LinkedIn

লিঙ্কডইনের ১০ বছর পূর্তি

(প্রিয় টেক) পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনের ১০ বছর পূর্তি হলো। রেড হোফম্যান ২০০৩ সালের ৫ মে পেশাগত যোগাযোগের এ সাইটি প্রতিষ্ঠা করেন।

লিঙ্কডইনের নতুন মোবাইল অ্যাপস চালু

(প্রিয়টেক) লিঙ্কডইন মূলত একটি জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক, যেখানে ব্যবহারকারীরা তাদের যোগাযোগের ঠিকানা, কর্মক্ষেত্র, যোগ্যতা ইত্যাদির সমাহার ঘটায়। তাই বিশ্বজুড়ে প্রফেশনাল ব্যক্তিদের কাছে এটি অনেক জনপ্রিয়। এটিকে বলা হয় প্রফেশনালদের সংযোগস্থান।

ফেসবুকের ডিজাইন অনুকরণ করলো লিঙ্কডইন

পেশাদারদের সামাজিক যোগাযোগ সাইট হিসেবে খ্যাত লিঙ্কডইন তাদের সাইটকে নতুনভাবে সাজিয়েছে। তবে নতুন সাইটে ফেসবুক এবং গুগল প্লাসের বর্তমান ডিজাইনের সঙ্গে অনেক মিল পাওয়া যায়। সম্প্রতি লিঙ্কডইন নতুন এই ডিজাইন সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে চালু করেছে।

১১৯ মিলিয়ন ডলারে স্লাইডশেয়ারকে কিনে নিচ্ছে লিঙ্কডইন

সম্প্রতি ১১৯ মিলিয়ন ডলারে স্লাইডশেয়ারকে কিনে নেবার ঘোষণা দিয়েছে লিঙ্কডইন। নগদ ৪৫% এবং ৫৫% স্টক এর বিনিময়ে এই ক্রয় করা হবে বলে লিঙ্কডইন জানিয়েছে। স্লাইডশেয়ার অনলাইনে যেকোনো ডকুমেন্ট আপলোড এবং তা এমবেড করার সুবিধা প্রদান করে।

linked in to buy slideshare

লিঙ্কডইন এর দ্বিতীয় সর্ববৃহৎ বাজার এখন ভারত

(প্রিয় টেক) ভারতে সামাজিক যোগাযোগ সাইট লিঙ্কডইনের ব্যবহারকারীর সংখ্যা গত তিন বছরে ৩০০% বেড়ে গিয়েছে। ভারতের ১৪ মিলিয়ন ব্যবহারকারী বর্তমানে সাইটটি ব্যবহার করে থাকে। সদস্য সংখ্যার দিক থেকে ভারত চীনকে ছাড়িয়ে গিয়ে আমেরিকার কাছাকাছি চলে এসেছে এবং প্রতিষ্ঠানটির জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে পরিচিত হয়ে উঠেছে বলে জানিয়েছেন লিঙ্কড ইন এর প্রধান ব্যবস্থাপক জেফ উইনার।

লিংকডইনে এখন সহজেই খুঁজে পাবেন পরিচিতদের

(প্রিয় টেক) পেশাদার ব্যক্তিদের সামাজিক যোগাযোগের জন্য ব্যবহৃত জনপ্রিয় সাইট লিংকডইন তাদের ‘পিপল ইউ মে নো’ সেবাটি আরও উন্নত করেছে বলে লিংকডইন ব্লগের মাধ্যমে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সেবাটি নতুন করে সাজানোর ফলে এখন আপনি আপনার স্কুল কিংবা কাজের ক্ষেত্র থেকে বন্ধু সহকর্মীদের সহজেই খুঁজে পাবেন।

লিঙ্কডইনে একজন ব্যবহারকারী কি কি মিথ্যা বলে?

