Scott Thompson

শপরানারের দায়িত্বভার গ্রহণ করলেন স্কট থম্পসন

(প্রিয় টেক) ইয়াহু'র প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর মাত্র ২ মাস পরেই আবারও প্রযুক্তি বিশ্বে ফিরলেন স্কট থম্পসন। ই-কমার্স সাইট শপরানারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। জীবনবৃত্তান্ত শিক্ষাগত ভুল তথ্য দেয়ার কারণে ইয়াহুর প্রধান নির্বাহীর পদ ছাড়তে বাধ্য হন তিনি।

ক্যান্সারে আক্রান্ত স্কট থম্পসন

(প্রিয় টেক) ইয়াহুর প্রধান নির্বাহী স্কট থম্পসন জীবন বৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা বলার কারণে পদত্যাগ করেছেন বলে ধারণা করা হলেও এর সাথে তার ব্যক্তিগত স্বাস্থ্য আরেকটি কারণ হতে পারে বলে এখন অনুমান করা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার জানিয়েছে পদত্যাগ এর পূর্বে পরিচালক পর্ষদ এবং বেশ কিছু সহকর্মীকে তিনি থায়রয়েড ক্যান্সারে আক্রান্ত বলে জানিয়েছেন।

পদত্যাগ করলেন স্কট থম্পসন

(প্রিয় টেক) ভুল স্বীকার করেও শেষ রক্ষা হলোনা ইয়াহু এর নির্বাহী প্রধান স্কট থম্পসনের। অবশেষে পদত্যাগ করলেন তিনি। জীবন বৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যাচারের দায় মাথায় নিয়ে সরে দাঁড়ালেন বিশ্বের প্রভাবশালী ইন্টারনেট প্রতিষ্ঠানের এই নির্বাহী। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর হলেও তিনি তার জীবনবৃত্তান্তে লিখেছিলেন তিনি কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর করেছেন।

মিথ্যাচারের জন্য ক্ষমা চাইলেন ইয়াহুর প্রধান নির্বাহী

(প্রিয় টেক) অবশেষে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ইয়াহুর প্রধান নির্বাহী স্কট থম্পসন। জীবনবৃত্তান্তে নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ তুলে কয়েকজন শেয়ার হোল্ডার ৭ মে এর মধ্যে থম্পসনের পদত্যাগ দাবি করলে তিনি ভুল তথ্য দেয়ার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তবে তার পদত্যাগের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।

প্রধান নির্বাহীর পদত্যাগ চান ইয়াহুর শেয়ারহোল্ডাররা

(প্রিয় টেক) ইয়াহুর পরিচালনা পর্ষদ থেকে প্রধান নির্বাহী স্কট থম্পসনের অপসারণ দাবি করেছেন শেয়ারহোল্ডাররা। সকলের পক্ষ থেকে একজন শেয়ারহোল্ডার গত ৪মে পরিচালনা পর্ষদের কাছে লিখিতভাবে এই আবেদন জানান। জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে থম্পসনের পদত্যাগ দাবি করেছেন শেয়ারহোল্ডাররা।

ইয়াহু থেকে ২,০০০ জন ছাটাই

(প্রিয় টেক) গতকাল বুধবার ইয়াহুর নতুন প্রধান নির্বাহী স্কট থমসন প্রতিষ্ঠানটিকে সৃষ্টির পর সবচে বড় একটি ঝাঁকুনি দিয়েছেন। তিনি একদিন ইয়াহুর ২,০০০ কর্মীকে ছাটাই করেছেন, যা ইয়াহুর মোট ১৪,০০০ কর্মীর শতকরা ১৪ ভাগ। তিনি ইয়াহুতে চাকুরী নেয়ার মাত্র তিন মাসের মধ্যেই এমন কঠিন সিদ্ধান্ত নিলেন। এবং বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও তিনি ইয়াহুকে বাঁচিয়ে রাখার জন্য এই কাজগুলো করছেন, কিন্তু তার এই পথ চলাটি হবে খুবই কর্দমাক্ত।

নতুন প্রধান নির্বাহী নিয়োগ করলো ইয়াহু

(প্রিয় টেক) অস্তিত্ব রক্ষার প্রচেষ্টা হিসেবে স্বল্প পরিচিত কিন্তু দক্ষ এবং সম্মানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ ই-বে'র কার্যনির্বাহী স্কট থম্পসনকে গত ৪ঠা জানুয়ারী, ২০১২, বুধবার নির্বাহী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সমস্যা কবলিত ইন্টারনেট প্রতিষ্ঠান ইয়াহু

Syndicate content