |
| সেলুলার রেডিও | অপশনাল ফোরজি | নাই | নাই | নাই |
| ওয়াইফাই | ৮০২.১এ/বি/জি/এন | ৮০২.১এ/বি/জি/এন | ৮০২.১ এ/বি/জি/এন | ৮০২.১ এ/বি/জি/এন |
| ব্লুটুথ | ৪.০ | ৩.০ | ৩.০ | ৩.০ |
| অ্যাকসেলোরোমিটার | আছে | আছে | আছে | আছে |
| জাইরোস্কোপ | আছে | আছে | আছে | আছে |
| ব্যাটারি | ১০ ঘণ্টা | ৪৩২৫এমএএইচ | ৪৪০০এমএএইচ | ৪০৫০এমএএইচ |
| থিকনেস | ৭.২ মিমি | ১০.৪৫ মিমি | ১০.৩ মিমি | ১১ মিমি |
| ওজন | ৩০৮ গ্রাম | ৩৪০ গ্রাম | ৩৯৫ গ্রাম | ৩১৫ গ্রাম |
তথ্যসূত্র: এনগ্যাজেট











