আইনল নোভো ই.এল.এফ ৭- ফুল এইচ.ডি ট্যাবলেট

সৌরভ's picture

অনেকদিন থেকেই চিন্তা করছিলাম একটা ট্যাবলেট পিসি কিনব, যাতে অন্তত ৩জি/২জি চলবে । কিন্তু ট্যাবলেট মার্কেট প্রত্যেকবার আমাকে নিরাশ করছিল । প্রথমে চিন্তা করেছিলাম, sixdegree কিনি, কিন্তু তার কনফিগারেশন আর রিভিউ হতাশ ছাড়া আর কিছুই করল না । তারপরে মাথায় নতুন ভূত চাপলো হয় নুক, নাহলে কিন্ডল ফায়ার । সামুর ও প্রজন্ম ফোরামের এর "ইঞ্জিনিয়ার" ভাইয়ের কাছে পরামর্শ চাইলে তিনি বলেন, আমি আইনল নোভো ৭-এর অর্ডার দিয়েছি দেখতে পার। তার দেয়া লিঙ্কে গিয়ে অবাক, মাত্র ১২৩ ডলারে এত ভালো কনফিগারেশনের ট্যাবলেট। কয়েকদিন পর ভাইয়ের কাছে ডিভাইসটা এসে পৌঁছালে ফোন দিলাম, ভাইয়ের মতে অসাধারণ। তাঁর আগের ১৫২ ডলারের ট্যাবলেটের চেয়ে এটা নাকি ঢের ভাল।

সাথে সাথে অর্ডার দিলাম – দামটা দিয়ে দিলাম

ট্যাবলেট -১২৩ ডলার
কিবোর্ড -১৫ ডলার
সফটকেস -২ ডলার (এখন ১ ডলার )
শিপিং -৩৪ ডলার ( এখন ৩১ ডলার)

বাংলাদেশে আশার পর ট্যাক্স নিল ১,২৬৫ টাকা । ট্যাক্সটা পরিশোধ করতে হবে জিনিসটা হাতে পাওয়ার পর মানে পোস্টম্যানকে দিতে হবে ।

বেশ কিছু দিন পর ট্যাবলেটটা হাতে পেলাম।
ব্যবহার করার পর এককথায় বলতে পারি, অসাধারন জিনিস ।

প্যাকেটে যা যা পেলামঃ
১. হেডফোন
২. OMT ক্যাবল
৩. HDMI ক্যাবল
৪. ইউএসবি কনভার্টার
৫. চার্জার

নিচে হালকা রিভিউ দিলাম-
AinolNOVO7ELF_AngledView.jpg

সুবিধাঃ
১. 1080p HD ভিডিও খুব ভালভাবেই চলে, Full HD 2160P সাপোর্ট করে ।
২. ৩ জি মডেম সাপোর্ট করে (ফ্ল্যাশ দেওয়ার পর) ।
৩. ও এস হচ্ছে স্যান্ডউইচ আইসক্রিম ।
৪. ওয়েবক্যামটা যথেষ্ট ভাল, ২ মেগাপিক্সেল ।
৫. সাউন্ড কোয়ালিটি আসাধারন, iPod-এর সাথে পাল্লা দেওয়ার মত।
৬. HDMI আউটপূট আছে ।
৭. এন্ডড্রয়েড মার্কেট আছে ।
৮. ভিডিও প্লেব্যাক টাইম প্রায় ৭ ঘন্টার কাছাকাছি, কাজ করলে ৫ ঘন্টার বেশি আর মডেম চালালে ৩ ঘন্টা ।
৯. ১ জিবি DDR3 RAM
১০. 1.2GHZ প্রসেসর

খারাপ দিকগুলোঃ
১. ফুল ইউএসবি পোর্ট নেই ।
২. স্ক্রীন ৭ ইঞ্চি ।

আসলে আমি ব্যবহার করে খুব খুশি, কয়েকজনের সাথে কথা বলার পর অনেকে কিনলো ।
গত কয়েক দিনে ফোরামিক আসিফ শাহো ২ টি, আল আমিন ভাই ১ টি আর আমার
পাশের রুমের ভাই ১ টির অর্ডার দিয়েছে । বাংলাদেশে পাওয়া যায় কিন্তু শুধু ট্যাবলেটের দামই প্রায় ১৭,০০০ টাকা , চায়না থেকে আনালে মাত্র ১৩,০০০ টাকার মধ্যে পাবেন ।

আর দুইটা জিনিস মাথায় রাখবেন-
১. ভুলে DHL দিয়ে আনাবেন না, ট্যাক্স ১২৬৫ টাকার জায়গায় ১২৬৫+৬০০০ টাকা গুনতে হবে, মানে ৬০০০ টাকা বেশি। EMS-এর উপর বিশ্বাস রাখতে পারেন । আমার পরিচিত অনেকেই এর সার্ভিসে সন্তুষ্ট ।

২. ঢাকা বিভাগের যে কোন ঠিকানায় শিপ করাবেন, তার বাহিরে নয়। অন্য ফরেন
পোস্টঅফিস এই সব জিনিশ দেখলেই আটকে দেয় কিছু ঘুষ খাওয়ার লোভে ।

কিনতে এবং সব বিষয়ে জানতে পারবেনঃ
http://www.aliexpress.com/fm-store/607983/211162834-528654191/Tablet-ainol-ELF-android-4-0-A10-1-5GHz-1GB-RAM-8GB-HDD-Camera-HDMI-3G.html

ফ্লাস নিয়ে চিন্তা করছেন ? মাত্র ২-৩ মিনিটে সহজেই ফ্ল্যাশ দিতে পারবেন । আর ফ্লাস দিলেই এনড্রয়েড মার্কেট পেয়ে যাবেন আর ৪ লক্ষের ও বেশী অ্যাপ থেকে বেছে নিতেন পারবেন আপনার পছন্দেরটি । ফ্ল্যাশ সম্পর্কে বিস্তারিত পাবেন-
http://www.uplaytablet.com/how-to-upgrade-ainol-novo-7-aurora-and-elf-firmware-rom/

ট্যাবলেটটার যেকোন বিষয়ে জানতে কমেন্টস করুন ।

Rating: 
0

Comments

akram1251's picture

aliexpress থেকে ট্যাবলেট কেনা

ভাই আপনাকে ধন্যবাদ এই পোস্ট এর জন্য। আমি জানতে চাই আপনি aliexpress এ পেমেন্ট কিভাবে করেছেন বাংলাদেশ থেকে? আপনার ট্যাব কি আপনার বাসায় ডিলেভারী দিয়েছে এবং ট্যাক্স কি পোস্টম্যানকে দিতে হবে বাসায় ডিলেভারীর পর? আমি ২টা ট্যাব আনতে চাই হংকং এয়ারমেইল দিয়ে। ২টা ট্যাব আনলে কি হোম ডিলেভারী দিবে এবং ট্যাক্স কেমন পরবে দয়া করে একটু জানাবেন ধন্যবাদ।