Submitted by PriyoTech on Wed, 15/05/2013 - 9:50am
(প্রিয় টেক) চার বছর অবৈধভাবে ওয়াইম্যাক্স সেবা দেওয়ার পর এবার লাইসেন্সের জন্যে আবেদন করেছে রাশিয়ার মাল্টিনেট কোম্পানি। গত প্রায় চার বছর তারা ঢাকায় ওলো নামে অবৈধভাবে ওয়াইম্যাক্স সেবা দিয়ে আসছে ওলো।
Submitted by priyodesk on Tue, 19/02/2013 - 1:52pm
(প্রিয় টেক) ওলো ওয়্যারলেস ইন্টারনেট। বিনা লাইসেন্সেই তারবিহীন ইন্টারনেট সেবা দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির নামে তারসহ ইন্টারনেট সেবা বা ব্রডব্যান্ড অর্থাৎ ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স’ও নেই। কিন্তু একাধিক প্রতিষ্ঠানের তরঙ্গ নিয়ে দিব্যি ইন্টারনেট ব্যবসা চালাচ্ছে ওলো। এমনকি ওলোর বিল পরিশোধের জন্য মুঠোফোন অপারেটর বাংলালিংকের মোবাইল ক্যাশ পয়েন্ট ব্যবহারের জন্য মুঠোফোনে বিজ্ঞাপনও দেয়া হয়। ওলোর ই-মেইল ঠিকানা- ollo@bd.multinet.net
Submitted by PriyoTech on Thu, 04/10/2012 - 8:05pm
(প্রিয় টেক) দেশের ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট রাজ্যে নতুন এক সদস্য হলো ওলো (http://www.ollo.com.bd)। যদিও এরা দাবী করছে তারা ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করছে না, তবুও দুই ওয়াইম্যাক্স অপারেটর বাংলালায়ন এবং কিউবি’র সঙ্গেই এদের লড়াই। এবং প্রযুক্তিগত দিক থেকে বিচার করলে, এরা বাংলালায়ন এবং কিউবী'র মতো সেবা প্রদান করছে, যদিও তাদেরকে ওয়াইম্যাক্সের জন্য নির্ধারিত ২১৫ কোটি টাকার লাইসেন্স ফি দিতে হয়নি।
Submitted by PriyoTech on Sat, 04/08/2012 - 12:46pm
(প্রিয় টেক) দায়িত্ব নেয়ার মাত্র ছয় সপ্তাহের মাথায় ফিক্সড ওয়াইম্যাক্স কোম্পানি ওলো থেকে পদত্যাগ করলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব আব্দুর রব। প্রিয়.কম-কে বিভিন্ন সূত্র একথা নিশ্চিত করেছে। এতো কম সময়ে কেন এমন বড় একটি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন এমন প্রশ্নের জবাবে জনাব রব বলেন, "এমন কিছু বিষয় রয়েছে যা আমি এখন মন্তব্য করতে পারবো না।"
Submitted by PriyoTech on Thu, 29/03/2012 - 2:17pm
সম্প্রতি ওলো (Ollo) ওয়্যারলেস ইন্টারনেট নামক একটি প্রতিষ্ঠান রাজধানীর বিভিন্ন স্থানে ওয়্যারলেস ইন্টারনেট সেবা প্রদান করছে। গত বছরের অক্টোবর মাস থেকে তারা তাদের কার্যক্রম শুরু করেছে। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মাদপুর, হাতিরপুল, উত্তরা, নিকুঞ্জ, গুলশান-বনানী ও মতিঝিলে তাদের নেটওয়ার্ক বিস্তৃত বলে জানানো হয়েছে ওলো (Ollo)-এর ওয়েবসাইটে।
Submitted by PriyoTech on Tue, 06/12/2011 - 7:59pm
(প্রিয় টেক) বাংলাদেশের ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট রাজ্যে নতুন এক সদস্য এসেছে - নাম ওলো (ollo)। যদিও এরা ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করছে না, তবুও তারা বাংলালায়ন এবং কিউবি'র সাথে প্রতিযোগিতা করবে। বর্তমানে এদের বিস্তৃতি শুধুমাত্র ঢাকার ধানমন্ডি, উত্তরা এবং গুলশান এলাকায়। এ মুহূর্তে কোম্পানিটি পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। ওলো ব্র্যান্ডের মোটো হচ্ছে "পরিবর্তনের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা।"
যে কেউ আমাদের এখানে লিখতে পারেন। তবে, লেখাগুলো হতে হবে বাংলায়। আর মান হতে হবে যথেষ্ঠ ভালো। লেখা পোস্ট হলেই সেটা প্রকাশিত হবে না। আমরা প্রতিটি লেখা পড়ে তারপর প্রকাশ করে থাকি। লেখা পোস্ট করতে হলে, প্রথমেই একটি একাউন্ট খুলুন। তারপর পোস্ট করুন কনটেন্ট।