Submitted by PriyoTech on Thu, 20/12/2012 - 1:21am
(প্রিয় টেক) সুনীল কান্তি বোস প্রায় দুই মাস হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তারপর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। প্রথম আলাপে জানালেন, টেলিযোগাযোগ খাত নিয়ে আগামী দুই বছরে তিনি ২০টি বিষয় চিহ্নিত করেছেন। তার মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়ন করবেন এমন অগ্রাধিকারও আছে কয়েকটি। তাছাড়া আরো কয়েকটি দুশ্চিন্তাও আছে তার। প্রায় এক ঘন্টা দীর্ঘ আলাপের বক্তব্যগুলো প্রিয় টেকের পাঠকদের জন্যে তুলে ধরা হল।