Qualcomm

আসছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৮০০ ও ৬০০ কোয়াড-কোর মোবাইল প্রসেসর

(প্রিয় টেক) সিইএস মেলায় চিপ নির্মাতা কোয়ালকম আগামী প্রজন্মের প্রিমিয়াম এবং হাই-এন্ড স্মার্ট ডিভাইসের জন্য তাদের আগামী প্রজন্মের মোবাইল প্রসেসর সম্পর্কে তথ্য তুলে ধরে। স্ন্যাপড্রাগন ৮০০ এবং স্ন্যাপড্রাগন ৬০০ নামক দুইটি সংস্করণের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার স্ন্যাপড্রাগন এসওসি’র ক্ষমতা বৃদ্ধি করার সাথে সাথে সংযোগ স্থাপনের জন্য নতুন প্রযুক্তি, দক্ষতা এবং স্থানিক সেবা যুক্ত করেছে।

বিদ্যুৎ সাশ্রয়ী ডিসপ্লে প্যানেল নির্মাণে একসাথে কাজ করবে শার্প এবং কোয়ালকম

(প্রিয় টেক) জাপানের বৈদ্যুতিক পণ্য নির্মাতা শার্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম ইঙ্ক. একত্রে জাপানী নির্মাতার প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনের ডিসপ্লের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী আইজিজেডও এলসিডি প্যানেল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 'রে' নামক স্মার্টফোন তৈরি করবে কোয়ালকম

(প্রিয় টেক) অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্মার্টফোন বের করার সিদ্ধান্ত নিয়েছে চিপ নির্মাতা কোয়ালকম। প্রতিষ্ঠানটি অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরণের ডিভাইস নির্মাণকারী প্রতিষ্ঠান প্রজেক্ট রে লিমিটেড একত্রিত হয়ে রে নামক একটি ডিভাইস তৈরি করেছে।

কোয়ালকম নিয়ে এলো কোয়াড-কোর প্রসেসর ভিত্তিক ট্যাবলেট

(প্রিয় টেক) প্রথম কোয়াড-কোর স্ন্যাপড্রাগন চিপ ভিত্তিক ট্যাবলেট বের করলো চিপ নির্মাতা কোয়ালকম। কিন্তু $১৩০০ মার্কিন ডলার মূল্যের এই ট্যাবলেট অনেক ব্যবহারকারী এবং ডেভেলপারের হাতের নাগালের বাইরে রয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে।

অ্যানড্রয়েড ডেভেলপারদেরকে স্ন্যাপড্রাগন এসডিকে দিবে কোয়ালকম

(প্রিয় টেক) এ বছরের আপলিঙ্ক কনফারেন্সে চিপ নির্মাতা কোয়ালকম অ্যানড্রয়েড নির্মাতাদের কাছে একটি আনন্দ সংবাদ পৌঁছে দেয়। এখন থেকে প্রতিষ্ঠানটি স্ন্যাপড্রাগন সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে) প্রদান করবে। যা ব্যবহার করে সফটওয়্যার ডেভেলপারেরা প্রসেসরে অন্তর্ভুক্ত (এমবেডেড) পরবর্তী প্রজন্মের প্রযুক্তি এবং বৈশিষ্ট্যগুলো ব্যবহার করতে পারবে।

স্ন্যাপড্রাগন চিপসেট স্বল্পতা

(প্রিয় টেক) বিশ্বের সর্বাধিক মোবাইল চিপসেট নির্মাতা কোয়ালকম বেশ কিছু প্রসেসরের গ্রাহক চাহিদা মেটাতে পারছেন না বলে সতর্ক করে দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে যে প্রতিষ্ঠানের সাথে তারা চিপ নির্মাণের জন্য চুক্তি বদ্ধ হয়েছিল তারা এই বছরের শেষ ভাগের আগ পর্যন্ত চাহিদা মোতাবেক পর্যাপ্ত পরিমাণে ২৮ এনএম প্রযুক্তির চিপ সরবরাহ করতে পারবে না।

ডেভেলপারদেরকে বিনামূল্যে ট্যাবলেট প্রদান করবে মাইক্রোসফট

(প্রিয় টেক) উইন্ডোজ এইটকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে মাইক্রোসফট বেশ উঠে পরে লেগেছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠানে উইন্ডোজ এইট কনজ্যুমার প্রিভিউ কার্যক্রম চালুর সাথে সাথে প্রতিষ্ঠানটি জানিয়েছে যে সকল প্রোগ্রামারেরা মাইক্রোসফটের ডেভেলপার কমিউনিটিতে রয়েছে তারা খুব শিঘ্রই একটি বিশেষ আমন্ত্রণ পাবেন। কি থাকছে মাইক্রোসফটের এই আমন্ত্রণে?

Syndicate content