Telenor

গ্রামীণ ব্যাংক ইস্যু শেষ হলে থ্রি জি’র নিলামে যাবে গ্রামীণফোন। নরওয়ের মন্ত্রীর চিঠি।

(প্রিয় টেক) দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন থ্রি জি’র নিলামে অংশ নেবে কিনা সে বিষয়েটি গ্রামীণ ব্যাংক কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের সঙ্গে ঝুলিয়ে দিল টেলিনর। নরওয়ের রাষ্ট্রায়াত্ত্ব কোম্পানি টেলিনরের এই অবস্থানের কথা জানিয়েছেন দেশটির বাণিজ্য এবং শিল্প বিষয়ক মন্ত্রী ট্রন্ড গিস্কি (Trond Giske)। সম্প্রতি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরকে লিখিত এক চিঠিতে তাদের এই অবস্থানের কথা জানান গিস্কি।

লাইসেন্সের নিশ্চয়তা পেলেও গ্রামীণফোনের জন্য ভাগ্য নির্ধারিত হয়নি

(প্রিয় টেক) দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন তাদের লাইসেন্সের জটিলতা নিরসনের নিশ্চয়তা পেয়েছে। কিন্তু কি পদ্ধতিতে এই জটিলতা দূর হবে সেটি এখনো ঠিক হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য চার শীর্ষ মন্ত্রীর সঙ্গে বৈঠক করে এই নিশ্চয়তা নিয়েই নিশ্চিন্তে দেশে ফিরে গেছেন নরওয়ের বাণিজ্য ও শিল্প মন্ত্রী ট্রন্ড গিস্কি (Trond Giske) এবং গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফেডরিক বাকসাস।

গ্রামীণফোন ইস্যুতে এবার ঢাকায় আসছেন নরওয়ের বাণিজ্য ও শিল্প মন্ত্রী

(প্রিয় টেক) দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের লাইসেন্স সংক্রান্ত জটিলতা, ৩২’শ কোটি টাকার অডিট সংক্রান্ত ঝামেলা নিস্পত্তিসহ আরো কিছু ইস্যুতে এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন নরওয়ের বাণিজ্য ও শিল্প মন্ত্রী ট্রন্ড গিস্কি (Trond Giske)।

বার্সেলোনায় মন্ত্রী, সচিব, বিটিআরসি’র চেয়ারম্যানের সঙ্গে টেলিনরের গুরুত্বপূর্ণ বৈঠক!

(প্রিয় টেক) স্পেনের বার্সেলোনায় শেষ হওয়া ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সচিব মোঃ আবুবকর সিদ্দিক এবং বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস। কংগ্রেসের তৃতীয় দিনে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের এই শীর্ষ তিন ব্যক্তি টেলিনরের প্যাভিলিয়নের গিয়ে গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ফেডরিক বাকসাসের সঙ্গে বৈঠক করেন।

ভারতে তরঙ্গমূল্য আরো কম চায় টেলিনর

(প্রিয় টেক) টেলিনর ভারত তরঙ্গ নিলামের ভিত্তিমূল্য আরো কম দেখতে চায় বলে উল্লেখ করেছেন টেলিনরের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডরিক বাকসাস। গত নভেম্বরে ভারতের ছয়টি রাজ্যে টেলিকম সেবা দেয়ার জন্য লাইসেন্স নেয় টেলিনর। আগামী মার্চে আবার তরঙ্গ বরাদ্দ দেয়ার নিলাম অনুষ্ঠিত হবে। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘ভারতের সরকার এরই মধ্যে ভিত্তিমূল্য কিছুটা কমিয়েছে। আগামী মার্চের জন্য আমরা অপেক্ষা করছি। আশা করছি এ সময়ের মধ্যে দাম-সংক্রান্ত ঝামেলা মিটবে এবং ভিত্তিমূল্য আরো কমে আসবে।

