NBR

সিম ট্যাক্স অর্ধেক কমল। টেলিকম খাত আরো চাঙ্গা হবে বলে অপারেটরদের প্রত্যাশা।

(প্রিয় টেক) মোবাইলফোনের সিম কার্ড প্রতি প্রতি ট্যাক্স অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়’শ টাকার সিম ট্যাক্স তিনশ টাকায় নামিয়ে আনার এসআরও জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সিম কার্ডের ওপর থেকে আবারও কর কমিয়েছে এনবিআর

(প্রিয় টেক) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বিতীয়বারের মত মোবাইল ফোনের সিম কার্ডের ওপর থেকে কর কমিয়েছে। কর কমানোর পর নতুন করে সিম এর মূল্য সংযোজন কর (মূসক) ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর মূল্য সংযোজন কর (মূসক) ছিল ৬০০ টাকা। একই সাথে থ্রিজি লাইসেন্সের ওপর মূল্য সংযোজন করও কমানো হয়েছে।

শূন্য সিম ট্যাক্স চায় মোবাইল অপারেটররা। বাড়তি হাজার কোটি টাকা আয়ের আশ্বাস।

(প্রিয় টেক) মোবাইল ফোন সিম কার্ড বিক্রিতে ট্যাক্স তুলে দিলে তাতে করে বর্তমানের চেয়েও আরো হাজার কোটি টাকা বেশী আয় করার সুযোগ দেখাচ্ছে মোবাইল ফোন অপারেটরগুলো।

সেলফোন অপারেটরদের ভ্যাট মওকুফ: চাপে পড়েছে অর্থ মন্ত্রণালয়

চলতি মাসের মাঝামাঝি দেশের পাঁচ সেলফোন অপারেটর লাইসেন্স ফির ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে সাড়ে ৭ শতাংশ মওকুফের দাবি জানায়। এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) অর্থ মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে। তবে ভ্যাট মওকুফের এ সুপারিশের বিরোধিতা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের বিরুদ্ধে অর্থমন্ত্রীর কাছে গ্রামীণফোনের নালিশ

(প্রিয় টেক) বকেয়া রাজস্ব আহরণে গ্রামীণফোনের ব্যাংক হিসাব জব্দের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে এনবিআর দ্রুততম সময়ে বকেয়া আদায়ে গ্রামীণফোনকে চাপ দিচ্ছে। এ চাপ সামলাতে গ্রামীণফোনও মামলার পাশাপাশি তদবির ও প্রভাব-প্রতিপত্তি খাটিয়ে প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে। ফলে এবার এনবিআরের বিরুদ্ধে অর্থমন্ত্রীর কাছে গ্রামীণফোন নালিশ করেছে!

আদালতের বাইরে ভ্যাট সমস্যার সমাধান চায় গ্রামীণফোন

(প্রিয় টেক) আদালতের বাইরেই ভ্যাট বিষয়ক সমস্যার সমাধান চায় গ্রামীণফোন। ভ্যাট সমস্যার সমাধান না হলে তারা থ্রি-জিতে অংশ নাও নিতে পারে বলে জানিয়ে দিয়েছে অপারেটরটি। বুধবার অর্থমন্ত্রী, বিটিআরসি’র চেয়ারম্যান এবং টেলিযোগাযোগ সচিবের সঙ্গে সাক্ষাৎ করে গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান সিগভে ব্রেককি তাদের অবস্থান পরিস্কার করেছেন।

শুল্ক ফাঁকি রোধে গাড়ি আমদানির তথ্য অনলাইনে যাচাই হবে

(প্রিয় টেক) গাড়ি আমদানিতে শুল্ক ফাঁকি রোধে যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও চট্টগ্রাম কাস্টমস। নিবন্ধনের সময় আমদানি করা গাড়ির শুল্ক সঠিকভাবে পরিশোধ করা হয়েছে কি না, তা যাচাই করতে চট্টগ্রাম কাস্টমস থেকে তাৎক্ষণিক তথ্য জানতে এ উদ্যোগ নিয়েছে বিআরটিএ। এ লক্ষ্যে গত মাসে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে চট্টগ্রাম কাস্টমসের সঙ্গে বিআরটিএর সার্ভারের অনলাইন সংযোগ স্থাপন করা হয়েছে। নতুন গাড়ির পাশাপাশি কূটনৈতিক প্রাধিকারে আনা শুল্কমুক্ত গাড়ি হস্তান্তরের ক্ষেত্রেও শুল্ক ফাঁকি বন্ধে এ প্রযুক্তি ব্যবহার করা হবে।

দেশে কর্পোরেট কর ফাঁকি ধরতে তৈরি হচ্ছে কম্পিউটার ফরেনসিক ল্যাব

(প্রিয় টেক) কর্পোরেট করদাতাদের কর ফাঁকি ধরতে কম্পিউটার ফরেনসিক ল্যাব স্থাপন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জানুয়ারির মাঝামাঝি এ অত্যাধুনিক ল্যাব চালু হবে বলে আশা করছে এনবিআর। সংস্থাটির কর্মকর্তারা জানান, এর মাধ্যমে আরও বেশি কর ফাঁকির ঘটনা উদঘাটন করা যাবে।

শর্তসাপেক্ষে বাংলালিংক, রবি, সিটিসেলের ব্যাংক হিসেব খুলে দেবার নির্দেশ আদালতের

(প্রিয় টেক) তিনটি মোবাইল ফোন অপারেটরের ফ্রিজ করা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)কে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন বিচারপতি ওহাব মোল্লার আদালত। এর আগে গত বৃহস্পতিবার এনবিআর ২০০৬ সালের সিম ট্যাক্স পাওনা হিসেবে বাংলালিংক, রবি এবং সিটিসেলের ব্যাংক হিসেব ফ্রিজ করে।

কর প্রদান করার ধারনা পরিবর্তন করে দিবে ই-পেমেন্ট ব্যবস্থা: এম এ কাদের সরকার

(প্রিয় টেক) ১৬ সেপ্টেম্বর থেকে রাজধানী ঢাকাসহ দেশের ১৮টি স্থানে আয়োজন করা হয়েছে আয়কর মেলা ২০১২। এবারের আয়কর মেলা প্রথম বারের মতো চালু করা হয়েছে ডিজিটাল পদ্ধতিতে ই-পেমেন্টের মাধ্যমে কর পরিশোধ করার ব্যবস্থা। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই মেলার ই-পেমেন্টসহ বিভিন্ন বিষয় সম্পর্কে প্রিয় টেকের সাথে কথা বলেছেন আয়কর মেলা ২০১২ কমিটির সভাপতি ও এনবিআরের সদস্য এম এ কাদের সরকার।

Syndicate content