Mark Zuckerberg

মার্ক জাকারবার্গ সম্পর্কে ১০ টি মজার তথ্য

(প্রিয় টেক) জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্রতিষ্ঠান হিসেবে ফেসবুকের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এই জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের উদ্যোক্তা যিনি, তার নাম হচ্ছে মার্ক জাকারবার্গ। গত মঙ্গলবার (১৪ মে ২০১৩) এই বিখ্যাত ব্যক্তির জন্মদিন ছিল। বিশ্বে অনেক মানুষ আছে যারা এই ব্যক্তিটিকে নিজদের আদর্শ হিসেবে গণ্য করে।

শুভ জন্মদিন মার্ক জুকারবার্গ

(প্রিয় টেক) পৃথিবীর সব থেকে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক এলিয়ট জুকারবার্গ-এর আজ শুভ জন্মদিন। ১৯৮৪ সালের ১৪ মে নিউইয়র্কের হোয়াইট প্লেইন এলাকাতে মনোচিকিৎসক ক্যারেন ও দন্তচিকিত্‍সক এডওয়ার্ড জুকারবার্গের ঘরে জন্ম নেন মার্ক জুকারবার্গ। জুকারবার্গের তিন বোন র‍্যান্ডি, ডোনা এবং এরিএল।

বাৎসরিক '১ ডলার' বেতন ক্লাবে নাম লেখালেন মার্ক জুকারবার্গ!

(প্রিয় টেক) বাৎসরিক ১ ডলার বেতন প্রথায় এবার নাম লেখালেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। তবে তিনি এখান থেকে আর কিছু পাবেন না এমন কিন্তু নয়।

মার্ক জুকারবার্গ পৃথিবীর সেরা সিইও

(প্রিয় টেক) তারুণ্যের জয় আটকিয়ে রাখা যায় না। বাঁধ ভাঙ্গা তীব্র জোয়ারে সাফল্যের দ্বারপ্রান্তে তারুণ্যের এই তরী পৌঁছাবেই। আর সেই প্রমাণ আবারও বিশ্ববাসীর সামনে হাজির করলেন তরুণ উদ্যোক্তা ফেসবুকের প্রধান নির্বাহী পরিচালক (সিইও) মার্ক জুকারবার্গ। অসংখ্য অর্জনের এই নাবিক পৃথিবীর সেরা সিইও নির্বাচিত হয়েছেন। ক্যারিয়ার ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্ল্যাসডোর এক জরিপ চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে। এছাড়া এ মুহূর্তে ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবেও বেশ জনপ্রিয় আর বেশি পরিচিত মার্ক জুকারবার্গ।

আবারও বদলে যাচ্ছে ফেসবুক!

(প্রিয় টেক) আগামী ৭ মার্চ থেকে ফেসবুক আবারও বদলে যাচ্ছে। পরিবর্তন হচ্ছে ফেসবুকের নিউজফিড। ফেসবুকের টাইমলাইন পরিবর্তন হওয়ার পর যেভাবে আলোচনা সমালোচনা হয়েছিল, তেমনি ফেসবুক নিউজফিড বদলে গেলেও ব্যাপক আলোচনা সমালোচনা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় শীর্ষ দাতা জুকারবার্গ-পত্নী প্রিসিলা

(প্রিয় টেক) ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের পত্নী প্রিসিলা চ্যান ২০১২ সালে দাতব্য কাজে ব্যয় করা যুক্তরাষ্ট্রের ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

শুভ জন্মদিন ফেসবুক! দশম বছরে পদার্পন

(প্রিয় টেক) পৃথিবীর সব থেকে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ৪ এই বৈপ্লবিক সাইটটির আত্মপ্রকাশ হয়। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী, ছবি বা ভিডিও ইত্যাদি হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন। সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিত্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র-ছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয় ফেসবুক।

মোবাইল বিজ্ঞাপন খাতে আয় বেড়েছে ফেসবুকের

(প্রিয় টেক) ২০১২ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বহনযোগ্য যন্ত্রে (মোবাইল) পাওয়া বিজ্ঞাপন থেকে আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ আয় করেছে সামাজিক যোগাযোগের শীর্ষস্থানীয় সাইট ফেসবুক। বিশ্লেষকদের মতে, স্মার্টফোন ও ট্যাবলেটের জোয়ারের সুবিধা নিয়ে এ খাতে সাফল্য পেতে শুরু করেছে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ সাইটটি। খবর ফোনএরেনার।

সামাজিক যোগাযোগের সাইট থেকে রাজনীতির মাঠে মার্ক জুকারবার্গ

(প্রিয় টেক) সামাজিক যোগাযোগের সাইট থেকে রাজনীতির মাঠে নামছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। নিউজার্সির রিপাবলিকপন্থী গভর্নর ক্রিস ক্রিস্টির জন্য তহবিল সংগ্রহে আগামী মাসে জুকারবার্গ কাজ শুরু করবেন বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। খবর এএফপির।

ফেসবুকের নতুন বৈশিষ্ট্য "গ্রাফ সার্চ"

(প্রিয় টেক) সংবাদ সম্মেলনে "গ্রাফ সার্চ" নামে নতুন একটি অনুসন্ধান সুবিধা নিয়ে এলো জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক। এর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের মধ্যে বিভিন্ন ব্যক্তি ও স্থান বিষয়ক তথ্য জানতে পারবে। সুবিধাটির সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেন, "গ্রাফ সার্চ আপনাকে নির্দিষ্ট প্রশ্নের উত্তর পেতে সহায়তা করবে। যেমন ধরুন, 'সান ফ্রান্সিসকোতে আমার কোন বন্ধু থাকে?'"

Syndicate content