Yahoo

সহজে ই-মেইলে ফাইল সংযুক্ত করতে ইয়াহু-ড্রপবক্স পার্টনারশীপ

সকালে ইয়াহু মেইল খুলতে গিয়ে একটি ই-মেইল বার্তা জানিয়ে দিলো, এবার ইয়াহু মেইল ড্রপবক্স এর সহিত বিল্ট ইন করা হয়েছে। ২৫ মেগাবাইটের উপরে ফাইল থাকলেও তা পাঠাতে আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ সহজেই যে কোনো ই-মেইল এটাচমেন্ট বা ফাইল সংযুক্ত করা যাবে।

Dropbox for Yahoo mail.png

ইয়াহুর চেয়্যারমান 'ফ্রেড আমরোসোর' পদত্যাগ

(প্রিয় টেক) ইয়াহু ইনকর্পোরেশন চেয়্যারমান্ ফ্রেড আমরোসো পদত্যাগ করেছেন যা দ্রুত কার্যকর হবে। আপাতত ২৫ জুন কোম্পানীর বার্ষিক শেয়ারহোল্ডার সভা না হওয়া পর্যন্ত এ পদে পরিচালক মেনার্ড ওয়েব জুনিয়র দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

ইয়াহুর ই-মেইল সেবা অবশেষে চীনে বন্ধ হয়ে যাচ্ছে

(প্রিয় টেক) জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহুর ই-মেইল সেবা অবশেষে চীনে বন্ধ হয়ে যাচ্ছে। এ বছরের আগস্টের ১৯ তারিখ থেকে এ সেবা বন্ধ করা হবে বলে ব্যবহারকারীদের জানিয়েছে ইয়াহু চায়না।

ইয়াহুর অনেক সেবা বন্ধ হয়ে যাচ্ছে!

(প্রিয় টেক) বাজারে টিকে থাকা এবং উপার্জন বৃদ্ধির লক্ষ্যে ইয়াহু অনেক নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে, যেমনটি দেখা যাচ্ছে ২০১৩ এর শুরুতে। ইয়াহু তাদের নতুন অনেক সেবা চালু করছে, তার সাথে সাথে তাদের পুরাতন অনেক সেবাও বন্ধ করে দিচ্ছে।

বাজারে নতুন দুটি মোবাইল অ্যাপস এনেছে ইয়াহু

ইয়াহু বরাবরই তার ব্যবহারকারীদের চাহিদার প্রতি গুরুত্ত্ব দিয়ে আসছে, এরই একটি অংশ হিসেবে তারা বাজারে আবহাওয়া এবং ইমেইল সম্পর্কিত দুটি নতুন মোবাইল অ্যাপস এনেছে। ইয়াহু ভবিষ্যতে আরো মোবাইল অ্যাপস ছাড়বে বলে প্রতিষ্ঠানটির সূত্র থেকে জানা যায়।

আমেরিকার অভিবাসন নিয়ে জোট বেঁধেছে ফেসবুক, ইয়াহু

ফেসবুক, ইয়াহু, ইন্টেল, সিসকো৷ তথ্য প্রযুক্তির সব বড় বড় নাম৷ এসব কোম্পানি এবার একসঙ্গে জোট বেঁধেছে৷ উদ্দেশ্য, আমেরিকার অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনা৷

১৭ বছরের যুবকের নিউজ অ্যাপ “সামলি” বড় অঙ্কের মূল্যে কিনে নিল ইয়াহু

(প্রিয় টেক) ইন্টারনেট জায়ান্ট ইয়াহু কিনে নিল সংবাদ সংক্ষিপ্ত করে উপস্থাপনের অ্যাপ্লিকেশান 'সামলি'। অ্যাপটি ছিল অ্যাপলের আইওএস এর জন্য। আর এর নির্মাতা ১৭ বছরের এক হাই স্কুল পড়ুয়া কিশোর যার নাম 'নিক ডি'অ্যালইসিও'। ক্রেতা এবং বিক্রেতা উভয় সুত্র থেকেই বিষয়টি নিশ্চিৎ করা হয়েছে।

গত সোমবার ইয়াহু তাদের ব্লগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে এই তথ্য। পরে সামলি এর ওয়েবসাইটেও এই তথ্য নিশ্চিত করা হয়। তবে কোন পক্ষ থেকেই অ্যাপটি কত মূল্যে বিক্রি করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি। কিন্তু অলথিংস'ডি সুত্রে জানা গেছে প্রায় ৩০ মিলিয়ন ডলারের বিনিময়ে অ্যাপটি কিনেছে ইয়াহু !

ইয়াহু ৩০০ মিলিয়ন ডলারের বিনিময়ে ডেইলিমোশনের শেয়ার কিনছে

(প্রিয় টেক) ইয়াহু ৩০০ মিলিয়ন ডলারের বিনিময়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ডেইলিমোশনের ৭৫ শতাংশ শেয়ার ক্রয় করছে। প্রতিষ্ঠাতা বেঞ্জামিন বেজবাউম এবং অলিভার পয়েটরি এর হাত ধরে ২০০৫ সালে ডেইলিমোশনের যাত্রা শুরু হয়। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়।

বেশ কিছু অ্যাপ্লিকেশন বন্ধ করে দিচ্ছে ইয়াহু

(প্রিয় টেক) ব্ল্যাকবেরি-সহ বেশ কিছু মোবাইল অ্যাপ্লিকেশন বন্ধ করে দিচ্ছে ইয়াহু। মূলত ব্যবসায়িক ভাবে তেমন কোন সফলতা না আশায় এ সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

সার্চ ইঞ্জিন গুলোকে পুনরায় সংবাদ প্রকাশের জন্য অর্থ গুনতে হবে

(প্রিয় টেক) গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিন জার্মানিতে প্রকাশিত কোনো সংবাদ কিংবা উদ্ধৃতি পুনরায় প্রকাশের জন্য মূল স্বত্বাধিকারীকে অর্থ দিতে বাধ্য থাকবে। জার্মান নিম্নকক্ষ বুন্দেসটাগে গতকাল উত্থাপিত এ-সংক্রান্ত একটি বিল ২৯৩-২৪৩ ভোটে পাস হয়। অবশ্য স্নিপেট নামে পরিচিত ছোট ছোট উদ্ধৃতির ক্ষেত্রে এ আইন কার্যকর হবে কিনা, তা নিশ্চিত করা হয়নি। খবর দ্য রেজিস্টার।

Syndicate content