Marissa Mayer

ইয়াহু ৩০০ মিলিয়ন ডলারের বিনিময়ে ডেইলিমোশনের শেয়ার কিনছে

(প্রিয় টেক) ইয়াহু ৩০০ মিলিয়ন ডলারের বিনিময়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ডেইলিমোশনের ৭৫ শতাংশ শেয়ার ক্রয় করছে। প্রতিষ্ঠাতা বেঞ্জামিন বেজবাউম এবং অলিভার পয়েটরি এর হাত ধরে ২০০৫ সালে ডেইলিমোশনের যাত্রা শুরু হয়। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়।

ঘরে নয় অফিসেই কাজ করতে হবে :ইয়াহু

(প্রিয় টেক) ইয়াহুর মারিসা মায়ার বলেন ঘরে নয় অফিসেই কাজ করতে হবে।

আসছে ইয়াহু মেইলের নতুন সংস্করণ

(প্রিয় টেক) ইয়াহু মেইলকে নতুন ভাবে ঢেলে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিষ্ঠানটির নব-নিযুক্ত প্রধান নির্বাহী ম্যারিসা মেয়ার। একে আরো দ্রুতগতির এবং আকর্ষণীয় করে তুলতে চান তিনি। নতুন সংস্করণটি উইন্ডোজ এইট, আইফোন ও অ্যানড্রয়েড পরিকাঠামোতে একই রকম দেখাবে। এক ব্লগ পোস্টের মাধ্যমে নতুন সংস্করণটির কথা তুলে ধরেছেন মেয়ার।

নতুন সার্চ ইঞ্জিন তৈরিতে ফেসবুক-ইয়াহু পরস্পরের সাথে কাজ করতে চায়

(প্রিয় টেক) ইয়াহু এবং ফেসবুক একত্রিত হয়ে সার্চ ইঞ্জিন তৈরি করবে। এই বিষয়ে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা আলোচনা করেছে বলে জানিয়েছে। সম্প্রতি বিখ্যাত সংবাদপত্র টেলিগ্রাফ জানিয়েছে
ফেসবুকের প্রধান পরিচালক শেরিল স্যান্ডবার্গ এবং ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার সার্চ ইঞ্জিন তৈরির ব্যাপারে মতবিনিময় করেছে বলে জানিয়েছে।

ইয়াহুতে যোগ দিলেন গুগলের আরেক ব্যবস্থাপক

(প্রিয় টেক) গুগলের আরেকজন ব্যবস্থাপককে নিজ দলে নিয়োগ প্রদান করলো সমস্যা কবলিত জনপ্রিয় ইন্টারনেট পোর্টাল ইয়াহু। প্রতিষ্ঠানটি তার প্রধান পরিচালক পদে হেনরি দে ক্যাস্ট্রোকে নিয়োগ প্রদান করেছে। কয়েক মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটি গুগলের দুই জন ব্যবস্থাপককে নিজের প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ প্রদান করলো। ইতোপূর্বে প্রতিষ্ঠানটি গুগলের ম্যারিসা মেয়ারকে প্রধান নির্বাহী পদে নিয়োগ দান করে।

কর্মীদেরকে উদ্দীপ্ত করায় ব্যস্ত ইয়াহু প্রধান ম্যারিসা মেয়ার, নতুন প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগ

(প্রিয় টেক) প্রথমবারের মত কোম্পানি ব্যাপী বক্তব্যে নিজের পরিকল্পনা প্রকাশ করে গত কয়েকবছর যাবত হতাশা গ্রস্ত কর্মীদের কাছে থেকে অভূতপূর্ব সাড়া পেলেন সমস্যা কবলিত ইন্টারনেট পোর্টাল ইয়াহুর নব্য প্রধান নির্বাহী ম্যারিসা মেয়ার

ইয়াহুর ১৫০০ কর্মী ছাটাই এবং বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেবার সিদ্ধান্ত নিলেন মেয়ার

(প্রিয় টেক) একেই বুঝি বলে কপালের ফের খণ্ডায় কে! ইয়াহুর প্রাক্তন প্রধান নির্বাহী স্কট থম্পসন প্রতিষ্ঠানের কর্মীদের ছাটাই করার সিদ্ধান্ত নেন, তাতে নাখোশ হয়ে কেঁচো খুড়তে লেগে যায় বেশ কিছু কর্মী আর তাতে সাপ বের হয়ে যাওয়ায় বেচারাকে পদত্যাগ করতে হয়। আর সেই স্থান দখল করে গুগলের ম্যারিসা মেয়ার। কিন্তু শেষ রক্ষা আর হল না! প্রতিষ্ঠানটিতে যোগ দেয়ার পরই ছোট কিছু প্রতিষ্ঠান অধিগ্রহণ ও বিশ্বব্যাপী ১,৫০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন তিনি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের কাছে পাঠানো এক নথি থেকে এ তথ্য জানা যায়।

ইয়াহুর প্রধান নির্বাহীর আয় $৭০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে

(প্রিয় টেক) ইন্টারনেট পোর্টাল ইয়াহু তার সদ্য নিয়োগকৃত প্রধান নির্বাহী ম্যারিসা মেয়ারের বেতন-ভাতার তথ্য প্রকাশ করেছে। অবস্থা দৃষ্টিতে দেখা যাচ্ছে ম্যারিসার বাৎসরিক আয় $৭০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। মূল বাৎসরিক বেতন ১ মিলিয়ন (১০ লক্ষ) ডলার হলেও শেয়ার, শেয়ার অপশন, এবং অন্যান্য সুবিধা সব কিছু মিলে ইয়াহুর এই চাকরিটি এখন বেশ লোভনীয় বলেই মনে হচ্ছে।

ইয়াহুর প্রধান নির্বাহী হলেন গুগলের ম্যারিসা মেয়ার

(প্রিয় টেক) ইন্টারনেট পোর্টাল খ্যাত ইয়াহু তার নতুন নির্বাহী প্রধান হিসেবে গুগলের স্থানীয়, মানচিত্র ও অবস্থান সেবা পরিকল্পনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ম্যারিসা মেয়ারকে নিয়োগ দিয়েছে।

Syndicate content