Oracle

জাভা নিরাপত্তা দূর্বলতা দূর করতে প্যাচ নিয়ে এলো ওরাকল

(প্রিয় টেক) এ সপ্তাহের শুরুতে জনপ্রিয় জাভা প্রোগ্রামের সর্বশেষ সংস্করণে দুর্বলতা পাওয়া যায় যা ব্যবহার করে হ্যাকাররা হ্যাক সহ নানা ধরণের অপরাধমূলক কাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তা বিশেষজ্ঞেরা।

জাভা নিষ্ক্রিয় করে রাখার অনুরোধ জানালো মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি

(প্রিয় টেক) কম্পিউটার ব্যবহারকারীদেরকে ওরাকলের তৈরি জাভা সফটওয়্যারটি সাময়িকভাবে নিষ্ক্রিয় করে রাখার অনুরোধ জানিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। এ সফটওয়্যারে বেশ কিছু ত্রুটির মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের পিসিতে আক্রমণ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

উৎপাদন ক্ষমতা বাড়াতে ওরাকল ই-বিজনেস স্যুট ব্যবহার করবে বিএসআরএম গ্রুপ

(প্রিয় টেক) বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টীল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ ওরাকল ই-বিজনেস স্যুট ১২.১ ব্যবহার করবে। ওরাকলের এই সফটওয়্যারটি বিএসআরএম-এর কর্মকর্তাদের রিয়েল টাইম ইনফরমেশন দেবে ফলে তারা এখন আরো দ্রুত এবং ভালো বানিজ্যিক সিদ্ধান্ত নিতে পারবে। সফটওয়্যারটি প্রতিষ্ঠানের সার্বিক ব্যবসা বানিজ্য প্রক্রিয়াকেও আরো সহজ করবে।

এন্টারপ্রাইজ দুনিয়ায় অ্যাপল হতে চায় ওরাকল!

(প্রিয় টেক) এন্টারপ্রাইজ ক্ষেত্রে অ্যাপল হবার চেষ্টা করছে ওরাকল। সানফ্রানসিসকোতে অনুষ্ঠিত ওরাকল ওপেনওয়ার্ল্ড অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তার প্রতিটি প্রধান বক্তব্য এবং সংবাদ সম্মেলনে একটি বার্তাই সকলের সামনে উজ্জ্বল ভাবে ফুটিয়ে তুলতে চেয়েছে সেটি হচ্ছে - ক্লাউড এর কল্যাণে ওরাকল এখন এমন অবস্থানে রয়েছে যে সে যে কোন এন্টারপ্রাইজের প্রয়োজন মোতাবেক হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্পোনেন্ট তৈরি করতে পারবে। এই ক্ষেত্রের সাথে জড়িত আর কেউ এ কাজ করতে পারবে না বলে জানিয়েছে ওরাকল।

জাভা বের করলো গুরুত্বপূর্ণ সফটওয়্যার ফিক্স

(প্রিয় টেক) ওরাকল সম্প্রতি তাদের জাভা সফটওয়্যারের গুরুত্বপূর্ণ একটি আপডেট রিলিজ করেছে। জানা গেছে, হ্যাকাররা জাভার সর্বশেষ আপডেটের যে ফাঁক ব্যবহার করে ক্ষতিকর সামগ্রী ব্যবহারের কম্পিউটারে পৌঁছে দিচ্ছিলেন, তা ঠিক করতেই নতুন এই আপডেট রিলিজ করেছে ওরাকল।

ওরাকল গোল্ডেনগেট ১১জি রিলিজ ২ বাজারে

(প্রিয় টেক) ওরাকল ফিউশন মিডলওয়্যারের উপাদান ওরাকল রিয়েল-টাইম ডাটা সমন্বয় সল্যুসন্সের আধুনিকতম ভার্সন গোল্ডেনগেট ১১জি রিলিজ২ বাজারে ছেড়েছে ওরাকল।

জাভার নতুন আপডেটে নিরাপত্তা ঝুঁকি

(প্রিয় টেক) নিরাপত্তা বিশেষজ্ঞরা সম্প্রতি কম্পিউটার ব্যবহারকারীদের তাদের কম্পিউটার থেকে জাভা নিষ্ক্রিয় করে দেয়ার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, নতুন আপডেটের ফলে জাভা কম্পিউটারকে হ্যাকারদের আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আর এটি বন্ধের কোনো উপায় নেই বলেও তারা জানান।

ভারতে ঘুষ দেবার অভিযোগে ওরাকলকে দুই মিলিয়ন ডলার জরিমানা

(প্রিয় টেক) ঘুষের জন্য আলাদা ভাবে অর্থ সরিয়ে রাখার অভিযোগ নিষ্পত্তি করার জন্য দুই মিলিয়ন ডলার জরিমানা প্রদান করবে সফটওয়্যার নির্মাতা ওরাকল। মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জানিয়েছে প্রতিষ্ঠানটির অঙ্গসংস্থা অবৈধ অর্থপ্রদানের লক্ষ্যে কোম্পানি বুক থেকে গোপনে যে অর্থ সরিয়ে রাখার প্রক্রিয়া শুরু হয় তা বন্ধ করতে ব্যর্থ হবার মধ্যে দিয়ে ওরাকল বৈদেশিক দুর্নীতি কার্যক্রম আইন (এফসিপিএ) লঙ্ঘন করেছে।

ওরাকল এবার কিনে নিল নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন কোম্পানি সিগো

এন্টারপ্রাইজ সফটওয়্যার নির্মাতা ওরাকল ভার্চুয়াল সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিগোকে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি এ ব্যাপারে তাদের মধ্যে চুক্তি হয়েছে বলে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে ওরাকল।

ওরাকল ই-বিজনেস স্যুট ১২.১ সফটওয়্যার এখন ফ্লেমিংগোতে

(প্রিয় টেক) কোম্পানির বিভিন্ন ইউনিটের ব্যবসা প্রক্রিয়ার সমন্বয়, সব ইউনিটের তথ্য দ্রুত প্রাপ্তির নিশ্চয়তা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে ওরাকলের ই-বিজনেস স্যুট ১২.১ সফটওয়্যার ব্যবহার বেছে নিয়েছে দেশের অন্যতম পোশাক শিল্প প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের বিজনেস ইউনিট ফ্লেমিংগো ফ্যাশন লিমিটেড।

Syndicate content