Jatiyo Sangsad

এবারও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন হয়নি

(প্রিয় টেক) সংসদের পাঁচটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি পেলেও পায়নি টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সেপ্টেম্বরে মন্ত্রী পরিষদ পুনর্গঠনের সময় কয়েকটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মন্ত্রী হন। তারপর থেকে ওই কমিটির সভাপতির পদগুলো শূন্য রয়েছে। সে কারণে কমিটিগুলো আর বৈঠকও করেনি।

সাইবার অপরাধ বিচারে ২টি ট্রাইব্যুনাল

(প্রিয় টেক) সাইবার অপরাধের বিচারের জন্য দেশে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে দুটি ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। এছাড়া ৩০টি জেলার প্রত্যেকটিতে একটি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল করা হবে। গত ১৯ নভেম্বর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বিকেল চারটার সময় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের নির্ধারিত দিনের বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর অনুরোধে মোবাইল ফোনের কর প্রত্যাহার করা হল

(প্রিয় টেক) প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ২০১২-১৩ অর্থবছরের বাজেটে একগুচ্ছ কর প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদে এসব প্রস্তাব প্রত্যাহার করা হয়। এর মাঝে মোবাইল ফোন গ্রাহকদের বিলের ওপর দুই শতাংশ উৎসে কর আরোপের যে প্রস্তাব করা হয়েছিল তা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

বাজেটে সংশোধনী: মোবাইলে উৎসে কর প্রত্যাহার হচ্ছে

(প্রিয় টেক) প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেটে বেশ কিছু ক্ষেত্রে সংশোধনী আনা হচ্ছে। সরকারের নীতিনির্ধারক সূত্রে জানা গেছে মোবাইল ফোনের বিলের উৎসে কর প্রত্যাহার করা হচ্ছে। ২৮ জুন জাতীয় সংসদে সংশোধনী সহ জাতীয় বাজেট পাস করা হবে। একই সঙ্গে অর্থবিল-২০১২ অনুমোদন দেওয়া হবে।

৯ কোটি মোবাইল ফোন গ্রাহকের ওপর আসছে করের বোঝা

(প্রিয়.কম) নতুন বাজেটে সব মোবাইল ফোন গ্রাহককে আয়করের আওতায় আনা হচ্ছে। ২০১২-১৩ অর্থবছরে মোবাইল ফোন বিলের বিপরীতে ২ শতাংশ হারে উৎসে করারোপের প্রস্তাব করা হচ্ছে। এ বিধান কার্যকর হলে ৯ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী করের আওতায় আসবে এবং নির্ধারিত হারে কর দিতে হবে।

আগামী অধিবেশন থেকেই ইমেইলে সাংসদদের কাছে যাবে স্পিকারের চিঠি

(প্রিয় টেক) আগামী অধিবেশন থেকে সংসদ সদস্যদের কাছে স্পিকারের সব চিঠি ই-মেইলের মাধ্যমে যাবে। ফলে দশক ধরে চলে আসা কাগজের চিঠি প্রথা এবার বাতিল হচ্ছে। সংসদ সদস্যদের প্রযুক্তি বান্ধব হওয়ার আহ্বান জানিয়ে রোববার এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আবদুল হামিদ। রোববার সংসদে ‘বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিল-২০১২’ পাসের প্রক্রিয়ার সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সংসদ সদস্যদের আরও এগিয়ে আসতে হবে।

Syndicate content