Sahara Khatun

দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ২ কোটি ৬৫ লাখ

(প্রিয় টেক) গতকাল ২১ এপ্রিল সোমবার জাতীয় সংসদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ২০১১-১২ সালের বার্ষিক প্রতিবেদনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, দেশে ব্যান্ডউইথের মূল্য হ্রাসের কারণে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বিশেষ করে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা বিগত বছরের তুলনায় ৪২ শতাংশেরও বেশি বেড়ে এ সংখ্যা ২ কোটি ৬৫ লাখে উন্নীত হয়েছে।

দেশের ২৭ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে

(প্রিয় টেক) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন জানিয়েছেন, দেশের ২৭ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক আয়োজন সিটিআইটি এক্সপো ২০১৩ আসরের স্যামসাং ডিজিটাল ফটো কনটেস্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।

বার্সেলোনায় মন্ত্রী, সচিব, বিটিআরসি’র চেয়ারম্যানের সঙ্গে টেলিনরের গুরুত্বপূর্ণ বৈঠক!

(প্রিয় টেক) স্পেনের বার্সেলোনায় শেষ হওয়া ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সচিব মোঃ আবুবকর সিদ্দিক এবং বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস। কংগ্রেসের তৃতীয় দিনে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের এই শীর্ষ তিন ব্যক্তি টেলিনরের প্যাভিলিয়নের গিয়ে গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ফেডরিক বাকসাসের সঙ্গে বৈঠক করেন।

মোবাইল ব্যাংকিংয়ের সুফল গ্রামেও পৌঁছে দিতে হবে : সাহারা খাতুন

(প্রিয় টেক) ডাক বিভাগের মোবাইল ব্যাংকিংয়ের সুফল গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন। রাজধানীতে ডাক ভবনে গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ ডাক বিভাগের মুঠো ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, ‘উদ্বোধনের মধ্যেই যেন এটি সীমাবদ্ধ না থাকে সে জন্য ডাক বিভাগকে সচেতন থাকতে হবে। সেবার পুরো বিষয়টি সহজ করে বোঝাতে না পারলে গ্রামের মানুষ গ্রহণ করবে না। এ জন্য আপনাদের কৌশল নিয়ে এগোতে হবে।’

টেলিযোগাযোগ খাতে নতুন ব্যবসায়িক সম্ভাবনা উন্মোচন হচ্ছে: সাহারা

(প্রিয় টেক) দেশে মোবাইলফোনের গ্রাহক ৯ কোটি ছাড়িয়েছে। সরকারের খাতসহায়ক ভূমিকার কারণে এটি সম্ভব হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমের অংশ হিসেবে এ খাতের উন্নয়নে কাজ করছে সরকার। এতে দেশের টেলিযোগাযোগ খাতে নতুন সেবার পাশাপাশি ব্যবসায়িক সম্ভাবনার দ্বারও উন্মোচন হচ্ছে। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাউথ এশিয়ান ক্যারিয়ার মিট-২০১২-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

বিমানবন্দর রেলস্টেশনে রবির নিরাপদ পানির প্ল্যান্ট স্থাপন

(প্রিয় টেক) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলস্টেশনে নিরাপদ পানির প্ল্যান্ট স্থাপন করেছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। ‘নিরাপদ পানি, সুস্থ জীবন’-এ স্লোগানকে সামনে রেখে এর আগে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশনে নিরাপদ পানির প্ল্যান্ট স্থাপন করেছে রবি। রেলের যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অধীনে এই প্ল্যান্ট স্থাপন করেছে রবি। এতে কারিগরি সহায়তা দিচ্ছে ওয়াটার এইড।

‍‘কথা বলতে পারলেই হয়। এর সঙ্গে আবার ছবি দেখার কি দরকার?’ - সাহারা খাতুন

(প্রিয় টেক) তিনি টেলিযোগাযোগ মন্ত্রী। অথচ তিনিই কিনা তৃতীয় প্রজন্মের (থ্রি জি) সেবার প্রতি আগ্রহী নন। টেলিটকের থ্রি জি সেবার যে পারফম্যান্স তাতে মোটেও সন্তুষ্ট হতে পারছেন না অ্যাডভোকেট সাহারা খাতুন। নিজেই বলছেন, তার তো থ্রি জি সিমের খুব দরকার নেই। ‘কি করব এই সিম দিয়ে? কথা বলতে পারলেই হয়। এর সঙ্গে আবার ছবি দেখার কি দরকার।’ বৃহস্পতিবার তার কার্যালয়ে টেলিটকের সাম্প্রতিক সমস্যা নিয়ে কথা বলতে গেলে এক পর্যায়ে এই প্রতিবেদকে এমন কথা বলেন তিনি।

থ্রিজির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সিমের মূল্য নয়’শ টাকা। এক পয়সায় ৫ কিলোবাইট ব্যান্ডউইথ

(প্রিয় টেক) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন পরিচালক প্রতিষ্ঠান টেলিটকের থ্রিজি সেবার উদ্বোধন করলেন। এর মধ্য দিয়ে টেলিকম খাতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হলো। দেশে প্রথমবারের মতো বহু কাঙ্ক্ষিত থ্রিজি সেবার উদ্বোধন করতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে টেলিটক।

প্রধানমন্ত্রী আমাকে ব্ল্যাংক চেক দিয়েছেন: প্রিয়.কম-এর সাথে সাক্ষ্যাৎকারে সাহারা খাতুন

(প্রিয় টেক) তিন সপ্তাহেরও বেশী হয়ে গেছে টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন অ্যাডভোকেট সাহারা খাতুন। প্রথম দফায় তিনি কেবল শুভেচ্ছা বিনিময়ের কাজ করছেন। ইতিমধ্যে এ সংশ্লিষ্ট কাজও শুরু করে দিয়েছেন। টেলিযোগাযোগ খাতকে আরো এগিয়ে নিতে তার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রিয়.কমকে। ইতিমধ্যে কিছু কিছু কাজ বাস্তবতায় দেখা যাচ্ছে। গত শনিবার তার সরকারি বাসভবনে প্রিয়.কম-কে দেয়া সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরা হলো।

ভিওআইপি: আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমান কিছুটা বেড়েছে

(প্রিয় টেক) নতুন মন্ত্রী টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্ব নেওয়ার পর বৈধ পথে আসা আন্তর্জাতিক ইনকামিং টেলিফোন কল ৫৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত তিন সপ্তাহের হিসেব পর্যালোচনা করে পাওয়া গেছে এ তথ্য। রাজিউদ্দিন আহমেদ রাজু সর্বশেষ যেদিন টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সেদিনও বৈধ পথে আসা আন্তর্জাতিক কল ছিল ২ কোটি ৫৩ লাখ ৮ হাজার মিনিট। আর গত ৫ অক্টোবর তা দাঁড়িয়েছে ৩ কোটি ৯১ লাখ ২৪ হাজার ৯৭৯ মিনিটে।

Syndicate content