Zia Ahmed

মন্ত্রিপরিষদ সচিবের পদমর্যাদায় বিটিআরসি’র চেয়ারম্যান

(প্রিয় টেক) অবশেষে মন্ত্রিপরিষদ সচিবের পদমর্যাদা পেয়েছেন বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান পদকে সচিব পদমর্যাদায় উন্নীত করা এবং কমিশনার পদকে অতিরিক্ত সচিব পদে উন্নীত করা হয়েছে।

স্যাটেলাইট ও থ্রি জি জিয়া আহমেদের স্বপ্ন ছিলঃ স্মরণ সভায় বক্তারা

(প্রিয় টেক) নিজস্ব স্যাটেলাইট এবং তৃতীয় প্রজন্মের (থ্রি জি) মোবাইল প্রযুক্তির সেবা জিয়া আহমেদের স্বপ্ন ছিল। এগুলো বাস্তবায়নের আহবান জানিয়েছেন সদ্য বিদায়ী টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। অন্যদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিটিআরসি’র চেয়ারম্যান হিসেবে অসমাপ্ত কাজগুলো দ্রুততার সঙ্গে শেষ করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। তারা দু'জনই ভবিষ্যতের দায়িত্বপ্রাপ্তদেরতে এসব কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার আহবান জানান।

জিয়া আহমেদ স্মরণে মিলাদ, দোয়া মাহফিল এবং শোকবই খোলা হয়েছে

(প্রিয় টেক) আগামী রোববার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রায়াত বিটিআরসি’র চেয়ারম্যান জিয়া আহমেদ স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সুনীল কান্তি বোস বিটিআরসি’র নতুন চেয়ারম্যান

(প্রিয় টেক) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি)'-এর সদ্য প্রয়াত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদের মৃত্যুর তৃতীয় দিনের মাথায় নতুন চেয়ারম্যানের নাম ঘোষনা হলো আজ। বর্তমানে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোসকে বিটিআরসি'র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে এই নিয়োগে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

জিয়া আহমেদ ছাড়া বিটিআরসি’র এক দিন

(প্রিয় টেক) সাড়ে তিন বছর পর জিয়া আহমেদকে ছাড়া আজ প্রথম দিন পার করল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি)। সোমবার ভোর রাত সাড়ে তিনটার সময় মারা যান তিনি। তার মৃত্যু উপলক্ষ্যে মঙ্গলবার বিটিআরসিতে কোরআন খানি অনুষ্ঠিত হয়েছে। পরে কোনো একদিন মিলাদ হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

বিটিআরসিতে সাড়ে তিন বছরের জিয়া আহমেদ: সাফল্যের ১০টি স্তম্ভ

(প্রিয় টেক) মে. জে. (অব.) জিয়া আহমেদ আর আমাদের মাঝে নেই। কিন্তু তার কাজ আমাদের মাঝে রয়ে গেছে, তার কাজের ফলাফল আমরা ভোগ করছি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান পদটি খুবই চ্যালেঞ্জিং, বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায় যেখানে বহুমাত্রিক চাপের মুখে পড়তে হয় প্রতিদিন। সেই চাপকে সামাল দিয়ে ব্যালেন্স করে কাজ করতে পারেন খুব কম মানুষ। আমরা তার কাজের কিছু মূল্যায়ন তুলে দিচ্ছি আমাদের প্রিয় পাঠকদের জন্য। উল্লেখ্য, সাড়ে তিন বছরেরও বেশী সময় ধরে বিটিআরসি’র দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ।

বিটিআরসি'র চেয়ারম্যান মে. জে. (অব.) জিয়া আহমেদের আকস্মিক ইন্তেকাল

(প্রিয় টেক) বিটিআরসি'র চেয়ারম্যান মে. জে. (অব.) জিয়া আহমেদ (৫৮) আজ সোমবার সকাল ৩:৩০ মি. ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। আজ দুপুরে জোহরের নামাজের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সেনাকুঞ্জের বিপরীতে গ্যারিসন মসজিদে। তারপর দ্বিতীয় জানাজা হবে বারিধারা ডিওএসএইচ মসজিদ। পরে তাকে বনানী সেনাবাহিনীর কবরস্থানে সমাহিত করা হবে। আমরা তার আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

লাইসেন্স নবায়নের টাকা না দেওয়ায় সিটিসেলকে শোকজ। কোষাগারে আড়াই হাজার কোটি টাকা দিল বিটিআরসি

(প্রিয় টেক) গ্রামীণফোন, বাংলালিংকরবি’র কাছ থেকে দ্বিতীয় প্রজন্মের (টু জি) লাইসেন্স নবায়নের দ্বিতীয় কিস্তি বাবদ পাওয়া দুই হাজার ৩৭২ কোটি ৩৮ লাখ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা দিয়েছে বিটিআরসি। বৃহস্পতিবার সকালেই এই টাকা জমা করে বিটিআরসি। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ না করায় সিটিসেলকে কারণ দর্শানোর নোটিশ তারা। চিঠিতে তাদের এক মাসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ভিওআইপি: এক বছরে বৈধ আন্তর্জাতিক কল দৈনিক ৫২ মিলিয়ন থেকে কমে ২৫ মিলিয়ন মিনিটে দাঁড়িয়েছে

(প্রিয় টেক) গত বছর অক্টোবরের শুরুতে প্রতিটি ছুটির দিনে বৈধ পথে আসা আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ ছিল পাঁচ কোটি ২০ লাখ মিনিট। অন্য দিনগুলোয় সেই কল সর্ব নিম্ন সাড়ে চার কোটি মিনিট পর্যন্ত নামত। আর এ বছর সেপ্টেম্বরের শুরু তা নেমে এসেছে আড়াই কোটি মিনিটে। ফলে প্রতিদিনই সরকারের ক্ষতির পরিমাণ অন্তত কয়েক কোটি টাকায় গিয়ে ঠেকেছে।

অনুমোদনহীন সেবা দেওয়ায় রবিকে বিটিআরসি’র শোকজ

(প্রিয় টেক) বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা - বিটিআরসি’র অনুমোদন না নিয়েই কিছু সেবা দেওয়ায় দেশের তৃতীয় গ্রাহক সেরা অপারেটর রবিকে শোকজ করা হয়েছে। আজ সোমবার সকালে রবি বরাবর এই শোকজের চিঠি পাঠানো হয়। ত্রিশ দিনের মধ্যে এ বিষয়ে রবিকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

Syndicate content