ভারতে মাত্র ছয়টি সার্কেলে মোবাইল সেবা প্রদান করবে টেলিনর

(প্রিয় টেক) ভারত তার দ্বিতীয় প্রজন্মের তরঙ্গ বিতরণ নিলামের মাধ্যমে আশানুরূপ রাজস্ব আদায় করতে ব্যর্থ হয়েছে। মোবাইল পরিচালক প্রতিষ্ঠানগুলোর অনীহার কারণে অর্ধেকের বেশি তরঙ্গ অবিক্রীত অবস্থায় রয়ে গিয়েছে বলে জানিয়েছে দিমোবাইলইন্ডিয়ান। সরকার যেখানে ৪০ হাজার কোটি রুপি আয় করবে বলে আশা করেছিল সেখানে মাত্র ৯,৪০৭.৬৭ কোটি রুপি রাজস্ব হিসেবে পেয়েছে।

বাংলাদেশের বৃহত্তম আউটসোর্সিং-এর কাজ পেয়েছে জিপিআইটি

(প্রিয় টেক) গ্রামীণফোনের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান জিপিআইটি বাংলাদেশে থেকে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আউটসোর্সিংয়ের কাজ করবে। আজ বুধবার নব নিযুক্ত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানিয়েছেন টেলিনরের শীর্ষ কর্মকর্তারা। গ্রামীণফোনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেসজেদাল বর্তমানে টেলিনর গ্রুপের স্ট্র্যাটেজিক এইচআর ডেভেলমেন্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। বুধবার তিনিও ইনু’র সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

ইউনিনর তার টেলিকম ব্যবসা নিলামে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে

(প্রিয় টেক) ভারতে নরওয়ের টেলিনর নিয়ন্ত্রিত ইউনিনর বুধবার এক ঘোষণায় প্রতিষ্ঠানটি তার টেলিকম ব্যবসা ৭ সেপ্টেম্বরের আগে নিলামের মাধ্যমে বিক্রয় করবে বলে উল্লেখ করেছে। সম্প্রতি ভারতে দ্বিতীয় প্রজন্মের তরঙ্গ লাইসেন্স হারিয়েছে ইউনিনর, ফলে ৭ সেপ্টেম্বর থেকে ভারতে কার্যক্রম স্থগিত করতে বাধ্য হবে ইউনিনর। আর এই নিষেধাজ্ঞা কার্যকরী হবার আগেই টেলিনর ইউনিনরে থাকা ৬৭.২৫% নিলামের মাধ্যমে বিক্রয় করতে আগ্রহী হয়ে উঠেছে টেলিনর। এদিকে বাদবাকি অংশের মালিক ইউনিটেক এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে বলে জানা গিয়েছে।

ভারতে ২ হাজার কর্মী ছাঁটাই করবে টেলিনর

(প্রিয় টেক) বাংলাদেশের পাশাপাশি ভারতেও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নরওয়ের টেলিনর। প্রতিষ্ঠানটি তার মোট ১৭,৫০০ কর্মীর ১১ শতাংশ বা ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা গ্রহণ করেছে। টুজি তরঙ্গ নিলামের আগ পর্যন্ত প্রতিষ্ঠানটি তার ব্যয় কমানো এবং সম্পদের বণ্টনের জন্য এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ভারত সরকারের কাছে ক্ষতিপূরণ চাইলো টেলিনর

(প্রিয় টেক) দ্বিতীয় প্রজন্মের প্রযুক্তি (টু জি) নিয়ে ভারতে তুলকালাম, কেলেঙ্কারি কম হয়নি। এবার নরওয়ের বিখ্যাত টেলিকম সেবা দাতা প্রতিষ্ঠান টেলিনর ভারত সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। সুপ্রিম কোর্টের এক আদেশের মাধ্যমে ২২টি টুজি লাইসেন্স বাতিল করায় তারা ১৪ বিলিয়ন ডলার বা ৭০ হাজার কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে ভারতীয় সরকারের কাছে।

Syndicate content