(প্রিয় টেক) পেশাদারদের সোশ্যাল নেটওয়ার্ক লিঙ্কডইন নিয়ে নিয়মিতই নানা ধরণের গবেষণা হয়। দেখানো হয় কিভাবে এ সাইটটি একজনকে চাকরি খুঁজে পেতে সহায়তা করছে, বা কোন পেশার মানুষের চাহিদা বাড়ছে। তবে সর্বশেষ একটি গবেষণা একেবারে অন্যরকম। এখানে দেখানো হয়েছে একজন ব্যবহারকারী আসলে লিঙ্কডইনে নিজের সম্পর্কে কি কি তথ্যগুলো সাধারণত মিথ্যা দিয়ে থাকে। কর্নেল ইউনিভার্সিটির একদল গবেষক এ গবেষণাটি সম্পন্ন করেছেন।

লিংকড-ইন: হ্যাকারদের স্বপ্ন টুল!

(প্রিয় টেক) আপনি যদি লিংকড-ইন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সেখানে লিখে রেখেছেন যে আপনি কোথায় কাজ করেন, কী ধরণের কাজ করেন, কিংবা কার কার সঙ্গে আপনি কাজ করেন। আর এটিই হচ্ছে একজন হ্যাকারের জন্য সবচেয়ে ভালো টুল, যেখান থেকে খুব সহজেই আপনার ব্যাক্তিগত সব তথ্য সে সংগ্রহ করে ফেলতে পারে! আর এখান থেকেই আপনাকে লক্ষ্য করে শুরু হতে পারে হ্যাকারের ছোটখাট আক্রমণ! প্রফেশনালদের সঙ্গে যোগাযোগের জন্য যে টুলটি এতদিন খুব নিশ্চিন্তে ব্যবহার করে আসছিলেন একবারও কি ভেবে দেখেছিলেন এটি আপনার নিরাপত্তায় কত বড় আঘাত আনতে পারে?

২০১১ সালের সোশ্যাল মিডিয়া রেভল্যুশন

(প্রিয় টেক) ২০১১ সালকে প্রযুক্তি বিশ্ব মনে রাখবে সোশ্যাল মিডিয়ার জয়জয়াকারের বছর হিসেবে। মাই-স্পেস দিয়ে সেই যে শুরু, তারপর তারা এতোটাই পিছিয়ে গেল - এখন প্রায় মৃত্যুর মুখোমুখি। আপরদিকে ফেসবুক নিয়ে নিয়েছে একচ্ছত্র আধিপত্য, যা ভাঙ্গার জন্য আপ্রাণ চেষ্টা করছে গুগল প্লাস। পাশপাশি আইপিও-তে চলে গেলো লিঙ্কডইন। একটি ইনফোগ্রাফিকের মাধ্যমে আমরা সোশ্যাল রেভল্যুশনের টুকরো কিছু চিত্র তুলে ধরেছি।

প্রফেশনালদের জন্য: কিভাবে আরো ভালোভাবে লিঙ্কডইন ব্যবহার করবেন

লিঙ্কডইন বিশ্বের সবচেয়ে বড় প্রোফেশনাল (পেশাজীবি) নেটওয়ার্ক যার সদস্য সংখ্যা ১২ কোটিরও বেশি এবং এই সংখ্যা ক্রমেই বাড়ছে। লিঙ্কডইনের সবচেয়ে বড় ভুমিকা হলো পেশাজীবিদের সাথে সংযোগ ঘটানো। তাই ব্যবসায়ী, চাকুরীজীবি, কর্পোরেট কর্মী সবার কাছেই লিঙ্কডইন খুব উপকারী একটি সোশ্যাল নেটওয়ার্ক। যেখানে ফেইসবুক মূলত হালকা মেজাজের, সামাজিক যোগাযোগ ও তথ্যের জন্য, তার বিপরীতে লিঙ্কডইন হলো সম্পূর্ণূভাবে পেশাজীবিদের ক্লাবের মতো যেখানে একজন আরেকজনের সাথে তাদের পেশা ও কাজ নিয়ে প্রয়োজনীয় ও সিরিয়াস তথ্য আদানপ্রদান করে থাকে।

Syndicate content