nintendo

গেমারদের জন্য সুখবর, দাম কমলো উইই কনসোলের

(প্রিয় টেক) সম্প্রতি কনসোল নির্মাতা নিনটেন্ডো মাত্র $১৩০ ডলার মূল্যে উইই কনসোল, উইই স্পোর্ট এবং উইই স্পোর্ট রিসোর্ট সমন্বিত করে একটি প্যাকেজ বাজারে ছেড়েছে। স্বল্প মূল্যের এই প্যাকেজ অক্টোবর থেকে পাওয়া যাবে। প্যাকেজের সাথে আরও থাকছে আকর্ষণীয় কাল রঙের উইই রিমোট ও নানচাক কন্ট্রোলার।

আসছে নিন্টেনডো উইই ইউ

(প্রিয় টেক) জাপানের বিখ্যাত গেম কনসোল নির্মাতা নিন্টেনডো সম্প্রতি তার আগামী প্রজন্মের উই ইউ কনসোলটি উন্মোচন করেছে। ডিভাইসটি মার্কিন বাজারে ১৮ নভেম্বর, ইউরোপের বাজারে ৩০ নভেম্বর এবং জাপানে ৮ ডিসেম্বরে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। সময়টা গেম কনসোল বের করার জন্য একদম আদর্শ। এই মুহূর্তে বাজারে নতুন কোন গেম কনসোল নেই এবং অন্য কেউ বের করার কোন ঘোষণাও শোনা যাচ্ছে না। সেই কবে মাইক্রোসফট এবং সনি তাদের কনসোলগুলো বের করেছে তার পর সব চুপচাপ। গেমাররা এক্সবক্সের এবং প্লেস্টেশনের নতুন সংস্করণের আশায় আশায় বসে থেকে হতাশ হয়ে পড়েছে। আর এই মুহূর্তে যা সামনে আনা হবে তাই জনপ্রিয়তা পাবে বলেই ধারণা করা যাচ্ছে। যেমনটা পেয়েছিল নিন্টেনডো উইই।

থ্রিডিএসের মাধ্যমে নিজেদের রেকর্ড ভাঙল নিনটেন্ডো

(প্রিয় টেক) নিনটেন্ডো তাদের এ বছর কনসোল বিক্রয় পরিসংখ্যানের সাথে সাথে রেকর্ড ভঙ্গকারী সর্বশেষ মারিও গেমের নাম ঘোষণা দিয়েছে। এই হ্যান্ড-হেল্ড গেম কনসোল নিয়ে শুরুতে একটু সমস্যায় পরলেও নিনটেন্ডো দ্রুত তা কাটিয়ে উঠে। ফলস্বরূপ নিনটেন্ডো থ্রিডিএস "উইই"র করা নয় মাসের রেকর্ড ছাড়িয়ে যেতে সক্ষম হয়। এ সময় ৪০ লক্ষের মত থ্রিডিএস ইউনিট নিনটেন্ডো বিক্রয় করে।

এবার সনি, নিনটেন্ডো এবং মাইক্রোসফট "সোপা" উপর থেকে সমর্থন তুলে নিল

(প্রিয় টেক) "সোপা" নিয়ে বিশ্বে এ মুহূর্তে বেশ বড় একটি ঝড় বয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি নির্ভর কোম্পানিগুলো প্রথমে একে সমর্থন করলেও এখন সবাই পিছিয়ে যাচ্ছে। প্রথমে ছিল গোড্যাডি এখন নিনটেন্ডো, মাইক্রোসফট এবং সনি তাদের সোপা সমর্থন তুলে নিয়েছে।

Syndicate content