Submitted by PriyoTech on Mon, 06/02/2012 - 4:22pm
(প্রিয় টেক) ২০০৯ সালের প্রথম দিকের ঘটনা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে তখন চাকরি করতেন রুবেল আহমেদ। তবে সবসময় চাকরি বাইরে বিকল্প কিছু করতে চাইতেন। সেসময় তথ্যপ্রযুক্তি ম্যাগাজিন সিনিউজে দেখতে পান ব্লগিংয়ের বিস্তারিত তথ্য, জানলেন কিভাবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করা যায়। এরপর ইন্টারনেটে ঘাটাঘাটি। চাকরির পাশাপাশি শুরু করলেন ব্লগিং। সফল হতেই লেগে গেল প্রায় একবছর। ইতিমধ্যে চাকরি ছেড়েছেন, শুরু করেছেন নিজস্ব ব্যবসাও। 'পার্ট টাইম’ ব্লগার হিসাবে নিজেকে বেশ সফলই মনে করেন তিনি। সম্প্রতি প্রিয় টেক প্রতিনিধিকে তিনি এক সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিয়েছেন তাঁর ব্লগিং সাফল্য নিয়ে। সে সাক্ষাৎকারটি এখানে তুলে ধরা হলো।