Submitted by PriyoTech on Thu, 04/10/2012 - 7:57am
(প্রিয় টেক) গুগল তার 'ফেস আনলক', 'গুগল গগলস' নানাধরনের পেটেন্ট আবেদন এবং প্রজেক্ট গ্লাস ইত্যাদির মাধ্যমে জানিয়ে দিয়েছে উদ্দীপ্ত বাস্তবতা এবং ইমেজ রেকগনিশন কম্পিউটারের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর তাই যদি হয় তাহলে উদ্দীপ্ত বাস্তবতা এবং ইমেজ রেকগনিশন সংস্থা ভিউডলকে যে অধিগ্রহণ করার চেষ্টা করবে সে তো বুঝতেই পারছেন। এ ব্যাপারে গত সপ্তাহে বাজারে একটা গুজব থাকলেও গুগলের মোবাইল হার্ডওয়্যার বিভাগ মটোরোলা মোবিলিটি অধিগ্রহণের ঘোষণা কয়েক ঘণ্টা আগে প্রদান করেছে।