Skype

স্কাইপ এখন আউটলুকেও ব্যবহার করা যাবে

(প্রিয় টেক) উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা মূলত আউটলুক ব্যবহার করেন, বিভিন্ন মেইল অ্যাকাউন্টের সুবিধা ডেস্কটপে পাওয়ার জন্য। যুক্তরাজ্যে এখন স্কাইপ ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট আউটলুকেও ব্যবহার করতে পারবে। এই সুবিধাটি যুক্তরাষ্ট্র এবং জার্মানির ব্যবহারকারীরা আগামী সপ্তাহ নাগাদ পাবে বলে জানা গেছে।

স্কাইপিতে ব্যবহারকারীরা প্রতিদিন ২ বিলিয়ন মিনিটের ও বেশী সময় ব্যয় করছে

(প্রিয় টেক) বর্তমানে মাইক্রোসফটের এক সমীক্ষা থেকে জানা গেছে পৃথিবী ব্যাপি ব্যবহারকারীরা স্কাইপিতে প্রতিদিন ২ বিলিয়ন মিনিটের ও বেশী সময় ব্যয় করছে। প্রতিদিন স্কাইপ থেকে ব্যবহারকারীরা একে অপরের সাথে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটকল(VoIP) , চ্যাট এবং ভিডিও কল করে থাকে। খবর ই-ওয়িক।

সৌদি আরবে বন্ধ হতে পারে স্কাইপ, ভাইবার, হোয়াটসঅ্যাপ এবং আরো

(প্রিয় টেক) স্কাইপ, ভাইবার, হোয়াটসঅ্যাপ সহ আরো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিতে পারে সৌদি আরব। সৌদি আরবের সংবাদ সংস্থা এসপিএ-এর মাধ্যমে জানা গেছে, এই সফটওয়্যারগুলো দেশের টেলিকম নীতিমালার পরিপন্থি। এগুলো যদি দেশের নিয়মের সাথে কমপ্লাই না করে, তাহলে তাদেরকে বন্ধ করে দেয়া হবে।

বিশ্বব্যাপী ফোনকলের এক-তৃতীয়াংশই হয় স্কাইপিতে

(প্রিয় টেক) স্কাইপিতে দিন দিন বাড়ছে ফোন কলের সংখ্যা, বর্তমানে বিশ্বব্যাপী ফোনকলের এক-তৃতীয়াংশই হয় স্কাইপিতে। প্রযুক্তি ভিত্তিক ওয়েবসাইট টেলিজিওগ্রাফির এক প্রতিবেদন অনুযায়ী গত বছর টেলিফোনের পেছনে ব্যয় হওয়া ইন্টারনেট ট্রাফিকের ৩৩ শতাংশই ছিল স্কাইপের। বেশির ভাগ স্মার্টফোনে স্কাইপের সুবিধা থাকায় এর মাধ্যমে যোগাযোগ বাড়ছে বলে টেলিজিওগ্রাফি জানিয়েছে।

ব্যবহার বাড়ছে স্কাইপের

(প্রিয় টেক) মাইক্রোসফটের কল অ্যাপ্লিকেশন স্কাইপের ব্যবহার ক্রমাগত বেড়েই চলেছে। ২০১২ সালে স্কাইপের ব্যবহারকারী ৪৪ শতাংশ বেড়েছে। খবর প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট-এর।

আইসিটির বিচারকের স্কাইপ কথাবার্তা হ্যাকিং কীভাবে হতে পারে? - একটি কারিগরি বিশ্লেষণ

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর চেয়ারম্যান নিজামুল হক এবং যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপের আলোচনা গোপনে রেকর্ড করে নানা মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেই কথাবার্তায় বিচার বিঘ্নকারী কিছু ছিলো কিনা তা অন্য ব্যাপার, কিন্তু এর পরিণামে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই হ্যাকিং এর ঘটনাটি কীভাবে ঘটতে পারে, তা নিয়ে আলোকপাত করার জন্যই আমার এই লেখাটির অবতারণা। কম্পিউটার বিজ্ঞান ও ডিজিটাল ফরেন্সিক্স আমার গবেষণা ও শিক্ষকতার বিষয় বলে এই লেখাতে মূলত হ্যাকিং এর ঘটনাটির কারিগরি দিকটি নিয়ে আলোচনা করবো।

ইমেইল সংক্রান্ত নিরাপত্তা ত্রুটি ঠিক করলো স্কাইপ

(প্রিয় টেক) স্কাইপ তাদের ইমেইল এবং পাসওয়ার্ড সংক্রান্ত একটি নিরাপত্তা বাগ ঠিক করেছে। এই বাগ সমস্যা সমাধানের জন্য স্কাইপের পাসওয়ার্ড রিসেট পেজ সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিলো। প্রতিষ্ঠানটি কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে থেকে জানা যায়, এই ত্রুটির ফলে একই ই-মেইল আইডি ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট খোলা সম্ভব। এবং একই ইমেল আইডি ব্যবহার করে খোলা এই দ্বিতীয় আইডি থেকে যদি পাসওয়ার্ড রিসেট করা হয়, তবে ঐ ই-মেইল আইডির নিয়ন্ত্রণে থাকা সব স্কাইপ আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এর ফলে হ্যাকার ইচ্ছে করলেই একজন স্কাইপ ব্যবহারকারীকে তার অ্যাকাউন্ট থেকে চিরতরে বিদায় করে দিতে পারে।

উইন্ডোজ লাইভ মেসেঞ্জার সেবা বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট

(প্রিয় টেক) বন্ধ হয়ে যাচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজ লাইভ মেসেঞ্জার। প্রতিষ্ঠানটি স্কাইপ অধিগ্রহণের পর থেকেই প্রযুক্তি জগতে নানা ধরণের গুজব শোনা যাচ্ছিল। অবশেষে সকল গুজবের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠানটি তার মেসেঞ্জার সেবা এবং মাত্র ১৮ মাসে আগে অধিগ্রহণ করা ভয়েপ সেবা প্রদানকারী সফটওয়্যার স্কাইপকে সমন্বিত করার সিদ্ধান্তের কথা জানালো।

উইন্ডোজ ফোন এইটের জন্য নতুন স্কাইপ অ্যাপ্লিকেশন

(প্রিয় টেক) গত সপ্তাহে মাইক্রোসফট উইন্ডোজ এইটের জন্য স্কাইপ এর নতুন একটি সংস্করণ বের করে। এবার উইন্ডোজ ফোন এইট মুক্তি উপলক্ষে মাইক্রোসফট স্কাইপের নতুন একটি সংস্করণ বের করার কথা ঘোষণা দিল।

ব্যাটারি সাশ্রয়ে উইন্ডোজ এইটের জন্য নতুন স্কাইপ

(প্রিয় টেক) উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেমের জন্য জনপ্রিয় ভিডিও চ্যাট সফটওয়্যার স্কাইপকে সম্পূর্ণ নতুন করে ডেভেলপ করা হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। এখন থেকে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চলাকালীন সময় সিপিইউ ব্যবহার করবে না বলে জানিয়েছে স্কাইপ। এর ফলে ব্যাটারির স্থায়িত্বের উপর প্রভাব না ফেলেও ব্যবহারকারীরা তাৎক্ষণিক বার্তা অথবা কল রিসিভ করতে সক্ষম হবে।

Syndicate content