Teletalk

রাজনৈতিক অস্থিরতায় বেড়ে গেছে মোবাইল ও ইন্টারনেট ব্যয়

(প্রিয় টেক) রাজনৈতিক অস্থিরতায় মানুষের মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার করার প্রবনতা বেড়ে গেছে। গ্রামীণফোনের সর্বশেষ ডিসেম্বর ২০১২-এর ত্রৈমাসিক পরিসংখানের তুলনায় এ বছরের প্রথম ত্রৈমাসিকে ভয়েজ কল অন্তত ৭% বৃদ্ধি পেয়েছে।

দ্বিতীয় দিনে জমজমাট ‘টেলিটক উদ্যোক্তা উৎসব’

(প্রিয় টেক) দ্বিতীয় দিনে জমজমাট ভাবে চলছে টেলিটক উদ্যোক্তা উৎসব। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও “চাকরি খুজবো না চাকরি দেবো” গ্রুপের চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে চট্টগ্রামের শিশু একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসবে । জাতীয় উদ্যোক্তা সম্মেলনের প্রস্তুতি হিসেবে গত ১ মে থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী উদ্যোক্তা উৎসব। আগামীকাল উৎসবের শেষ দিন।

বৈশাখে নতুন অফারে টেলিটক

(প্রিয় টেক) বাংলা নববর্ষ উপলক্ষে দেশীয় মোবাইল ফোন কোম্পানী টেলিটক নতুন অফার ঘোষণা করেছে। বৈশাখ উপলক্ষে গ্রাহকদের বিভিন্ন অফার দিচ্ছে টেলিটক। এই অফারগুলোর মধ্যে রয়েছে বিনামূল্যে টেলিটকের হারানো সিম প্রতিস্থাপন করা এবং টেলিটকের যে কোনো নম্বর থ্রিজিতে রূপান্তরের সুযোগ।

টেলিটক জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের টাইটেল স্পন্সর

(প্রিয় টেক) জিম্বাবুয়ে ও বাংলাদশেরে মধ্যকার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টাইটলে স্পন্সর হচ্ছে বাংলাদেশের সরকারী মোবাইল ফোন কোম্পানী টেলিটক।

চলতি বছরেই পুঁজিবাজারে আসছে টেলিটক: মো. মুজিবুর রহমান

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর টেলিটক। এ সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুজিবুর রহমান একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানান।

আট বছরে পা দিল আমাদের ফোন টেলিটক

(প্রিয় টেক) দেশের একমাত্র থ্রি জি অপারেটর টেলিটক আজ (৩১ মার্চ) আট বছরে পা দিল। নানা বিবেচনায় পেছনে ফেলে আসা এই সাত বছর টেলিটকের জন্যে সফল এবং ব্যর্থ সময় গেছে। সব সবচেয়ে বড় কথা হল এই সময়ে তারা অনেক পরিপক্ক হয়ে মাঠে নেমেছে। গ্রাহক সংখ্যা, আয়-লাভ, ভবিষ্যত পরিকল্পনা নানা দিক দিয়ে টেলিটক এখন অনেক পোক্ত অপারেটর।

টেলিটক থ্রিজির র‍্যাফেল ড্র জিতে শ্রীলংকা যাচ্ছেন দুই বিজয়ী

(প্রিয় টেক) টেলিটক প্রি-পেইড নম্বরে মাত্র ৯৯ টাকা ব্যবহার করে শ্রীলংকা যাওয়ার লটারি জিতেছেন সুলতান আহমেদ সুমন ও শহিদুজ্জামান শেখ নামে দু’জন সৌভাগ্যবান ব্যক্তি।

টেলিটক 3G ফ্ল্যাশ মডেম (রিভিউ)

অনেক আশা-আকাঙ্ক্ষা ও প্রতীক্ষার পর বাংলাদেশে প্রথমবারের মতো 3G ইন্টারনেট সেবা চালু করে টেলিটক। 3G বা তৃতীয় প্রজন্ম প্রযুক্তির সবচেয়ে বড় ও আকর্ষণীয় সুবিধা হলো, এই প্রযুক্তি কার্যকর থাকলে মোবাইল হ্যান্ডসেট/মডেমের মাধ্যমে ভয়েস সুবিধার পাশাপাশি ব্যবহারকারী উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করা যায়। এছাড়া টিভি দেখা, খেলা দেখা, ভিডিও ক্লিপস আদান-প্রদান, ভিডিও কনফারেন্স সবই সম্ভব।

teletalk-3g-logo.jpg

Rating: 
5

সুন্দরবনের তিন স্পটে নেটওয়ার্ক তৈরীতে যাচ্ছে টেলিটক

(প্রিয় টেক) তিন পার্বত্য জেলার পর এবং সুন্দরবনেও নেটওয়ার্ক তৈরী করতে যাচ্ছে রাষ্ট্রায়াত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক। এ মাসের প্রথম সপ্তাহে তারা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনে নেটওয়ার্ক তৈরীর জন্যে নিয়ন্ত্রক কমিশন-বিটিআরসিতে আবেদন করেছে। বিটিআরসি’র চেয়ারম্যানের মৌখিক আশ্বাসের ভিত্তিতেই এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান।

নিলাম পেছানোসহ থ্রি জি’র রোডম্যাপ পুনঃবিন্যাসের পক্ষে অপারেটররা

(প্রিয় টেক) সব কিছু চূড়ান্ত হওয়ার পরেও এখন আবার তৃতীয় প্রজন্মের (থি জি) লাইসেন্স প্রক্রিয়া পুনঃবিন্যাসের কথা বলছে মোবাইল ফোন অপারেটররা। টেলিটক ছাড়া বাকি পাঁচটি বেসরকারি অপারেটর এ বিষয়ে এক জোট হয়েছে। আগামী ২৪ জুন থ্রি জি’র নিলাম হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়ার কথা বলছেন অপারেটররা। একই সঙ্গে গোটা প্রক্রিয়াই পেছানোর পক্ষে তারা।

Syndicate content