NASA

থ্রিডি প্রিন্টারের সাহায্যে তৈরি করা যাবে পছন্দের খাবার

(প্রিয় টেক) থ্রিডি প্রিন্টার উদ্ভাবন হওয়ার পর থেকে বেশ আলোচনায় এসেছে বিশেষ এই যুগান্তকারী ডিভাইসটি। ভেবে দেখুন আপনার পছন্দের খাবার যা এখন আপনার পিসিতে ছবি হিসাবে দেখা যাচ্ছে তা বিশেষ এই থ্রিডি প্রিন্টারের সাহায্যে বাস্তবে রূপ দিতে পারেন। এমনকি এটি আপনি খেতেও পারবেন কোন রকম সমস্যা ছাড়াই।

বেসরকারি সংস্থা গুলোর চাঁদে অভিযানের ব্যাপারে আগ্রহ বাড়ছে

(প্রিয় টেক) চাঁদের দিনকাল বহুকাল ভালো যাচ্ছিল না৷ মানে ঠিক চাঁদ নয়, চাঁদের প্রতি মানুষের আগ্রহের কথা হচ্ছে৷ সেই ১৯৬৯ সালে চাঁদে পা রাখার আগে-পরে আমেরিকার কয়েকটি অভিযানের পর পৃথিবীর সবচেয়ে কাছের মহাজাগতিক বস্তুটি তেমন গুরুত্ব পায় নি৷ এবার সেই চিত্র বদলাতে চলেছে৷ তবে আমেরিকার পক্ষে বিশাল ব্যয়বহুল অভিযান আর সম্ভব হচ্ছে না৷ ফলে আসরে নামছে বেসরকারি কোম্পানিগুলি৷ তারাই চাঁদে পাকাপাকি বসবাসের দিশা খুলে দিতে চলেছে৷

নাসার মাইনিং প্রতিযোগিতায় আইইউটি

(প্রিয় টেক) নাসার কেনেডি স্পেস সেন্টারে শুরু হতে যাওয়া নাসা লুনাবটিক্স মাইনিং প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। আগামী ২০ মে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আইইউটি।

সৌরশক্তি চালিত বিমান এবার আকাশে উড়বে

(প্রিয় টেক) দীর্ঘ দিন ধরে সৌরচালিত বিমান আকাশে উড়ার চেষ্টা চলছিল। অবশেষে সেই লক্ষ্য পূরন হতে চলেছে। গতকাল যুক্তরাষ্ট্রের নাসা'র অফিসে পাইলটরা তাদের আকাশে ওড়ার পরিকল্পনার কথা ঘোষণা দেন।

বাংলাদেশের গন্তব্য এবার নাসা

(প্রিয় টেক) আর বেশি দিন নেই যখন চাঁদে বাংলাদেশের রোবট হাঁটবে। তুলে আনবে চাঁদের বালু! অবাক হচ্ছেন? সত্যি অবাক করা এই কাণ্ডটি ঘটাতে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঁচটি দল।

২০২০ সালে নতুন রোভার মঙ্গল গ্রহে পাঠাবে নাসা

(প্রিয় টেক) ২০২০ সালের মধ্যে নাসা মঙ্গল গ্রহে নতুন রোভার পাঠাবে বলে জানিয়েছে। নতুন বাহনটি কিউরিসিটি রোবটের উপর ভিত্তিক করে নির্মাণ করা হবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থাটি।

মঙ্গলের আবহাওয়া মানুষের সহনীয়!

(প্রিয় টেক) ইতোমধ্যে তিন মাস পার হয়ে গিয়েছে। প্রাথমিক উত্তেজনা থিতু হয়ে গেলেও আবার নতুন করে খবরের শিরোনাম হল কিউরিসিটি রোভার। মঙ্গল গ্রহের নামার পর থেকেই নাসার এই যানটি নানা ধরণের আবিষ্কারে ব্যস্ত ছিল। সম্প্রতি মঙ্গল গ্রহের তেজস্ক্রিয়তার মাণ সম্পর্কে তথ্য পাঠিয়েছে। আর পাঠানো তথ্য বিস্মিত করেছে নাসার বিজ্ঞানীদের। পাঠানো তথ্য অনুযায়ী, মঙ্গল গ্রহে যে তেজস্ক্রিয়তা বিদ্যমান, তা মানুষের জন্য মোটেও হুমকির নয় বরং মানুষের সহনীয়।

ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে প্রথম মহাকাশ যান ড্রাগনের যাত্রা শুরু

(প্রিয় টেক) ফ্যালকন রকেটে চেপে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (আইএসএস) দিকে কার্গো নিয়ে ছুটে চলেছে প্রথম ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে নির্মিত ক্যাপসুল। ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্পেস এক্স তার ড্রাগন নামক ক্যাপসুলটি উৎক্ষেপণ করে। ক্যাপসুলটি আগামী বুধবার মহাকাশ কেন্দ্রের সাথে যুক্ত হবে।

মহাশূন্যে ক্যান্সারসহ নানাবিধ রোগবালাই নির্ণয়ের জন্য নাসার জাদুর বাক্স

(প্রিয় টেক) সে দেশে হোক বা বিদেশে আজকাল ভালো ডাক্তার পাওয়া অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর আপনি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে ২৪০ মাইল উপরে অবস্থান করেন তখন তো আরো কঠিন! আর তাই মার্কিন মহাশূন্য গবেষণা সংস্থা নাসা মাইক্রোফ্লো নামক একটি ডিভাইস পরীক্ষামূলক ভাবে মহাশূন্যে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে। ডিভাইসটি তাৎক্ষণিক ভাবে ক্যান্সার এবং সংক্রামক রোগ সনাক্ত এবং খাবার পঁচে গিয়েছে কিনা তা অনুধাবন করতে পারে।

নিল, আপনাকে নিয়ে কখনোই মাথা ঘামাইনি, কিন্তু তবুও কেন যেন বিষন্ন লাগছে

স্কুলে থাকতে একটা জিনিস খুবই বিরক্তিকর লাগতো, আর সেটা হলো মনীষীদের নাম মনে রাখা। কে বিদ্যুৎ আবিষ্কার করেছেন, কে কবে কী বলেছেন ইত্যাদি। এখনও সেই ঝামেলা যায়নি, কিন্তু স্কুলের কথা বলছি কারণ সাধারণ জ্ঞানে একটা প্রশ্নের উত্তর এ যাবত একাধিক পরীক্ষায় দিতে হয়েছে। সেই প্রশ্নটা হলো, চাঁদের বুকে পা রাখা প্রথম নভোচারীর নামটি কী। নিল আর্মস্ট্রং নামটা কেন যেন কখনো ভুলিনি। কেন ভুলিনি সেটা হয়তো ব্যাপক গবেষণার কোনো বিষয় নয়। প্রায়ই আমরা পার্থিব জীবন নিয়ে হতাশ হয়ে পড়ি আর মনে মনে ভাবি, চাঁদে গেলে হয়তো রেহাই পাওয়া যেত। যিনি সত্যিই চাঁদে গিয়েছিলেন, তাই বোধহয় তার নামটা কখনও মাথার ইনঅ্যাক্সেসিবল জোনে যায়নি।

Syndicate content